
শরীফ ফায়েজুল কবীর,মাদারীপুর প্রতিনিধিঃ
দক্ষিণবঙ্গের বরিশালে ১৩ই জুলাই সফরকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী তারেক রহমান মাদারীপুর অংশে হাজার-হাজার বিএনপি দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও স্বতঃস্ফূর্ত জনতার বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হলেন। বিরুপ আবহাওয়া জনস্রোত ঠেকাতে পারেনি। সোমবার (১৩ ই জুলাই) প্রত্যুষে ঢাকা থেকে নির্ধারিত বিশেষায়িত বুলেটপ্রুফ বাসযোগে সড়কপথে রওনা হয়ে সকাল ৮:৩০ টার দিকে ভাঙ্গা-বরিশাল মহাসড়ক হয়ে তিনি দক্ষিণবঙ্গের উদ্দেশ্যে মাদারীপুর অংশ অতিক্রম করেন। বরিশালে তার বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও জনসভায় যোগ দেয়ার কথা রয়েছে। মাদারীপুর জেলা অতিক্রমকালে কড়া নিরাপত্তার মধ্যে এসময় মাদারীপুরের শিবচর পদ্মা সেতু এলাকা, পাচ্চর, রাজৈর উপজেলার টেকেরহাট, রাজৈর বাসষ্ট্যান্ড, মাদারীপুর সদরের মস্তফাপুর বাসষ্ট্যান্ড, কালিকিনি ও ডাসার উপজেলার ভূরঘাটায় হাজার-হাজার বিএনপি’র নেতা-কর্মী-সমর্থক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, পথচারী ও স্বতঃস্ফূর্ত উৎসুক জনতা তাদের প্রিয় প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য মহাসড়কের দু’পাশে ভিড় জমান এবং উষ্ণ অভ্যর্থনা প্রদান করেন। প্রধানমন্ত্রী এসময় বাসের অগ্রভাগে থেকে সবাইকে ছালাম বিনিময় করে ও হাত নেড়ে শুভেচ্ছা-অভিনন্দন জানান। প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে নেতা-কর্মী-সমর্থকদের সাথে নিয়ে সকাল থেকেই সক্রিয় উপস্থিত ছিলেন মাদারীপুর সদর-২, ৩ ও নারী সংরক্ষিত আসনের সংসদ সদস্য যথাক্রমে- জাহান্দার আলী মিয়া, আনিসুর রহমান তালুকদার খোকন ও হেলেন জেরিন খান এমপি সহ জেলা বিএনপি’র আহবায়ক এডভোকেট জাফর আলী মিয়া, সদর উপজেলা বিএনপি’র সভাপতি এডভোকেট গুলজার আহম্মেদ চিশতী মস্তফা (জিপি জজকোর্ট) কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপি’র সভাপতি (পিপি) এডভোকেট শরীফ সাইফুল কবীর, জেলা স্বেচ্ছাসেবকল দলের সভাপতি শাহাদাত হোসেন,সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি এডভোকেট মাসুদ পারভেজ, কৃষকদল জেলা শাখার আহবায়ক অহিদুজ্জামান খান, যুবদল জেলা শাখার আহবায়ক ফারুক বেপারী ও সসদ্য সচিব মনিরুজ্জামান ফুকু, ছাত্রদল জেলা শাখার আহবায়ক মেহেদী হাসান জাকির ও সদস্য সচিব কামরুল হাসান সহ অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এসময় তারা মুহুর্মুহু বিভিন্ন স্লোগানে মুখরিত করে তাদের প্রিয় প্রধানমন্ত্রীকে দক্ষিণবঙ্গে স্বাগত জানান।
Leave a Reply