
শরীফ ফায়েজুল কবীর,ষ্টাফ রিপোর্টারঃ
মাদারীপুর জেলা পুলিশ সুপার মোঃ ফজলে এলাহীর নির্দেশনায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের সাঁড়াশি অভিযানে সদর থানা এলাকা হতে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ এক জন মাদক কারবারী গ্রেফতার হয়েছে। শুক্রবার (১৩ ই নভেম্বর) জেলা পুলিশের মিডিয়া সেলের এক প্রেস ব্রিফিং ও জেলা ডিবি’র অফিসার ইনচার্জ (ওসি) আবু নাঈমের বরাতে উল্লেখিত বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সংবাদ ব্রিফিংয়ে জানা যায়,ডিবি’র অফিসার ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার বিশেষ অভিযান পরিচালনাকালে গত গভীর রাত ০২.৩০ টার দিকে মাদারীপুর সদর থানাধীন পূর্ব এওজ গ্রামের পূর্ব এওজ জামে মসজিদের সামনে পাকা সড়কের উপর ধৃত আসামী মোঃ সাজ্জাদ আকন (২১) পিতা- আলমগীর আকন, সাং-পেয়ারপুর,থানা ও জেলা-মাদারীপুর এর নিকট থেকে ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া, জেলা পুলিশ সুপার বলছেন-মাদক,কিশোর গ্যাং,সন্ত্রাসী, চাঁদাবাজসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে তাদের কঠোর অভিযান অব্যাহত থাকবে।