1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র-ইরান হামলা বন্ধে বিশ্ববাজারে তেলের দামে পতন ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন,তিন খাদ্য কারখানাকে ৯ লাখ টাকা জরিমানা পে স্কেল দুই বছর পেছানোর আনুষ্ঠানিক সুপারিশ,নতুন কৌশলে সরকার কাজিপুরে কুটির শিল্পভিত্তিক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন। গোদাগাড়ীতে পুকুরে মিলল যুবকের মরদেহ,অপমৃত্যু মামলা গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ১৮ বিলিয়ন ডলার তেল বিক্রি করেছে ইরান খারিতে গোসল করতে নেমে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক,মুখে ফিরল জীবিকার হাসি  একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ডিমলায় ডিবি পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ আজ বঙ্গভবন ছাড়ছেন মো.সাহাবুদ্দিন কাজিপুরের তৈরীকৃত কম্বলের কদর দেশের ৪৭টি জেলায় সবুজের বার্তা নিয়ে মাগুরায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা ৯০দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ ইয়েমেনের বন্দরে সৌদি আরবের বড় হামলা,পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথিদের অভিনন্দন বার্তা মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন মাদারীপুরে বৃক্ষরোপণ অভিযান,বৃক্ষমেলা ও বর্ণাঢ্য রেলী উদযাপিত বর্ষায় যমুনা পাড়ে পর্যটকদের ঢল প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ-প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি চাপের মুখে শিক্ষা সচিবকে অপসারণ করল মোদি সরকার গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে,আহত অন্তত রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন,সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার ঘোড়াঘাটে ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার অপসারণ ও শাস্তির দাবিতে বিএনপির ঘন্টা ব্যাপী মানববন্ধন কাজিপুরে বৃষ্টির কারণে কাঁচাবাজারে মূল্য বৃদ্ধি গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক সংলাপ

পে স্কেল দুই বছর পেছানোর আনুষ্ঠানিক সুপারিশ,নতুন কৌশলে সরকার

  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

সরকারি চাকরিজীবীদের কাঙ্ক্ষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন নিয়ে শুরু হয়েছে নতুন হিসাব-নিকাশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আপত্তি ও দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এই বেতন কাঠামো পুরোপুরি বাতিল না হলেও, অন্তত তিন মাস পিছিয়ে যেতে পারে এর চূড়ান্ত রূপরেখা। তবে আইএমএফ দুই বছর পিছিয়ে দেওয়ার পরামর্শ দিলেও সরকার ধাপে ধাপে এটি বাস্তবায়নের কৌশল খুঁজছে।

রোববার (২৬ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে সচিব কমিটির এক পাঁচ ঘণ্টার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ সচিব ড. খায়েরুজ্জামান মজুমদারসহ সরকারের নীতিনির্ধারক ও শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দীর্ঘ এই বৈঠকে নতুন পে-স্কেলের আর্থিক সক্ষমতা, রাজস্ব আহরণ এবং সরকারের ব্যয় ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত পর্যালোচনা হলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠকটি শেষ হয়।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, প্রধানমন্ত্রী বিষয়টি আরও গভীরভাবে বিশ্লেষণ করে চূড়ান্ত সুপারিশ জমা দেওয়ার নির্দেশনা দিয়েছেন।

সম্প্রতি বাংলাদেশ সফরকালে আইএমএফের প্রতিনিধি দল নতুন পে-স্কেল নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করে। সংস্থাটির মতে, এই মুহূর্তে নতুন বেতন কাঠামো কার্যকর করলে সরকারের বার্ষিক রাজস্ব ব্যয় একলাফে বিপুল পরিমাণ বেড়ে যাবে। যার সরাসরি প্রভাব পড়বে বাজেট ঘাটতি, মূল্যস্ফীতি এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর। এ কারণে আইএমএফ এই পে-স্কেল অন্তত দুই বছর পিছিয়ে দেওয়ার আনুষ্ঠানিক পরামর্শ দেয়।

Osmo

তবে সরকার আইএমএফের এই দীর্ঘমেয়াদি স্থগিতাংশের পরামর্শ পুরোপুরি আমলে নিতে চাচ্ছে না। আগামী অক্টোবরে থাইল্যান্ডে বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সভা অনুষ্ঠিত হবে এবং নভেম্বরে আইএমএফের একটি প্রতিনিধি দল আবারও ঢাকা সফরে আসবে। সরকারের পরিকল্পনা হলো—আইএমএফের সঙ্গে আগামী নভেম্বরের বৈঠকের আগেই পে-স্কেলের গেজেট প্রকাশ করে ফেলা, যাতে বিষয়টি নিয়ে নতুন করে কোনো দরকষাকষির সুযোগ না থাকে।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনার পর মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন সচিব কমিটিকে আরও অন্তত দুই থেকে তিনটি পর্যালোচনা বৈঠক করতে হবে। পুরো প্রক্রিয়াটি শেষ করতে আরও তিন মাস সময় লেগে যেতে পারে। এরপর কমিটির চূড়ান্ত সুপারিশ প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে এবং মন্ত্রিসভার আনুষ্ঠানিক অনুমোদন পাওয়ার পর অর্থ বিভাগ থেকে গেজেট প্রকাশ করা হবে। সব ঠিক থাকলে আগামী অক্টোবরের বার্ষিক সভার আগেই এই গেজেট আলোর মুখ দেখতে পারে।

তবে অর্থনৈতিক চাপ সামলাতে সরকার একবারে পুরো পে-স্কেল বাস্তবায়ন না করে, ধাপে ধাপে তা কার্যকর করার নীতিগত সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

বর্তমানে দেশে সরকারি চাকরিজীবীর সংখ্যা প্রায় সাড়ে ১৪ লাখ। চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে চাকরিজীবীদের বেতন ও ভাতা বাবদ বরাদ্দ রয়েছে প্রায় ৯০ হাজার কোটি টাকা। এর সঙ্গে পেনশন ও গ্রাচুইটি যোগ করলে মোট বরাদ্দ দাঁড়ায় প্রায় ১ লাখ ৪১ হাজার কোটি টাকা।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের হিসাব মতে, নতুন পে-স্কেল পূর্ণাঙ্গভাবে কার্যকর করতে হলে সরকারকে অতিরিক্ত আরও প্রায় ৪৫ হাজার কোটি টাকা জোগান দিতে হবে।

অর্থ বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, পে-স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত থেকে সরকার কোনোভাবেই সরে আসছে না। তবে দেশের বর্তমান অর্থনৈতিক সক্ষমতা এবং সামষ্টিক অর্থনীতির ওপর চাপ যেন তৈরি না হয়, সে জন্য ধাপে ধাপে এটি কার্যকর করার একটি সামঞ্জস্যপূর্ণ উপায় খোঁজা হচ্ছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট