
দিনাজপুর প্রতিনিধি:
জুলাই শহীদ দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শহীদ আবু সাঈদসহ জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) বিকেল ৫:৩০ মিনিটে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার উল্লাস মোড়ে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সহসভাপতি জনাব মোঃ রাশেদুন নবী বাবু। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার আমীর জনাব ক্বারী মোঃ আজিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার অফিস সেক্রেটারি মাওলানা মোঃ নাজমুল ইসলাম, শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মোঃ সামাউন কবীর, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বীরগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মোঃ আমিনুল ইসলাম, শুরা ও কর্মপরিষদ সদস্য মোঃ লুৎফর রহমান এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ নুর শাহীন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব মোঃ মনজুরুল ইসলাম।বক্তারা জুলাই শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ ধারণ করে ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও কল্যাণমুখী সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আলোচনা শেষে শহীদদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
Leave a Reply