
রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ী থানাকে সম্পূর্ণ মাদকমুক্ত করার দৃঢ় প্রত্যয় নিয়ে এক বিশেষ মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০ জুন (মঙ্গলবার) গোদাগাড়ী মডেল থানার উদ্যোগে স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে ‘মাদকমুক্ত গোদাগাড়ী থানা গড়ার লক্ষ্যে’ এই বিশেষ সভার আয়োজন করা হয়।
সভায় মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ ও জনসাধারণের যৌথ ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। ‘শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি’এই মূলমন্ত্রকে সামনে রেখে আয়োজিত উক্ত সভায় বক্তারা বলেন, গোদাগাড়ী অঞ্চলকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করতে পুলিশ ও জনগণের যৌথ অংশীদারিত্বের (কমিউনিটি পুলিশিং) কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। তিনি তাঁর বক্তব্যে মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন এবং যুবসমাজকে রক্ষা করতে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি-এর সভাপতিত্বে অনুষ্ঠানে
Leave a Reply