1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দারুস সালাম বাসীর প্রিয় ব্যক্তি,দারুস সালাম থানা ডিএমপির অফিসার ইনচার্জ দুলাল হোসেন দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী বদলগাছী থানার নবনিযুক্ত ওসির মতবিনিময় সভা,বর্জন করলেন সাংবাদিকরা গোপালগঞ্জে কিশোরী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অর্থনৈতিক সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন চিকিৎসা শেষে এক মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস এআই দিয়ে অপপ্রচার,ক্ষোভ জানালেন মেহজাবীন হুথি হামলার প্রভাব সৌদি ফুটবলে,স্থগিত রোনালদোর ম্যাচও স্টারলিংকে বিধিনিষেধ,রুশ হামলার মুখে বিপাকে ইউক্রেন নভেম্বরে গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ ব্যবসা ও ব্যবসা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট করলে কাউকে ছাড় নয়-মাদারীপুরে এমপি জাহান্দার আলী নিয়ন্ত্রণহীন এলপিজি বাজার,বাড়ছে দাম মিলছে না সিলিন্ডার রবীন্দ্রনাথের ছবি পায়ের নিচে রেখে পোস্ট,ছাত্রদল নেতা বহিষ্কার টুঙ্গিপাড়া কোটালীপাড়া দুর্গা পূজা সার্বিক পরিস্থিতি আইনশৃঙ্খলা নিরাপত্তা রক্ষার প্রতিশ্রুতি আহ্বান এমপি এস এম জিলানী তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রতিরক্ষায় হাজার কোটি ডলার ব্যয়, তবু কেন হুথিদের কাছে অসহায় সৌদি? আজারবাইজান ও ইরাক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে আটকে পড়া সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ মুকসুদপুর ফারুক খান উচ্চবিদ্যালয়ে এডহক কমিটির আহ্বায়ক তারেকুল ইসলাম কে ফুলেল শুভেচ্ছা

বদলগাছী থানার নবনিযুক্ত ওসির মতবিনিময় সভা,বর্জন করলেন সাংবাদিকরা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

বদলগাছী(নওগাঁ)প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছী থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমানের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভা বয়কট করেছেন স্থানীয় দুই সংগঠনের সাংবাদিকরা। অনুষ্ঠান আয়োজনে বৈষম্য ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ‘বদলগাছী উপজেলা প্রেসক্লাব’ এবং ‘বদলগাছী সাংবাদিক ইউনিয়ন’-এর সাংবাদিকবৃন্দ একযোগে এ সভা বর্জন করেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর বেলা ১২টার দিকে বদলগাছী থানা প্রাঙ্গণে নবনিযুক্ত ওসির সঙ্গে স্থানীয় সাংবাদিকদের পরিচয় ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভা শুরু হওয়ার পর উপস্থিত সাংবাদিকদের প্রাথমিক পরিচয় পর্ব সম্পন্ন হয়।

সভা আয়োজনের সার্বিক প্রক্রিয়া ও আহ্বানে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে—এমন অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ করে তাৎক্ষণিকভাবে সভা বর্জন করে স্থান ত্যাগ করেন উপস্থিত সাংবাদিকেরা।
উপস্থিত সাংবাদিকদের দাবি, থানার দায়িত্বশীলদের পক্ষ থেকে মতবিনিময় সভা আয়োজনের ক্ষেত্রে গণমাধ্যমকর্মীকে সমান মূল্যায়ন করা হয়নি। একদিন আগে একাংশ সাংবাদিকদের নিয়ে মত বিনিময় করেন এবং পরের দিন ১৫ অক্টোবর অন্য সাংবাদিকদের নিয়ে আর একটি মত বিনিময়ের আয়োজন করেন, এতে সাংবাদিকদের মধ্যে বিভাজনের সম্ভাবনা দেখা দেয়।
পেশাগত জায়গায় এই ধরনের বৈষম্যমূলক আচরণ সাংবাদিকতার পরিবেশকে ক্ষুণ্ণ করেছে। তাই প্রতিবাদের অংশ হিসেবে তাঁরা সর্বসম্মতিক্রমে সভা বর্জনের ডাক দেন।

মতবিনিময় সভা বর্জনকালে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা প্রেসক্লাব-এর
সভাপতি ও দৈনিক সরেজমিন পত্রিকার প্রতিনিধি মো. ফেরদৌস হোসেন, উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি বাংলা টিভি ও আজকালের খবর পত্রিকার জেলা প্রতিনিধি আশরাফুল নয়ন, বদলগাছী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মুক্ত খবরের প্রতিনিধি শহিদুল ইসলাম, বদলগাছী উপজেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার জেলা প্রতিনিধি এ.বি.এস রতন ,বদলগাছী উপজেলা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক জনবাণী পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ রকি হোসেন, বদলগাছী উপজেলা সাংবাদিক ইউনিয়নের অর্থ সম্পাদক গ্রিন টিভি ও দৈনিক নিরেপক্ষ পত্রিকার জেলা প্রতিনিধি শাহরিয়ার শাওন, সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক মুক্ত সকাল প্রতিনিধি জাহাঙ্গীর আলম,দৈনিক ইনকিলাব প্রতিনিধি এনামুল কবির এনাম,
দৈনিক স্বাধীন দেশের আবু রাইহান লিটন, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সোনালী কন্ঠের প্রতিনিধি মুজাহিদ হোসেন, দৈনিক আমাদের পত্রিকা প্রতিনিধি ফারুক হোসেন, দৈনিক গণমুক্তি প্রতিনিধি ফিরোজ হোসেন, দৈনিক স্বাধীন সময় প্রতিনিধি রবিউল ইসলাম,দৈনিক বাংলাদেশ সমাচারের ফজলে রাব্বি, মানবাধিকার প্রতিদিনের রুহুল আমিন, দৈনিক অভয়নগর প্রতিদিন, রফিকুল ইসলাম হিমু প্রমূখ।

ঘটনাটিকে কেন্দ্র করে বর্তমানে নওগাঁর বদলগাছী উপজেলার স্থানীয় সাংবাদিক মহল ও সুশীল সমাজের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট