1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস সৌদি আরবে হুতির হামলা,মসজিদসহ একাধিক ভবন ক্ষতিগ্রস্ত মুকসুদপুরে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল গোলশূন্য,পুনরায় হবে ম্যাচ ডিমলায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন অভিযান সমাজ থেকে সব অপরাধ নির্মূল করবে বিএনপি: রিজভী হানিয়া আমিরকে ঘিরে নতুন চমক টুঙ্গিপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মাদারীপুরে তিন মাসব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন সিরাজগঞ্জের চরাঞ্চলে মরিচ চাষে কৃষকের মুখে হাসি,বাম্পার ফলনে লাভের আশা মালয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপের পথে বাংলাদেশি নারী হকি দল ভারতে আজ শুরু ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন ছাত্রশক্তির প্রথম কাউন্সিল আজ,গোপন ভোটে নির্বাচিত হবে নতুন নেতৃত্ব গ্যাস সংকট ধীরে ধীরে কাটছে,৫-৭ দিনের মধ্যে স্বাভাবিকের আশা প্রধানমন্ত্রীর পুরুষ সদস্যরা বাড়ির বাইরে,রাতে ঘরে ঢুকে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষন হাসপাতালের অনিয়মে কঠোর স্বাস্থ্যমন্ত্রী,দিলেন কড়া হুঁশিয়ারি ৫ মাসের অন্তঃসত্ত্বা নারীকে পার্শবিক নির্যাতন পরিবারের উপর হামলা আহত-৩ ডিমলায় তিনদিন পর নিখোঁজ যুবকের লাশ ভেসে উঠলো নদীতে কঙ্গোতে স্কুলে আগুন,হুড়োহুড়িতে নিহত-২৪,শিশু শিক্ষার্থী ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক রহমান,ভারতে পুতিন

হানিয়া আমিরকে ঘিরে নতুন চমক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃ

অভিনয়ের পর এবার সংগীতেও নিজের প্রতিভার জানান দিলেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। বুধবার প্রকাশিত হয়েছে তার প্রথম একক গান ‘পাবলো’।

গানটির কথা ও সুর নিজেই করেছেন হানিয়া। পাঞ্জাবি র‍্যাপধর্মী গানটিতে তাকে ঘিরে মানুষের নানা মন্তব্য, সমালোচনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে চলা আলোচনার বিষয়গুলো তুলে ধরেছেন তিনি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় গানটি প্রকাশ করেন হানিয়া। গানটির মাধ্যমে যারা তাকে ‘ভুয়া’ বলে সমালোচনা করেন, তাদেরও জবাব দিয়েছেন এই অভিনেত্রী। একই সঙ্গে তার প্রতি ভালোবাসা ও সমর্থন জানানো অসংখ্য ভক্তের কথাও উঠে এসেছে গানের কথায়।

গানের শেষদিকে ভারতের একটি বাস্তবতাভিত্তিক টেলিভিশন অনুষ্ঠানের অংশ ব্যবহার করেছেন হানিয়া। সেখানে ভারতীয় টেলিভিশন তারকা রাখি সাওয়ান্তকে হানিয়াকে উদ্দেশ করে বিশেষ বার্তা দিতে দেখা যায়।

রাখি সাওয়ান্ত বলেন, ‘হানিয়া, আমার ভালোবাসা, চিন্তা করো না। বুঝতে পেরেছ?’ এরপর হানিয়াকে স্বর্গের কন্যা উল্লেখ করে তিনি বলেন, তার মুখে ঐশ্বরিক আলো রয়েছে এবং তার সৌন্দর্যে অন্যরা ঈর্ষান্বিত।

হানিয়াকে ‘সিংহী’ আখ্যা দিয়ে রাখি সাওয়ান্ত তাকে শত্রুদের সাহসের সঙ্গে মোকাবিলা করার পরামর্শও দেন।

হানিয়ার সংগীতে অভিষেক এবং গানের সঙ্গে রাখি সাওয়ান্তের বক্তব্য যুক্ত করার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি করেছে। অনেকে এটিকে দুই তারকার একটি ‘অপ্রত্যাশিত সহযোগিতা’ হিসেবেও দেখছেন।

গানটির বিভিন্ন অংশে নিজের সমালোচকদের উদ্দেশে আত্মবিশ্বাসী বার্তা দিয়েছেন হানিয়া। অন্যের নেতিবাচক মন্তব্যকে গুরুত্ব না দেওয়ার কথা জানিয়ে তিনি বোঝাতে চেয়েছেন, সমালোচনা কিংবা নেতিবাচকতা তার ওপর কোনো প্রভাব ফেলে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট