
স্টাফ রিপোর্টার
রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় চাঁদাবাজি ও মানহানি মামলায় পাইকান উচ্চ বিদ্যালয়ের নাইট গার্ড ও সাংবাদিক আমিরুল কবির সুজন গ্রেফতার হয়েছে।
জানাগেছে মিঠাপুকুর উপজেলার লালপুকুর রুপসী বড়বাড়ী এলাকার কোহিনুর বেগম নামের এক অসহায় মহিলার মামলায় যাহার সি- আর মামলা নং ৪০৭ /২০২৫ প্রায় ৭ জন আসামির মধ্যে রংপুরের স্হানীয় একটি দৈনিক পত্রিকার মিঠাপুকুর প্রতিনিধি হিসেবে কাজ করে আমিরুল কবির সুজন ১নং আসামি।
পুলিশ ও স্হানীয়রা জানায় আমিরুল কবির সুজন গ্রেফতার হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকে তার বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ উঠেছে একের পর এক অপকর্মে নিজেকে জড়িত করে আমিরুল কবির সুজন যে ক্ষমতার দাপটে নিজেকে সাংবাদিক হিসেবে সবাইকে দাবিয়ে রেখেছিল তার সরেজমিন প্রতিবেদন আগামীতে প্রকাশ হতে যাচ্ছে।
Leave a Reply