
আব্দুল হালিম,বিশেষ প্রতিবেদক :
রংপুরের মিঠাপুকুরে আম চাষীদের সাথে সংসদ সদস্য জীবা আমিনার মতবিনিময় ও সুধী সমাবেশ পদাগন্জ স্কুল এন্ড কলেজ মাঠে আজ ১১ জুলাই ২০২৬ শনিবার বিকেল ৩ টায় অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন,রংপুর-৫ (মিঠাপুকুর) ও ৬ পীরগন্জ সংসদীয় আসনে তদারকী দায়িত্ব প্রাপ্ত এমপি জীবা আমিনা। প্রধান বক্তা ছিলেন, রংপুর জেলা বিএনপি’র আহবায়ক ও রংপুর জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম।
খোড়াগাছ ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও বিশিষ্ট আমচাষী আইয়ুব আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মিঠাপুকুর উপজেলা বিএনপি’র সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম নিক্সসন পাইকাড়, জেলা আহবায়ক কমিটির সদস্য সাজেদুর রহমান রানা, মিল্ক ভিটা কোম্পানীর মহাব্যবস্থাপক এনায়েত করিম চৌধুরী প্রমুখ। সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জাহেরুল ইসলাম জাহিদ। এর আগে রংপুরের মিঠাপুকুরে রপ্তানিযোগ্য আম হাড়িভাঙ্গা, বারীফোর, গৌরমতি, ব্যানানা আমের বাগান পরিদর্শন করেন, বাংলাদেশ জাতীয় সংসদের ৩১২ সংরক্ষিত মহিলা আসন থেকে নির্বাচিত রংপুরের মিঠাপুকুর ৫ ও পীরগঞ্জ ৬ আসনের দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য জীবা আমিনা। পরিদর্শনকালে প্রকল্পে উৎপাদিত বিভিন্ন জাতের রপ্তানিযোগ্য আম ঘুরে দেখেন এবং প্রকল্পের সার্বিক কার্যক্রম ও সম্ভাবনা সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
Leave a Reply