1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম
স্বপ্নের মুকসুদপুর গড়তে চাই শিক্ষকদের সংবধনা অনুষ্ঠানে সেলিমুজ্জামান সেলিম এম পি ধুনটে সুলতান হজ্ব কাফেলার উদ্যোগে হাজী পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ১ জনকে অর্থদন্ড ও কারাদণ্ড মিঠাপুকুরে আম চাষীদের সাথে সংসদ সদস্য জীবা আমিনার মতবিনিময় ও সুধী সমাবেশ মাদারীপুরে থানার পাইপ ভেঙ্গে পালানো নারী আসামী ঢাকার কেরানীগঞ্জে গ্রেফতার রাজাপুরে ধর্মীয় সহাবস্থান ও নৈতিকতা আলোচনা সভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় পানির নিচে মাদ্রাসা, থমকে গেছে ৩৬০জন এতিম শিশুর স্বপ্ন ইরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী কাজিপুরে রাস্তা সংস্কারে অনিয়মের অভিযোগ এমপির খালাতো ভাই পরিচয় দেয়া সবুজের বিরুদ্ধে গোপালগঞ্জে শহিদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মৌলভীবাজারে বন্যার পরিস্থিতি অবনীতির দিকে, বাড়ছে পানিপন্দি মানুষের সংখ্যা, বন্যার পানিতে নিহত-১ মাদারীপর “ল কলেজ”কর্তৃকপক্ষের দুই এমপিকে সংবর্ধনা প্রদান ভারতের পাহাড়ি ঢল ও টানা ভারী বর্ষণে উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা মিঠাপুকুরে নিখোঁজের পর ফসলি জমি থেকে কৃষকের মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জে মাদক,জুয়া ও নারী শিশু নির্যাতন বিরোধী কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ধর্ষণের অভিযোগে গ্রেফতার-১ বদলগাছীতে নারীকে গলা ও পেটে ছুরিকাঘাত করে হত্যা নওগাঁ শহর সহ কয়েকটি উপজেলার রাস্তা ঘাট বৃষ্টির ঢলের পানিতে সয়লাব ঢাকাকে বাসযোগ্য শহর হিসেবে গড়তে হবে: প্রধানমন্ত্রী বিতর্কে আর্জেন্টিনা-মিসর ম্যাচ,ফিফার তদন্তে মিসর জিতলে কী হবে? বিশ্ববাজারে নতুন করে কমতে শুরু করেছে স্বর্ণের দাম Mostbet – Mostbet-də voleybol mərclərinin elmi əsasları – Beysbol mərcləri – Mostbet-də statistik modellər – key points, tips, and quick explanations Betandreas ilə Kiberidman Mərclər – Betandreas Kiberidman Oyunlarının Simvolik Strukturu 1win Android Tətbiqində Kriptovalyuta Oyunlarının Xüsusiyyətləri – 1win Android Tətbiqinin Quraşdırma Prosesi ইউপি নির্বাচনকে কেন্দ্র করে কাজিপুর সদর ইউনিয়নে বিএনপির পার্টি অফিসে অতর্কিত হামলা বিকেবি,মুন্সীগঞ্জ অঞ্চলের মুখ‍্য আঞ্চলিক কার্যালয়ের উধ্বর্তন মুখ্য কর্মকর্তার বদলী জনিত বিদায় সংবর্ধনা গোপালগঞ্জ–ঢাকা সরাসরি ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে, সম্ভাব্য উদ্বোধন ১৮ জুলাই সিরাজগঞ্জে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে জাতীয় জুট মিল জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা স্থানীয় ভোটে কাজে লাগাতে চায়: ইসি সানাউল্লাহ

ধুনটে সুলতান হজ্ব কাফেলার উদ্যোগে হাজী পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ধুনট প্রতিনিধিঃ

দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে হজ ও ওমরাহ পালনে অভিজ্ঞতা সম্পন্ন প্রতিষ্ঠান সুলতান হজ্ব কাফেলার উদ্যোগে হাজী পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় বগুড়ার ধুনট উপজেলার শ্যামবাড়ী দারুল হুদা কওমী মাদরাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন দারুল হুদা কওমী মাদরাসার সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম। এতে সভাপতিত্ব করেন আলহাজ্ব মাওলানা শাহজাহান আলী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী হজ্ব গ্রুপের চেয়ারম্যান মুফতী মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন রেলওয়ে মাদরাসা, সিরাজগঞ্জের মুহতামিম মুফতী নজরুল ইসলাম এবং জামিল মাদরাসা, বগুড়ার মুঈনে মুহতামিম মুফতী আতাউল্লাহ নিজামী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন তামাই মাদরাসা, সিরাজগঞ্জের নায়েবে মুহতামিম মাওলানা ছানাউল্লাহ নিয়ামতি। অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্যামবাড়ী মাদরাসার প্রধান মুফতী মুফতী এনামুল হক আরেফী।

বক্তারা বলেন, হজ শুধু একটি ইবাদত নয়, বরং এটি মানুষের আত্মশুদ্ধি, তাকওয়া ও মানবসেবার শিক্ষা দেয়। হজ থেকে অর্জিত আদর্শ ব্যক্তি, পরিবার ও সমাজে বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে। তারা দীর্ঘদিন ধরে নিষ্ঠা, আন্তরিকতা ও বিশ্বস্ততার সঙ্গে হজ ও ওমরাহ কার্যক্রম পরিচালনা করায় সুলতান হজ্ব কাফেলার ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ধুনট শাখার পরিচালক আখতারুজ্জামান, চৌকিবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম দুলাল, হাজী শফিকুল ইসলামসহ আরও অনেকে।

এ সময় সুলতান হজ্ব কাফেলার মাধ্যমে হজ পালনকারী হাজীরা পবিত্র হজের বিভিন্ন অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরেন। তারা কাফেলার সার্বিক ব্যবস্থাপনা, সেবা ও আন্তরিকতার প্রশংসা করে ভবিষ্যতেও এ প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে স্থানীয় ওলামায়ে কেরাম, বিভিন্ন এলাকার হাজী সাহেবগণ এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সকল হাজীদের কবুলিয়াত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট