1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম
বিতর্কে আর্জেন্টিনা-মিসর ম্যাচ,ফিফার তদন্তে মিসর জিতলে কী হবে? বিশ্ববাজারে নতুন করে কমতে শুরু করেছে স্বর্ণের দাম ইউপি নির্বাচনকে কেন্দ্র করে কাজিপুর সদর ইউনিয়নে বিএনপির পার্টি অফিসে অতর্কিত হামলা বিকেবি,মুন্সীগঞ্জ অঞ্চলের মুখ‍্য আঞ্চলিক কার্যালয়ের উধ্বর্তন মুখ্য কর্মকর্তার বদলী জনিত বিদায় সংবর্ধনা গোপালগঞ্জ–ঢাকা সরাসরি ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে, সম্ভাব্য উদ্বোধন ১৮ জুলাই সিরাজগঞ্জে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে জাতীয় জুট মিল জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা স্থানীয় ভোটে কাজে লাগাতে চায়: ইসি সানাউল্লাহ যে কারণে দুই কর্মকর্তাকে বরখাস্ত করল ফিফা অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা যে একাদশ নিয়ে মিসরের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা সিংগাইরে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প পরিদর্শনঃ প্রধানমন্ত্রী মুকসুদপুরে জনতা ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সেবা চালু, স্কলার্স পাবলিক স্কুলের সঙ্গে সমঝোতা স্মারক বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা কতদিনে পাওয়া যাচ্ছে রাজাপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত “উন্নত পল্লী সম্মৃদ্ধ দেশ”মুকসুদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন,আলোচনা সভা ও ঋণ বিতরণ ঈশ্বরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন নলছিটিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত বগুড়ার শিবগঞ্জে ধান ভাঙ্গা মিলের মালিককে হত্যা মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড নতুন দায়িত্বে আইন,জ্বালানি ও বাণিজ্যমন্ত্রী, প্রজ্ঞাপন জারি Mostbet Platformunun Hərtərəfli İcmalı və İlk Addımlar – Mostbet Qeydiyyatı – Adi Səhvlərdən Çəkinin ভাঙ্গুড়ায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ২ জনকে অর্থদন্ড ও কারাদণ্ড এইচএসসি ফরম পূরণের নামে প্রতারণা, শিবগঞ্জে কলেজ কর্মচারী গ্রেপ্তার জনগণের বিশ্বাস ও ভালবাসার ওপর নির্ভরতা রাখতে চাই: প্রধানমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত অর্ধশত যাত্রী রাজাপুরে খোকন মল্লিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মাদারীপুরে ওয়াজিউদ্দিন মাতুব্বর স্মৃতি গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নই আমাদের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে নতুন করে কমতে শুরু করেছে স্বর্ণের দাম

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ার প্রভাব পড়েছে আন্তর্জাতিক স্বর্ণের বাজারে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মূল্যবান এ ধাতুটির দাম কমেছে প্রায় ০.৩ শতাংশ।

বৃহস্পতিবার (৯ জুলাই) এশিয়ার লেনদেনে স্পট গোল্ডের দাম ০.৩ শতাংশ কমেছে। এতে প্রতি আউন্স ৪ হাজার ৬৬ দশমিক ২৪ ডলারে দাঁড়িয়েছে। এর আগে বুধবার এটি ১ জুলাইয়ের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল।

একই সময়ে আগস্ট ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচারের দাম ০.১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৭৭ ডলারে লেনদেন হয়। তবে স্বর্ণের দাম কমলেও তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাত আরও গভীর হলে জ্বালানি সরবরাহ ব্যাহত হতে পারে এবং মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে।

স্বর্ণের বাজারে নতুন চাপ তৈরি হয় মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণার পর। তিনি বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে স্বাক্ষরিত সমঝোতা স্মারক আর কার্যকর নেই। এর কিছুক্ষণ পরই মার্কিন সামরিক বাহিনী জানায়, হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌ চলাচল সচল রাখতে তারা ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে।

এই ঘটনার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে থাকে। বুধবার প্রায় ৫ শতাংশ বৃদ্ধির পর বৃহস্পতিবারও তেলের দাম ঊর্ধ্বমুখী ছিল। একই সঙ্গে ডলারের পাশাপাশি বিশ্ব শেয়ারবাজারেও কিছুটা চাপ দেখা যায়।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সংঘাত দীর্ঘায়িত হলে তেলের দাম আরও বাড়তে পারে, যা বৈশ্বিক মূল্যস্ফীতি বাড়িয়ে দিতে পারে। ফলে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখতে পারে, এমনকি প্রয়োজন হলে আরও বাড়ানোর পথেও হাঁটতে পারে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ২০২৬ সালের বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৩ শতাংশে নামিয়েছে। অন্যদিকে ব্যাংক অব আমেরিকা ২০২৬ সালের গড় স্বর্ণমূল্যের পূর্বাভাস ১৪ শতাংশ কমিয়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৬০ ডলার নির্ধারণ করেছে। প্রতিষ্ঠানটি বলেছে, ফেডের সম্ভাব্য কঠোর মুদ্রানীতিই এ সিদ্ধান্তের প্রধান কারণ।

অন্য মূল্যবান ধাতুর বাজারে স্পট সিলভারের দাম ০.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৫৮ দশমিক ১৩ ডলারে নেমেছে। তবে প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম উভয়ই ০.৪ শতাংশ বেড়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট