1. : lf_zzvaAwj1me3v :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
জেদ্দায় বাংলাদেশ-সৌদি উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত গোপালগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে বন্দোবস্ত ছাড়াই সরকারি খাসজমি হস্তান্তরের অভিযোগ! বাংলাদেশি ফুটবলারদের গতি দেখে বিস্মিত শ্রীলঙ্কানরা,জানতে চাইল খাওয়ার রহস্য মোদির বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ রাহুলের,সরাসরি বিতর্কের আহ্বান কার্যনির্বাহী কমিটি গঠন নিয়ে অচলাবস্থা, গোপালগঞ্জের দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাহত শিক্ষা কার্যক্রম মাদারীপুরে ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী নওগাঁর নিয়ামতপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা আটক,আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ মুকসুদপুরে একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ,আহত শতাধিক বীরগঞ্জে পশ্চিম ঘোড়াবান্দ ঢেপা নদীতে জরুরি সেতু নির্মাণের দাবি,এমপি মঞ্জুরুল ইসলামের দৃষ্টি আকর্ষণ এলাকাবাসীর ঢাকা রেঞ্জের ডিআইজি’র মাদারীপুরে আগমন-পুলিশ সুপার কার্যালয় পরিদর্শন ও গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান কাজিপুরে ‘হায়েনা সদৃশ’ প্রাণীর আক্রমণে আহত বহু,গ্রামজুড়ে আতঙ্ক রংপুর জেলা পুলিশ লাইনে”আন্তঃজেলা দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে এশিয়া কাপ থেকে বাংলাদেশের বিদায় মোদিকে প্রশ্ন করা নরওয়ের সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল মাদারীপুরে ‘সুশাসনের জন্য নাগরিক'(সুজন)এর দুই যুগপূর্তির আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের নাশকতার অপচেষ্টার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল মুকসুদপুরের মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু কপ-৩১ শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান বীরগঞ্জের নবাগত সহকারী কমিশনার (ভূমি) সোহাগ বাবুকে সাংবাদিক সংস্থার ফুলের শুভেচ্ছা সরাইলে ডাকাতির প্রস্তুতিকালে চারজন গ্রেপ্তার,অস্ত্রসহ অটোরিকশা জব্দ মাদারীপুরে ঝিমিয়ে পড়া বেসিক ইউনিয়নের মধ্যে ১টিতে জমজমাট ভোটের লড়াই লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর পর এবার উপ-সহকারী প্রকৌশলী খাইরুলের ঘুষ লেনদেনের ভিডিও ফাঁস দিগনগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

“ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার (১৪ নভেম্বর) গোপালগঞ্জ ডায়াবেটিক সমিতি হাসপাতালের হলরুমে হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম. তারেক সুলতান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. রিহাব ইনাম, ডায়াবেটিক সমিতি হাসপাতালের পরিচালনা পরিষদের সদস্য আলহাজ্ব মো. মোশাররফ হোসেন এবং ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য জাকির হোসেন উকিল।

হাসপাতালের মেডিকেল পরিচালক ডা. কাজী রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য ডা. অসিত মল্লিক, ডা. আরিফুর রহমান, আব্দুল মান্নান, আল-আমীন চৌধুরী, সাইফুল ইসলাম, আলীউজ্জামান মিন্টু, ফারজানা ইসলাম তন্বীসহ আরও অনেকে।

আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন হাসপাতালের মেডিকেল পরিচালক ডা. কাজী রবিউল ইসলাম।

বক্তারা বলেন, পরিবর্তনশীল জীবনযাত্রা, খাদ্যাভ্যাসের পরিবর্তন এবং শারীরিক পরিশ্রমের অভাবে দেশে ডায়াবেটিসের ঝুঁকি ক্রমেই বাড়ছে। ডায়াবেটিস একটি নীরব ঘাতক রোগ। তাই এ রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো শনাক্তকরণ অত্যন্ত জরুরি।

তাঁরা আরও বলেন, সুষম খাদ্য গ্রহণ, নিয়মিত শারীরিক ব্যায়াম ও হাঁটাচলা এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলার মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব। বিশেষ করে ৩৫ বছর বা তার বেশি বয়সীদের নিয়মিত রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করা প্রয়োজন।

বক্তারা ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে পরিবার, সমাজ এবং সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান।

তাঁরা আশা প্রকাশ করেন, এ ধরনের আলোচনা সভা সাধারণ মানুষের মধ্যে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট