
রাজাপুর প্রতিনিধিঃ
ধর্মে নৈতিকতা, সামাজিক মূল্যবোধ, মানবিকতার শিক্ষা, সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের গুরুত্ব” শীর্ষক আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ১১ জুলাই শনিবার সকাল ১১ টায়
ঝালকাঠির রাজাপুরের উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন, ঝালকাঠি এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন, ঝালকাঠি জেলা উপ-পরিচালক মোঃ আলম হোসেন এর সভাপতিত্বে-প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ আসনের মাননীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি, কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মকবুল হোসেন,ঝালকাঠি জেলা ওলামাদলের আহবায়ক মাও: মোঃ ছাইদুর রহমান, ঝালকাঠি জেলা ওলামাদলের সদস্য সচিব মোঃ আহসান হাবীব সোহাগ।
আলোচনা সভায় বক্তারা ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং মানবিকতার শিক্ষা বিস্তারে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
Leave a Reply