
ফরিদপুর প্রতিনিধিঃ
আজ দুপুরে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফরিদপুর সদর উপশাখার উদ্যোগে হাফেজ সৈয়দ নাঈম আহমদের মুক্তির দাবীতে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির ও যুব মজলিস ফরিদপুর জেলা শাখার সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা ফরহাদ মিয়া সহ সদর উপশাখার বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ ।
এসময় বক্তারা বলেন, সুরঞ্জিত সেন গুপ্তের উপর গ্রেনেড হামলার মামলার রায়ে তাকে মৃত্যুদন্ডের রায় দেয়া হয়।অথচ একই মামলায় সর্বশেষ আসামি ছিলেন ৯ জন,বর্তমান সরকারের মন্ত্রী,হুইপ ও এম পি হওয়ায় ৮ জন মুক্তি পায় কিন্তু হাফেজ নাইমের মুক্তি হয়নি।অথচ তাঁর বিরুদ্ধে কোন স্বাক্ষী ও নেই।নাঈমের একমাত্র অপরাধ সে দাড়ি টুপিধারী,সে একজন হাফেজে কুরআন। হাফেজ সৈয়দ নাঈম আহমদের মুক্তি চেয়ে মানববন্ধনটি শেষ হয়।
Leave a Reply