1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম
রাজাপুরে খোকন মল্লিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মাদারীপুরে ওয়াজিউদ্দিন মাতুব্বর স্মৃতি গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নই আমাদের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামকে নাগরিক সংবর্ধনা বদলগাছীতে মাদক মুক্ত ওপুলিশিং সভা অনুষ্ঠিত খামেনিকে শ্রদ্ধা জানাতে তেহরানে মানুষের ঢল ঈশ্বরগঞ্জে যুব বিভাগের মাদকবিরোধী র‍্যালি নেত্রকোণার কলমাকান্দা সীমান্তে ৫০ লাখ টাকার ভারতীয় কেমিক্যাল জব্দ ফরিদপুরে ১১দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল কেপ ভার্দের অবিশ্বাস্য লড়াইয়ের পরও জয় নিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী মাদারীপুরে মাদ্রাসা শিক্ষার্থী ও এতিমদের সাথে এনটিভি’র ২৪ তম বছরে পদার্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি খোকন তালুকদার বাবার জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন আসামি সাইফুল ইসলাম উদ্ভাবনী কাজে কম সুদে ঋণের উদ্যোগ নেয়া হবে: মির্জা ফখরুল ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত  নিলুফার মনির জুলাইবিরোধী বক্তব্য পরিকল্পিত চক্রান্তের অংশ: জেডিপি সবজির দাম নিয়ন্ত্রণে থাকলেও ইলিশের বাজারে আগুন,বেড়েছে মুরগির দাম এফডিসিপাড়ায় উৎসবের আমেজ,চলছে শিল্পী সমিতির নির্বাচন হত্যাস্থলে খামেনির মরদেহ,বিদায় অনুষ্ঠানে ব্যাপক জনসমাগমের প্রস্তুতি সকাল ৯টার মধ্যে ঝড়ের পূর্বাভাস,নদীবন্দরে সতর্কসংকেত ক্রিশ্চিয়ানো রোনালদোর নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল বদলগাছীতে উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন,কৃষি প্রণোদনা ও নগদ টাকা বিতরণ রংপুরে ধর্ষণের পর হত্যা শিশুটির পরিবারের পাশে প্রধানমন্ত্রী পক্ষে সাইফুল ইসলাম চরফ্যাশনে বিএনপি’র নেতা সিরাজুল ইসলাম সবুজ খানের সরেজমিনে রাস্তা সংস্কার পরিদর্শন ভুয়া চিকিৎসার কাগজপত্র দাখিল করে জামিনের চেষ্টা, হসপিটালের এস্টাপসহ ৩ জনের জেল নিউইয়র্কের বাফেলোয় বাংলাদেশের নদ-নদী ও প্রবাসীদের ভাবনায়: তিস্তাসহ ৫৪ অভিন্ন নদীর ন্যায্য হিস্যার জোর দাবি হাফেজ সৈয়দ নাঈম আহমদের মুক্তির দাবীতে ফরিদপুরে মানববন্ধন ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা ফিলিস্তিনি গোল কিপারকে গুলি করে হত্যা করেছে ইসরায়েল মাদারীপুরে প্রতিবেশীর ঘরে লাগা আগুন নেভাতে গিয়ে উপকারী-ই হলো মামলার আসামী

জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নই আমাদের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন এবং পূর্ণাঙ্গ পুনর্বাসন করা সরকারের পবিত্র দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে জুলাইয়ের শহীদদের হত্যাকারীদের বিচার এ দেশের মাটিতেই হবে বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন তিনি।

শনিবার (৪ জুলাই) দুপুরে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ ও ‘আমরা জুলাই যোদ্ধা’ কেন্দ্রীয় নির্বাহী কমিটির যৌথ উদ্যোগে ‘সবার আগে বাংলাদেশ’ মূলমন্ত্র নিয়ে এই সম্মেলনের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ এবং আহতদের অবদানকে স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। শহীদ পরিবার ও যোদ্ধাদের সর্বোচ্চ সম্মান, স্বীকৃতি এবং জীবনমান নিশ্চিতকরণে কাজ চলছে। বিচারের নামে কারও প্রতি যেন অবিচার না হয়, সে বিষয়েও সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

নিজের পারিবারিক ও ব্যক্তিগত ত্যাগের অনুভূতি প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, অনুষ্ঠান চলাকালে আমি বারবার ভাবছিলাম, এই মুহূর্তে যদি আমার মা বা ভাইকে জিজ্ঞেস করতাম যে তাদের ওপর হওয়া অবিচারের প্রতিশোধ নেব কি না, তারা বলতেন— এই মুহূর্তে কাজ হলো সবাইকে ঐক্যবদ্ধ করে দেশকে এগিয়ে নেওয়া। স্বৈরাচারের সময় থেকে শুরু করে ৫ আগস্টের আন্দোলন পর্যন্ত লাখো মানুষের শারীরিক ও মানসিক কষ্ট নিজে অনুভব করতে পারেন বলে উল্লেখ করেন তিনি।

জাতিসংঘের হিসাবে ১ হাজার ৪০০ জন এবং সরকারি গেজেটে ৮৩৪ জন শহীদের কথা বলা হলেও, নিজের হিসাব অনুযায়ী জুলাই আন্দোলনে প্রায় ২ হাজার মানুষ শহীদ এবং ৩০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানান প্রধানমন্ত্রী। শহীদ হওয়া সর্বকনিষ্ঠ ফুলগুলোর স্মৃতি চারণ করে তিনি বলেন, জাতিসংঘের হিসাব অনুযায়ী ৬৫ জন শিশু শহীদ হয়েছিল, যাদের কোনো অপরাধ ছিল না।

প্রধানমন্ত্রী আরও বলেন, এই অর্জন একক কোনো ব্যক্তি বা দলের নয়, এটি দেশের প্রতিটি গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত ত্যাগের ফসল। জাতিকে বিভক্ত করে দেশকে সামনে এগিয়ে নেওয়া যায় না উল্লেখ করে তিনি বলেন, শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করাই এখন একমাত্র কাজ। বিগত ১৭ বছরের সকল শহীদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য আজকের দিনে তাদের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের শপথ নেওয়ার আহ্বান জানান তিনি।

জাতীয় সংগীত এবং জুলাই আন্দোলনের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ পরিবারের হাতে জুলাই স্মৃতি স্মারক তুলে দেন। স্মারক গ্রহণ করেন শহীদ মিরাজের বাবা রব মিয়া, শহীদ সেলিমের ভাই উজ্জ্বল হোসেন, জুলাই আহত আল মিরাজ ও জুলাই যোদ্ধা আমিনুল ইসলাম ইমন। শহীদ পরিবারের পক্ষ থেকেও প্রধানমন্ত্রীর হাতে স্মৃতি স্মারক তুলে দেওয়া হয়।

জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনির সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, গৃহায়ন মন্ত্রী জাকারিয়া তাহের, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান এবং প্রতিমন্ত্রী ইশরাক হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় সন্তান ও স্বজন হারানো পরিবারগুলোর চোখের পানি আর দীর্ঘশ্বাসে পুরো গ্যালারি ভারী হয়ে ওঠে। সম্মেলনে রাজনীতিবিদ, সংসদ সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট