1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন,মামলা প্রত্যাহার ও দুদকের তদন্তের দাবি  বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ আজ কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক আমতলীতে এনএসএসের ‘ইয়ুথ কেয়ার’ প্রকল্পের পরিচিতি সভা হাওরে মৎস্য সম্পদ রক্ষার্থে মৎস্য অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক মৎস্য আইনে বিশেষ অভিযান লালমনিরহাটে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ মহোদয়ের সপ্তম মৃত্যুবার্ষিকী উদযাপন গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড এবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করল শিক্ষার্থীরা হরমুজ ঘিরে আরও তীব্র যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত,চলছে পাল্টাপাল্টি হামলা আদমদীঘির অপহরণ মামলায় কিশোরী উদ্ধার,প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুর সরকারী কলেজের নবীবরণ অনুষ্ঠান থেকে কলেজটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার ঘোষণা এমপি জাহান্দার আলীর স্টার্টআপের জন্য ৫ কোটি টাকা পর্যন্ত পাওয়া যাবে: প্রধানমন্ত্রী DuckDice Casino Sign In – Play Secure Online Casino Games in the UK চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বীরগঞ্জ থানায় ফলজ বাগানের শুভ উদ্বোধন তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস লালমনিরহাট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ,আহত অন্তত-৮ ঘোড়াঘাটে ভূয়া ডিবির প্রতারণার ফাঁদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা হাজারো জনতার বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে মাদারীপুরে উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাজিপুরে যমুনা নদীর পানি বৃদ্ধিতে চরঞ্চলের বাসিন্দারা ভাঙ্গন ও বন্যার আতঙ্কে  বরিশাল সফরের পথে গোপালগঞ্জে বহর থামিয়ে এমপি সেলিমুজ্জামানকে ডেকে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবার বিশ্বকাপ জিতবে কোন দেশ, জানাল সুপার কম্পিউটার সারাদেশে ২৫ কোটি গাছ লাগাবে সরকার: প্রধানমন্ত্রী কাজিপুরে কাঁঠালের কদর রয়েছে সারাদেশে তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মাদারীপুরে নদী ভাঙ্গণ রোধে ‘জিও ব্যাগ’ নিক্ষেপ কাজের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া মারা গেলেন কাতারের সাবেক আমির শেখ হামাদ আমাকে সম্মান দেখিয়ে কথা বলুন:রেফারিকে মেসি সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে সরকার

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্কঃ

২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত ১টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচটিকে ঘিরে উত্তেজনা থাকলেও আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি আবেগের চেয়ে বাস্তবতাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। তিনি বলেন, ‘এটি একটি ফুটবল ম্যাচ, এর বেশি কিছু নয়।’

তবে স্কালোনির এই মন্তব্য সমর্থকদের আবেগ খুব একটা কমাতে পারবে না বলেই মনে করা হচ্ছে। কারণ দুই দলের বিশ্বকাপের ইতিহাসে রয়েছে বহু স্মরণীয় লড়াই। বিশেষ করে ১৯৮৬ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ ও দুর্দান্ত একক নৈপুণ্যের গোলের ম্যাচটি এখনো ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত অধ্যায়।

চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার পথ মোটেও সহজ ছিল না। নকআউট পর্বের প্রতিটি ম্যাচেই কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছে লিওনেল স্কালোনির দল। তবে প্রতিবারই কোনো না কোনোভাবে জয় তুলে নিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। সর্বশেষ ম্যাচে হুলিয়ান আলভারেজের অসাধারণ গোলে জয় নিশ্চিত করে সেমিফাইনালে ওঠে আলবিসেলেস্তেরা।

উত্তর আমেরিকায় এবার আর্জেন্টিনার পারফরম্যান্সে ধারাবাহিকতা না থাকলেও লিওনেল মেসির দুর্দান্ত নৈপুণ্য অনেক দুর্বলতা আড়াল করেছে। তাই সেমিফাইনালে স্কালোনি কৌশলে পরিবর্তন আনবেন কি না, তা নিয়ে আলোচনা থাকলেও ইংল্যান্ডের বিপক্ষে একাদশে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা খুব কম

২১ বছরের বেশি সময় পর বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামছে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে স্কালোনি তার পরীক্ষিত খেলোয়াড়দের ওপরই আস্থা রাখবেন বলে ধারণা করা হচ্ছে।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ। রক্ষণভাগ: নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো।

মিডফিল্ড: জুলিয়ানো সিমেওনে, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ।

আক্রমণভাগ: লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট