
মেহেদী হাসান মিলন,গোদাগাড়ী রাজশাহীঃ
রাজশাহীর গোদাগাড়ীতে নাসির উদ্দিন নামে এক ব্যক্তিকে ঘিরে মাদক ব্যবসার অভিযোগ ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্ট নিয়ে আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের অভিযোগ,একসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সোর্স হিসেবে পরিচিত নাসির উদ্দিন। নাসির উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা এবং সাজানো বিভিন্ন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে শিরোনাম প্রকাশিত হয়েছে। আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। গত১৪ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফেসবুকে পোস্টের কারণে গোদাগাড়ীতে একটি কুচক্রী মহল তাকে ফাসানোর জন্য পায়তারা করছে। অভিযোগের বিষয়ে নাসির উদ্দিন বলেন, এটা শুধু একটি কনটেন্ট। যে কোনো ক্যাপশন দেওয়া যায়। আমি কোনোদিন হেরোইন ব্যবসা করিনি। তিনি আরও দাবি করেন,অতীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সোর্স হিসেবে কাজ করার কারণে প্রভাবশালী কিছু ব্যক্তির বিরোধভাজন হয়ে মাদক মামলায় জড়িয়ে দিয়েছেন। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন,থানার সামনে নাসিরের যে ছবি প্রকাশ করা হয়েছে,সেটি এআই প্রযুক্তিতে তৈরি। তিনি জানান,আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না। কেউ নিজেকে সিক্রেট মাফিয়া বলছে-বিষয়টি আমরা খোঁজ নিয়ে দেখব।নাসির উদ্দিনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো মিথ্যা ও বানোয়াট এবং ভিক্তিহীন যা পরিবারের জন্য ক্ষতিকর।
Leave a Reply