1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জের কামারখন্দে পূর্ব শক্রতার জের ধরে পরিকল্পিত হামলায় আহত-১,থানা মামলা দায়ের ডিমলায় পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ছোটবেলার ছবিটির পেছনের গল্প বলে আবেগপ্রবণ হয়ে পড়লেন পূর্ণিমা গোপালগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন,মামলা প্রত্যাহার ও দুদকের তদন্তের দাবি  বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ আজ কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক আমতলীতে এনএসএসের ‘ইয়ুথ কেয়ার’ প্রকল্পের পরিচিতি সভা হাওরে মৎস্য সম্পদ রক্ষার্থে মৎস্য অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক মৎস্য আইনে বিশেষ অভিযান লালমনিরহাটে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ মহোদয়ের সপ্তম মৃত্যুবার্ষিকী উদযাপন গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড এবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করল শিক্ষার্থীরা হরমুজ ঘিরে আরও তীব্র যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত,চলছে পাল্টাপাল্টি হামলা আদমদীঘির অপহরণ মামলায় কিশোরী উদ্ধার,প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুর সরকারী কলেজের নবীবরণ অনুষ্ঠান থেকে কলেজটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার ঘোষণা এমপি জাহান্দার আলীর স্টার্টআপের জন্য ৫ কোটি টাকা পর্যন্ত পাওয়া যাবে: প্রধানমন্ত্রী DuckDice Casino Sign In – Play Secure Online Casino Games in the UK চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বীরগঞ্জ থানায় ফলজ বাগানের শুভ উদ্বোধন তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস লালমনিরহাট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ,আহত অন্তত-৮ ঘোড়াঘাটে ভূয়া ডিবির প্রতারণার ফাঁদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা হাজারো জনতার বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে মাদারীপুরে উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাজিপুরে যমুনা নদীর পানি বৃদ্ধিতে চরঞ্চলের বাসিন্দারা ভাঙ্গন ও বন্যার আতঙ্কে  বরিশাল সফরের পথে গোপালগঞ্জে বহর থামিয়ে এমপি সেলিমুজ্জামানকে ডেকে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবার বিশ্বকাপ জিতবে কোন দেশ, জানাল সুপার কম্পিউটার সারাদেশে ২৫ কোটি গাছ লাগাবে সরকার: প্রধানমন্ত্রী কাজিপুরে কাঁঠালের কদর রয়েছে সারাদেশে তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মাদারীপুরে নদী ভাঙ্গণ রোধে ‘জিও ব্যাগ’ নিক্ষেপ কাজের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া

ছোটবেলার ছবিটির পেছনের গল্প বলে আবেগপ্রবণ হয়ে পড়লেন পূর্ণিমা

  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃ

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা বড় পর্দায় এখন আগের মতো নিয়মিত না হলেও, বিনোদন অঙ্গনে তাঁর উপস্থিতি ও জনপ্রিয়তা একটুও কমেনি। উপস্থাপনা, বিজ্ঞাপন কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম সবখানেই তাঁকে ঘিরে ভক্তদের আগ্রহ চিরচেনা। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শৈশবের একটি ছবি পোস্ট করে নতুন করে আলোচনায় এসেছেন এই তারকা। গোলাপি রঙের পোশাকে হাসিমুখে দাঁড়িয়ে থাকা ছোট্ট মেয়েটির ছবিটি নেটিজেনদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ছবিটিতে জমা হয়েছে হাজারো মন্তব্য আর লাখো রিঅ্যাকশন।

ছবিটির পেছনের গল্প ও সেই সোনালী দিনগুলোর স্মৃতি জানতে চাইলে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন পূর্ণিমা।

স্মৃতিচারণা করে পূর্ণিমা জানান, ছবিটি যখন তোলা হয় তখন তিনি তৃতীয় শ্রেণির ছাত্রী। বাবার চাকরির সুবাদে তাঁদের পুরো পরিবার তখন ঢাকার তৎকালীন পিজি হাসপাতালের স্টাফ কোয়ার্টারে থাকত। আর তিনি পড়াশোনা করতেন সায়েন্স ল্যাব এলাকার বিসিএসআইআর স্কুলে। ছবিটি ছিল এক ঈদের সকালের।

পূর্ণিমা বলেন, “ঈদের আগে আম্মু নিউমার্কেট থেকে টিস্যু কাপড় কিনে আমাদের দুই বোনের জন্য জামা বানিয়ে দিতেন। মায়ের সব সময় ইচ্ছা থাকত তাঁর মেয়েদের যেন একটু আলাদা আর সুন্দর দেখায়। আমরাও ঈদের আগের রাত পর্যন্ত সেই জামা কাউকে দেখাতাম না। যতদূর মনে পড়ে, ঈদের দিন সকালে সেমাই খাওয়ার পরপরই ছবিটি তোলা হয়েছিল।”

অনেক বছর পর পুরোনো অ্যালবামে নিজের এই ছবিটি দেখে শৈশবে ফিরে যাওয়ার তীব্র আকুলতা প্রকাশ করেন তিনি। “ছবিটি দেখে মনটা কেমন যেন করে উঠল। মনে হলো ভক্তদের সাথে ভাগ করে নিই। সত্যি বলতে, যদি আবার সেই চঞ্চল ছোটবেলার দিনগুলোতে ফিরে যেতে পারতাম, কতই না ভালো হতো!”—বলেন পূর্ণিমা।

মাত্র ১৫ বছর বয়সে রূপালী পর্দায় অভিষেক ঘটেছিল পূর্ণিমার। ১৯৯৮ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ চলচ্চিত্রে চিত্রনায়ক রিয়াজের বিপরীতে তাঁর যাত্রা শুরু। প্রথম ছবিতেই দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এই অভিনেত্রী এরপর আর পেছনে ফিরে তাকাননি। প্রায় ২৮ বছরের অভিনয় জীবনে উপহার দিয়েছেন ৮০টিরও বেশি চলচ্চিত্র।

বর্তমানে কাজে কিছুটা বেছে চলছেন এই তারকা। তার অভিনীত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ নামের দুটি সিনেমা দীর্ঘদিন ধরে মুক্তির অপেক্ষায় রয়েছে। সর্বশেষ তাঁকে ছটকু আহমেদের ‘আহারে জীবন’ চলচ্চিত্রে দেখা গেছে। আজও তাঁর কাছে নতুন সিনেমার প্রস্তাব এসেছে জানিয়ে পূর্ণিমা বলেন, ভালো গল্প আর মনের মতো চরিত্র পেলে তবেই আবার বড় পর্দার ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট