1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
ব্যবসা ও ব্যবসা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট করলে কাউকে ছাড় নয়-মাদারীপুরে এমপি জাহান্দার আলী নিয়ন্ত্রণহীন এলপিজি বাজার,বাড়ছে দাম মিলছে না সিলিন্ডার রবীন্দ্রনাথের ছবি পায়ের নিচে রেখে পোস্ট,ছাত্রদল নেতা বহিষ্কার টুঙ্গিপাড়া কোটালীপাড়া দুর্গা পূজা সার্বিক পরিস্থিতি আইনশৃঙ্খলা নিরাপত্তা রক্ষার প্রতিশ্রুতি আহ্বান এমপি এস এম জিলানী তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রতিরক্ষায় হাজার কোটি ডলার ব্যয়, তবু কেন হুথিদের কাছে অসহায় সৌদি? আজারবাইজান ও ইরাক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে আটকে পড়া সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ মুকসুদপুর ফারুক খান উচ্চবিদ্যালয়ে এডহক কমিটির আহ্বায়ক তারেকুল ইসলাম কে ফুলেল শুভেচ্ছা মাদারীপুরে পৌরসভার রাস্তা আটকে ঘর নির্মাণের অভিযোগ, ঝুঁকিতে বিদ্যুতের খুঁটি দুই বছর ধরে অকেজো সড়কবাতি বিদেশি বিনিয়োগ আকর্ষণে আর্থিক শৃঙ্খলা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা জরুরি ১৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য ভুয়া ফটোকার্ডে বক্তব্য প্রচারের অভিযোগ,প্রতিবাদ এমপি পাপনের জ্বালানি সংকট মোকাবিলায় রাশিয়ামুখী ট্রাম্প দুর্গাপূজায় নৌপথে নিরাপদ যাতায়াত নিশ্চিতে ১৬ নির্দেশনা কাশিয়ানীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু,ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৮৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা আন্দোলনকে‘দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র’বললেন কঙ্গনা হাসানের হ্যাটট্রিকে আফগানিস্তানের ব্যাটিংয়ে ধস,পাঁচ উইকেট শিকার সুপ্রিম কোর্টের নির্দেশ উপেক্ষা করে দিল্লিতে আটক-৭০০

রবীন্দ্রনাথের ছবি পায়ের নিচে রেখে পোস্ট,ছাত্রদল নেতা বহিষ্কার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

আলোকিত নিউজ ডেস্কঃ

রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পায়ের নিচে রেখে ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনায় নোয়াখালীর বাঁধের হাট আব্দুল মালেক উকিল ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি হাসিবুল ইসলাম মারুফকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল। বহিষ্কারের পর সংগঠনটিকে ‘ভারতীয় দালাল দল’ আখ্যা দিয়ে ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) নোয়াখালী জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. মহসিন রিয়াজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মারুফকে পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি এন বি এস রাসেল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

দলীয় সূত্রে জানা যায়, গত রোববার (১১ অক্টোবর) রাত ১০টার দিকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পায়ের নিচে রেখে ফেসবুকে একটি পোস্ট দেন মারুফ। এ ঘটনার পরদিন সোমবার (১২ অক্টোবর) তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেয় জেলা ছাত্রদল। পরে মঙ্গলবার তাঁকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়।

বহিষ্কারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় জেলা ছাত্রদলকে ‘ভারতীয় দালাল দল’ বলে আখ্যা দেন মারুফ। তাঁর দাবি, চাঁদাবাজি, অনৈতিক কর্মকাণ্ড বা মাদকাসক্তির কারণে তাঁকে বহিষ্কার করা হয়নি; বরং ভারতীয় আধিপত্যের বিরোধিতা এবং রবীন্দ্রনাথের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই তাঁর বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট