1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম
বর্ষায় গবাদিপশুদের যেসব যত্ন ও সর্তকতা জরুরী নাসিরের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো সংবাদ প্রকাশের প্রতিবাদে তীব্র নিন্দা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযানের হুঁশিয়ারি ইরানের যে ৫ কারণে এবারও চ্যাম্পিয়ন হতে পারে আর্জেন্টিনা দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী সোনার মূর্তি বিক্রির নামে প্রতারণা,ভাই-বোন গ্রেপ্তার আমতলীতে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার ও পথসভা অনুষ্ঠিত কাজিপুরে ট্রাক চাপায় ভ্যানচালক নিহত মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: সাবরিনা বিনতে আহমেদ কলমাকান্দার পোগলা ইউনিয়নের মান্দারোয়া বিল, ঘুমাই নদী ও দুগদই খাল উন্মুক্ত করায় আনন্দে এলাকাবাসী বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী কৃষকের মুখে হাসি ফুটলেই বাংলাদেশ হাসে,বাংলাদেশের অর্থনীতি হাসে-মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার ঘোড়াঘাটে এনসিপির পথসভা নিরপেক্ষ সরকার গঠন ও ধানের শীষের মর্যাদার আহ্বান কাতার, কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা লামিনে ইয়ামালকে নিয়ে স্পেন দলে দুঃসংবাদ নতুন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম উলিপুরে ‘জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহীদ দিবস উপলক্ষে বীরগঞ্জে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ ও গণঅভ্যুত্থান দিবস উদযাপিত কাজিপুর উপজেলার ৬ টি ইউনিয়ন নিয়ে “যমুনা” উপজেলার প্রস্তাব প্রেরণ। ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬ পাস,গঠিত হচ্ছে একক বিনিয়োগ সংস্থা আন্তর্জাতিক বাজারে লাফিয়ে বাড়ছে তেলের দাম পিছিয়ে পড়েও অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ফাইনালে আর্জেন্টিনা মুক্তিযোদ্ধার সঠিক তালিকা প্রণয়নে রাজনীতিকরণ হয়েছেঃ প্রধানমন্ত্রী কাজিপূরে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ মোস্তফীহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায়  মাদারীপুরে প্রবাসী স্বামী নির্যাতনের করুণ কাহিনি,নারী ও শিশু নির্যাতনে স্ত্রীর মামলায় জামিন নিতে হলো স্বামীকে ১৬জুলাই ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার,মোতায়েন ৫ প্লাটুন বিজিবি উলিপুরের জলাশয়ে চায়না দুয়ারির দাপট,হুমকিতে দেশীয় মাছের বংশবিস্তার সিরাজগঞ্জের কামারখন্দে পূর্ব শক্রতার জের ধরে পরিকল্পিত হামলায় আহত-১,থানা মামলা দায়ের

বর্ষায় গবাদিপশুদের যেসব যত্ন ও সর্তকতা জরুরী

  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

বর্ষাকালে অতিরিক্ত আর্দ্রতা ও প্রতিকূল আবহাওয়ার কারণে গবাদিপশু ও পোল্ট্রিতে বিভিন্ন রোগের ঝুঁকি বেড়ে যায়। তাই এ সময় প্রাণিসম্পদের সুরক্ষায় খামারিদের বাড়তি সতর্কতা ও পরিচর্যার আহ্বান জানিয়েছেন কাজিপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ দিদারুল আহসান। তিনি জানান, বর্ষা মৌসুমে পোল্ট্রি, গরু, ছাগল, ভেড়া ও অন্যান্য প্রাণির রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে। এজন্য খামারে বায়োসিকিউরিটি নিশ্চিত করা, নিয়মিত জীবাণুনাশক স্প্রে করা, সময়মতো টিকা প্রদান এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি।

উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা যায়, খামারে প্রবেশের আগে খামারকর্মীদের জীবাণুমুক্ত জুতা ও অ্যাপ্রোন ব্যবহার করতে হবে। কম বয়সী প্রাণির প্রতি বিশেষ নজর দিতে হবে। মৃত মুরগি ও বিষ্ঠা খামার থেকে দূরে নিরাপদ স্থানে মাটিচাপা দিতে হবে এবং পোল্ট্রি শেডের মেঝে নিয়মিত কস্টিক সোডার দ্রবণ দিয়ে পরিষ্কার রাখতে হবে।

বর্ষাকালে অতিরিক্ত আর্দ্রতার কারণে পোল্ট্রি খাদ্য জমাট বাঁধার প্রবণতা থাকে। তাই খাদ্য নিয়মিত রোদে শুকিয়ে সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে আফলাটক্সিনের ঝুঁকি কমাতে উন্নতমানের ও শুকনো খাদ্য ব্যবহার এবং খাদ্যতালিকায় সূর্যমুখীর খৈল সয়াবিন মিল মেইজ গ্লুটেন মিল সরিষার খৈল ও চালের কুঁড়া অন্তর্ভুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে।
গবাদিপশুর জন্য বিশুদ্ধ পানি নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা। তিনি বলেন, দূষিত পানি পান করালে বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি বৃদ্ধি পায়। এছাড়া ক্ষুরা রোগ বাদলা তড়কা ও গলাফোলা রোগের প্রতিষেধক টিকা যথাসময়ে প্রদান করতে হবে।

তিনি আরও জানান, বর্ষায় গরু, মহিষ, ছাগল ও ভেড়াকে যতটা সম্ভব উঁচু ও শুকনো স্থানে রাখতে হবে। গোখাদ্যের সংকট মোকাবিলায় রাস্তার পাশ, পুকুরপাড় ও পতিত জমিতে ডালজাতীয় গোখাদ্য ফসল চাষেরও পরামর্শ দেওয়া হয়েছে। গর্ভবতী গাভী ও বাছুরের বিশেষ যত্ন নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাছুরের পানিশূন্যতা রোধে নিয়মিত দুধ বা মিল্ক রিপ্লেসারের পাশাপাশি পর্যাপ্ত বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে হবে।

ডাঃ মোঃ দিদারুল আহসান বলেন, “বর্ষাকালে সামান্য অসতর্কতার কারণে খামারে বড় ধরনের ক্ষতি হতে পারে। তাই কোনো প্রাণি অসুস্থ হলে দেরি না করে নিকটস্থ উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় বা ভেটেরিনারি হাসপাতালে যোগাযোগ করে প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা গ্রহণ করা উচিত।”

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট