1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার বন্ধ ও জেলেদের চাল বিতরণ কর্মসূচীতে প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু গোপালগঞ্জে ৩০ বোতল মাদকসহ আটক-১ বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের চিকিৎসাসেবা বাড়াতে ডিসিএইচ ট্রাস্টকে রাষ্ট্রপতির আহ্বান মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে মানবপাচার মামলার পলাতক আসামি রঞ্জন মন্ডল গ্রেফতার ডিমলা থেকে টাঙ্গাইলের রাকিবের লাশ উদ্ধার তরুণের স্বপ্নসারথি ও কারিগরি শিক্ষার রূপকার অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী অভিনন্দন ও কৃতজ্ঞতা অফিসের জরুরি ফাইল হাতে নিয়ে রাতে এসিল্যান্ডের বাসায় নাইটগার্ড সংবিধানে জুলাই ঘোষণাপত্র স্থায়ীভাবে অন্তর্ভুক্তির প্রস্তাব মাদারীপুরে বানিজ্য মেলায় লটারি ও টিকিট বিক্রির অভিযোগ, বন্ধে জেলা প্রশাসককে চেম্বার্স এন্ড কমার্সের লিখিত আবেদন খান্দারপাড়ায় স্ত্রীকে রামদা দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ,স্বামী আটক ঘোড়াঘাটে খেলাধুলার মাঠ দখলের প্রতিবাদে মানববন্ধন,২৪ ঘণ্টার আলটিমেটাম বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ,লিফলেট বিতরণ ও ব্লিচিং পাউডার ছিটানো ৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন লুৎফুর রহমান আপনারা আমার বিরুদ্ধে নিউজ করবেন,আবার আমার কাছে বিজ্ঞাপন চাইবেন’-সাংবাদিককে এসিল্যান্ড শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের ঘর ও কবরস্থান উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পে রংপুর জেলা পরিষদের ১ কোটি ৯ লাখ টাকা সরাইলে নজরুল বর্ষ উপলক্ষে নানা আয়োজন,বিজয়ীদের পুরস্কার বিতরণ বদলগাছীতে বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমানের ইন্তেকাল,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

শাহরুখ খানকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী কেভিন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৪ অগাস্ট, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃ

অস্কারজয়ী নির্মাতা কেভিন ম্যাকডোনাল্ড এবার বলিউডের কিংবদন্তি অভিনেতা শাহরুখ খানকে নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণের আগ্রহ প্রকাশ করেছেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নিজেই এ কথা জানিয়েছেন তিনি।

কেভিন ম্যাকডোনাল্ড এর আগে বিশ্বের বিভিন্ন খ্যাতিমান ব্যক্তি ও প্রতিষ্ঠানের গল্প পর্দায় তুলে ধরে আন্তর্জাতিক পরিচিতি পেয়েছেন। এবার তাঁর আগ্রহ শাহরুখ খানের জীবন ও দীর্ঘ ক্যারিয়ারের গল্প নিয়ে কাজ করার।

সাক্ষাৎকারে কেভিন জানান, কয়েক বছর আগে শাহরুখের সঙ্গে প্রামাণ্যচিত্র নির্মাণের বিষয়ে তাঁর প্রাথমিক আলোচনা হয়েছিল। তবে তখন উপযুক্ত সময় ও পরিস্থিতি না থাকায় সেই পরিকল্পনা আর এগোয়নি।

তবে শাহরুখের বিশ্বজুড়ে জনপ্রিয়তা এবং তাঁর দীর্ঘ ক্যারিয়ারের সাফল্যের পেছনের কারণ এখনো কেভিনকে আকৃষ্ট করে। রসিকতার সুরে তিনি বলেন, ভবিষ্যতে হয়তো শাহরুখ নিজেই আবার এ বিষয়ে আলোচনা করতে তাঁর সঙ্গে যোগাযোগ করবেন।

শাহরুখের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়েও প্রামাণ্যচিত্র নির্মাণের ইচ্ছা রয়েছে বলে জানিয়েছেন কেভিন।

আলোচিত ব্যক্তিত্বদের নিয়ে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এই নির্মাতার। সম্প্রতি ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলার শেষ দুই মৌসুমের গল্প নিয়ে তিনি নির্মাণ করেছেন চার পর্বের প্রামাণ্যচিত্র সিরিজ ‘এ বিউটিফুল অবসেশন’।

প্রামাণ্যচিত্র নির্মাণের পাশাপাশি এবার বাণিজ্যিক সিনেমায়ও ফিরছেন কেভিন ম্যাকডোনাল্ড। হলিউড অভিনেত্রী গ্যাল গ্যাডটকে নিয়ে তাঁর পরবর্তী সিনেমা ‘দ্য রানার’-এর কাজ শিগগিরই শুরু হওয়ার কথা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট