1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এমপি খোকন তালুকদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানসূচক ‘সিন্ডিকেট সদস্য’ নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার ভাঙ্গুড়ায় পৌরসভার চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত ট্যাপেন্ডাল, ফেন্সিডিলের খালি বোতল ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত মাদক কারবারি সুলতান আটক মুন্সিগঞ্জ স্কলারস ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ সফলভাবে সম্পন্ন চেক প্রজাতন্ত্রকে হারিয়ে দুরুণ শুরু দক্ষিণ কোরিয়ার বিশ্ববাজারে কমেছে তেলের দাম বিকালে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে আসছেন:অর্থমন্ত্রীআমির খসরু মাহমুদ চৌধুরী ঋণনির্ভর বাজেট আর্থিক শৃঙ্খলায় চ্যালেঞ্জ তৈরি করবে: ড. দেবপ্রিয় রাজনীতির মায়াজাল ও সাধারণের ভ্রান্তিবিলাস: এক ঐতিহাসিক দায়বদ্ধতার খেরোখাতা পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড সংকট,ফ্লোরে শুয়ে চিকিৎসা নিচ্ছেন রোগীরা সিংগাইরে শিক্ষককের ওপর হামলা: রাজপথে তীব্র প্রতিবাদ মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড,জরিমানা মাদকের বিরুদ্ধে পুলিশের সাড়াঁশি অভিযানে মাদারীপুরে মদ ও ইয়াবা সহ গ্রেফতার ৪ মাদক কারবারী ‎সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে দুর্বৃত্তদের পরিকল্পিত হামলা: বনদস্যু দমনে অস্থিরতা তৈরির অপচেষ্টা হারানো বিজ্ঞপ্তি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের গৌরবগাথা: বীরত্ব, আত্মত্যাগ ও অনন্য উচ্চতা জাতীয় সাংবাদিক সংস্থার কোনো সাংবাদিক যেনো হলুদ সাংবাদিকতা না করে-ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাঃ এস, এম সারোয়ার এক কোটি কর্মসংস্থানের লক্ষ্যে নতুন শ্রমবাজার খুঁজছে সরকার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ ঘোষণা করল ইরান অবশেষে ভোগান্তির অবসান,নতুন গেট পেল বীরগঞ্জ মডেল বিদ্যালয় দুপচাঁচিয়ায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ,আহত সাংবাদিক। ‎মোংলায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য আটক,উদ্ধার ৪ চোরাই মোটরসাইকেল জনদুর্ভোগ লাগবে ইদ্রিস শেখের উদ্যোগে চারটি সাঁকো নির্মাণ পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক বসাবে বাংলাদেশ ব্যাংক মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেফতার,মোবাইল কোর্টে সাজা মাঠে নেমেই পেনাল্টিতে গোল পেলেন মেসি, বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার মরিশাসে বন্ধ থাকা শ্রমবাজার ফের চালু হচ্ছে ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা

জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

শিবগঞ্জ( বগুড়া) প্রতিনিধিঃ

স্বাধীনতার ইতিহাসে দেশের মানুষ এত গণমুখী, জনকল্যাণমুখী ও বাস্তবধর্মী বাজেট আর কখনও দেখেনি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
বিএনপি সরকারের ঘোষিত প্রথম জাতীয় বাজেট উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলা ও মোকামতলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত পৃথক আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শুক্রবার (১২ জুন) বিকাল ৪ টায় শিবগঞ্জ ও সন্ধ্যা ৭ টায় মোকামতলা উপজেলায় পৃথক মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রতিমন্ত্রী বলেন, এই বাজেট কোনো নির্দিষ্ট শ্রেণি বা গোষ্ঠীর জন্য নয়; এটি দেশের প্রতিটি মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়েই প্রণয়ন করা হয়েছে। কৃষক, শ্রমিক, শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, উদ্যোক্তা, ব্যবসায়ী—সমাজের সব শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে এ বাজেটে।
তিনি বলেন, বিএনপি সরকার শিক্ষা খাতে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে। একটি শিক্ষিত, দক্ষ ও আধুনিক জাতি গঠনের লক্ষ্যেই এই বিনিয়োগ। একই সঙ্গে স্বাস্থ্য খাতে অতীতের তুলনায় প্রায় তিনগুণ বরাদ্দ রাখা হয়েছে, যাতে সাধারণ মানুষ সহজে উন্নত চিকিৎসাসেবা পেতে পারে।
মীর শাহে আলম আরও বলেন, এই বাজেটেই প্রথমবারের মতো ক্যান্সার রোগীদের জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া মাতৃস্বাস্থ্য, শিশুসেবা, ওষুধের প্রাপ্যতা এবং হাসপাতালের সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে। সরকার বিশ্বাস করে, সুস্থ মানুষই উন্নত রাষ্ট্র গঠনের সবচেয়ে বড় শক্তি।
তিনি বলেন, গ্রামের অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে শহরের মধ্যবিত্ত ও উচ্চবিত্ত—সব শ্রেণির মানুষের কথা বিবেচনায় নিয়েই বাজেট প্রণয়ন করা হয়েছে। অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় সরকারকে শক্তিশালী করা, কৃষি, শিল্প ও তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও গতিশীল করা হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, এই বাজেট শুধু একটি অর্থনৈতিক পরিকল্পনা নয়; এটি একটি উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার রূপরেখা। জনগণের প্রত্যাশা পূরণ এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বিএনপি সরকার দৃঢ়ভাবে কাজ করে যাবে।
পরে শিবগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল পৌরসভা প্রাঙ্গণ থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বর হয়ে মীর মুগ্ধ স্কয়ারে এসে শেষ হয়। অন্যদিকে মোকামতলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়ন পরিষদের সামনে থেকে আরেকটি আনন্দ মিছিল বের হয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন সড়ক ঘুরে সমাপ্ত হয়। মিছিল ও আলোচনা সভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট