1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম
চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বীরগঞ্জ থানায় ফলজ বাগানের শুভ উদ্বোধন তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস লালমনিরহাট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ,আহত অন্তত-৮ ঘোড়াঘাটে ভূয়া ডিবির প্রতারণার ফাঁদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা হাজারো জনতার বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে মাদারীপুরে উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাজিপুরে যমুনা নদীর পানি বৃদ্ধিতে চরঞ্চলের বাসিন্দারা ভাঙ্গন ও বন্যার আতঙ্কে  বরিশাল সফরের পথে গোপালগঞ্জে বহর থামিয়ে এমপি সেলিমুজ্জামানকে ডেকে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবার বিশ্বকাপ জিতবে কোন দেশ, জানাল সুপার কম্পিউটার সারাদেশে ২৫ কোটি গাছ লাগাবে সরকার: প্রধানমন্ত্রী কাজিপুরে কাঁঠালের কদর রয়েছে সারাদেশে তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মাদারীপুরে নদী ভাঙ্গণ রোধে ‘জিও ব্যাগ’ নিক্ষেপ কাজের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া মারা গেলেন কাতারের সাবেক আমির শেখ হামাদ আমাকে সম্মান দেখিয়ে কথা বলুন:রেফারিকে মেসি সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে সরকার কালীগঞ্জে মাদক বিক্রির প্রতিবাদ করায় একজনকে কুপিয়ে জখম স্বপ্নের মুকসুদপুর গড়তে চাই শিক্ষকদের সংবধনা অনুষ্ঠানে সেলিমুজ্জামান সেলিম এম পি ধুনটে সুলতান হজ্ব কাফেলার উদ্যোগে হাজী পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ১ জনকে অর্থদন্ড ও কারাদণ্ড মিঠাপুকুরে আম চাষীদের সাথে সংসদ সদস্য জীবা আমিনার মতবিনিময় ও সুধী সমাবেশ মাদারীপুরে থানার পাইপ ভেঙ্গে পালানো নারী আসামী ঢাকার কেরানীগঞ্জে গ্রেফতার রাজাপুরে ধর্মীয় সহাবস্থান ও নৈতিকতা আলোচনা সভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় পানির নিচে মাদ্রাসা, থমকে গেছে ৩৬০জন এতিম শিশুর স্বপ্ন ইরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী কাজিপুরে রাস্তা সংস্কারে অনিয়মের অভিযোগ এমপির খালাতো ভাই পরিচয় দেয়া সবুজের বিরুদ্ধে গোপালগঞ্জে শহিদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মৌলভীবাজারে বন্যার পরিস্থিতি অবনীতির দিকে, বাড়ছে পানিপন্দি মানুষের সংখ্যা, বন্যার পানিতে নিহত-১

চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বীরগঞ্জ থানায় ফলজ বাগানের শুভ উদ্বোধন

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

দিনাজপুর প্রতিনিধিঃ

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় চলমান বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর অংশ হিসেবে দিনাজপুরের বীরগঞ্জ থানা প্রাঙ্গণে ফলদ বাগানের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলজ বাগানের উদ্বোধন করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক অ্যান্ড স্টেট) সুমন রঞ্জন সরকার, শিক্ষানবিশ পুলিশ সুপার মেহেদী হাসান এবং অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) শাওন কুমার সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বীরগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর বাদশা রনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রেজওয়ানুল ইসলাম রিজু, বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ আমিরুল বাহার, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম চৌধুরী (সেনা), উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরীসহ রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট