1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
কাজিপুরে যমুনা নদীর ভাঙ্গনে চরাঞ্চলের বাসিন্দারা আতঙ্কে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৫১টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস শিবগঞ্জে পাঁচ ওষুধের দোকানকে জরিমানা কাশিয়ানীতে ধর্ম অবমাননার অভিযোগে বিক্ষোভ,অভিযুক্তকে আটক করেছে পুলিশ চ্যালেঞ্জের মুখে মোদি সরকার, ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে ফাইনালে হারের পর নীরবতা ভেঙে মেসির আবেগঘন বার্তা বদলগাছীতে পিকনিক খাওয়ার জন্য কলার পাতা কাটা নিয়ে সংঘর্ষে ছোট ভাইয়ের রডের আঘাতে বড় ভাই নিহত সিঙ্গাইরে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ১ জনের মৃত্যু, আহত-৩ মিঠাপুকুরে পৈত্রিক জমি নিয়ে বিরোধ: গাছ ও ফসল কেটে দুই লক্ষ্যধিক টাকার ক্ষতি Nudify.pt entrega resultados consistentes nos seus visuais para imagens profissionais আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং থাকবো: প্রধানমন্ত্রী গোদাগাড়ীতে চিহ্নিত মাদক কারবারি আবুল কালাম আজাদ গ্রেফতার  সিরাজগঞ্জের যমুনার চরে কাউনের বাম্পার ফলনে খুশি কৃষকরা মিঠাপুকুরে প্রধান শিক্ষক কর্তৃক দূর্নীতি অনিয়ম ও ক্ষুদ্র মেরামতের অর্থ আত্মসাৎ তদন্তে প্রমানিত আর্জেন্টিনার হার,বিয়ে নিয়ে যা বললেন পরীমণি সংবাদ প্রকাশের তিন দিনের মধ্যে টুঙ্গিপাড়া সিঙ্গিপাড়ার জলাবদ্ধতা দূর,স্বস্তি পেল ৩০০ পরিবার জর্ডানের বিমানবন্দরে ইরানের হামলা, মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত মনজুরুল আলমের বিরুদ্ধে এনআইডি সেবায় অনিয়ম ও হয়রানির অভিযোগ,তদন্ত দাবি সেবা গ্রহীতাদের তিন মহাদেশের ৬ দেশে হবে ২০৩০ বিশ্বকাপ, সরাসরি কয়টি দেশ খেলবে? আজ শরিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় রাজৈর উপজেলা ইউএনও এর গাড়ীচালকের বিরুদ্ধে ঘুষ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ বর্ষার আগমনী সুরে প্রকৃতি কদমের ছোঁয়ায় নতুন প্রাণ ফিরে পেয়েছে গোপালগঞ্জে সম্ভাবনাময় নৌকা নির্মাণশিল্প, সরকারি সহায়তা পেলে বড় জাহাজ তৈরির স্বপ্ন সততা,নিষ্ঠা আর দায়িত্বশীলতার পুরষ্কার রুখে দেওয়া যায় না অসমাপ্ত নার্সিং কলেজ প্রকল্প ২৮কোটি টাকা বিল উত্তোলনের পর উধাও ঠিকাদার নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরির আঘাতে হত্যা ট্রাম্পকে ‘মহাশয়তান’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি মোজতবা খামেনির ১৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের ১০ গোলের অবিশ্বাস্য এক থ্রিলারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড মাদারীপুরের চরনাচনায় মসজিদ নির্মাণকে কেন্দ্র সংঘর্ষের আশঙ্কা,আদালতে মামলা দায়ের

প্রয়াত স্ত্রী ইকরাকে নিয়ে বিস্ফোরক দাবি আলভীর

  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৩১৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃ

স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ ও চাঞ্চল্যকর পোস্ট দিয়েছেন আলোচিত অভিনেতা জাহের আলভী। ইকরার মৃত্যুর রহস্য উদঘাটনে বেশ কিছু তথ্য প্রকাশ করে তিনি দাবি করেছেন যে তাঁকে অন্যায়ভাবে ফাঁসানো হচ্ছে। একইসঙ্গে প্রয়াত স্ত্রীকে নিয়ে বেশ কিছু বিস্ফোরক দাবিও করেছেন এই অভিনেতা।

শুক্রবার মধ্যরাতে দেওয়া ওই পোস্টে আলভী বাসার সিসিটিভি ফুটেজকে এই ঘটনার অন্যতম গুরুত্বপূর্ণ আলামত হিসেবে উল্লেখ করেন।

তিনি জানান, মিরপুরের বাসার ড্রয়িং রুমের সিসিটিভি ক্যামেরার সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল ইকরার ফোনে এবং সেই ফোনটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।

আলভীর দাবি অনুযায়ী, গত ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁর অনুপস্থিতিতে বাসায় ইকরার বন্ধু-বান্ধবদের যাতায়াত ছিল এবং সেখানে মাদক সেবনের আসর বসেছিল যার প্রমাণ সিসিটিভি ফুটেজে রয়েছে। তিনি জানান, গত ২৫ ও ২৬ তারিখ ইকরার বান্ধবীরা এবং ২৭ তারিখ দুইজন বান্ধবী ও একজন ছেলে বন্ধু বাসায় এসে মধ্যরাত পর্যন্ত অবস্থান করেছিলেন। এ সময় তাঁরা ধূমপান ও মদ্যপান করেছেন বলেও তিনি উল্লেখ করেন।

অভিনেতা আরও জানান, দুর্ঘটনার আগের রাতে ইকরা তাঁর সহকারীকে দিয়ে সিগারেট ও ঘুমের ওষুধ আনিয়েছিলেন এবং সেই সময়ের সিসিটিভি ফুটেজে ইকরার আচরণ স্বাভাবিক ছিল না।

এই সমগ্র ভাষ্য তাঁর সহকারীর এবং তা ইতোমধ্যে পুলিশের কাছে জবানবন্দি আকারে দেওয়া হয়েছে বলে আলভী জানান। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সাংবাদিকবৃন্দের কাছে অনুরোধ করেন যেন সিসিটিভি ফুটেজ থেকে এই তিন দিনের রেকর্ড কোনোভাবেই সরানো না হয় এবং এর সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা হয়।

আলভী উল্লেখ করেন যে ইকরা এর আগে একাধিকবার আত্মহত্যার চেষ্টা করলেও এবার তাঁর কথাবার্তা ও আচরণ মোটেও স্বাভাবিক ছিল না। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে আগের রাতে মদ্যপান ও মাদক সেবনের প্রভাব ইকরার ওপর থাকতে পারে, তাই ময়নাতদন্ত প্রতিবেদন যেন কোনোভাবে পরিবর্তন না হয় সেদিকে নজর দেওয়ার অনুরোধ জানান তিনি।

ব্যক্তিগত জীবনের অত্যন্ত সংবেদনশীল কিছু তথ্য তুলে ধরে আলভী দাবি করেন যে ইকরার সাথে তাঁর সম্পর্কের গভীরতা যেমন ছিল তেমনই কিছু তিক্ত বাস্তবতাও ছিল। তিনি অভিযোগ করেন যে ২০১০ সালে তাঁদের পালিয়ে বিয়ের পর তাঁকে ডিভোর্স না দিয়েই ইকরা পরিবারের সম্মতিতে অন্য একজনকে বিয়ে করেছিলেন।

পরবর্তীতে ইকরা ভুল বুঝতে পেরে ফিরে এলে তিনি তাঁকে ক্ষমা করে গ্রহণ করেছিলেন। নিজের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে এই পুরো ঘটনার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন জাহের আলভী

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট