
ধামরাই প্রতিনিধি:
“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ সোমবার, ৬ জুলাই ধামরাই উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও ঋণ বিতরণ কর্মসূচির আয়োজন করে উপজেলা পল্লী উন্নয়ন অফিস (বিআরডিবি), ধামরাই।
ধামরাই উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ তমিজ উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই ইউসিসিএ লিঃ (বিআরডিবি)-এর সভাপতি ও ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ শামছুল ইসলাম এবং ধামরাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আরিফুর রহমান।
আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা সুফলভোগী পল্লী উদ্যোক্তা ও সাধারণ মানুষের মাঝে আনুষ্ঠানিকভাবে ঋণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা গ্রামীণ অর্থনীতি সচল রাখতে এবং পল্লী অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে বিআরডিবি-এর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি সরকারের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং পল্লী উন্নয়ন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply