1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ–ঢাকা সরাসরি ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে, সম্ভাব্য উদ্বোধন ১৮ জুলাই সিরাজগঞ্জে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে জাতীয় জুট মিল জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা স্থানীয় ভোটে কাজে লাগাতে চায়: ইসি সানাউল্লাহ যে কারণে দুই কর্মকর্তাকে বরখাস্ত করল ফিফা অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা যে একাদশ নিয়ে মিসরের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা সিংগাইরে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প পরিদর্শনঃ প্রধানমন্ত্রী মুকসুদপুরে জনতা ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সেবা চালু, স্কলার্স পাবলিক স্কুলের সঙ্গে সমঝোতা স্মারক বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা কতদিনে পাওয়া যাচ্ছে রাজাপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত “উন্নত পল্লী সম্মৃদ্ধ দেশ”মুকসুদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন,আলোচনা সভা ও ঋণ বিতরণ ঈশ্বরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন নলছিটিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত বগুড়ার শিবগঞ্জে ধান ভাঙ্গা মিলের মালিককে হত্যা মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড নতুন দায়িত্বে আইন,জ্বালানি ও বাণিজ্যমন্ত্রী, প্রজ্ঞাপন জারি Mostbet Platformunun Hərtərəfli İcmalı və İlk Addımlar – Mostbet Qeydiyyatı – Adi Səhvlərdən Çəkinin ভাঙ্গুড়ায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ২ জনকে অর্থদন্ড ও কারাদণ্ড এইচএসসি ফরম পূরণের নামে প্রতারণা, শিবগঞ্জে কলেজ কর্মচারী গ্রেপ্তার জনগণের বিশ্বাস ও ভালবাসার ওপর নির্ভরতা রাখতে চাই: প্রধানমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত অর্ধশত যাত্রী রাজাপুরে খোকন মল্লিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মাদারীপুরে ওয়াজিউদ্দিন মাতুব্বর স্মৃতি গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নই আমাদের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামকে নাগরিক সংবর্ধনা বদলগাছীতে মাদক মুক্ত ওপুলিশিং সভা অনুষ্ঠিত খামেনিকে শ্রদ্ধা জানাতে তেহরানে মানুষের ঢল ঈশ্বরগঞ্জে যুব বিভাগের মাদকবিরোধী র‍্যালি

সিরাজগঞ্জে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে জাতীয় জুট মিল

  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টারঃ

সিরাজগঞ্জে দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে থাকা “জাতীয় জুট মিল” এর কোটি কোটি টাকার মরিচা ধরা যন্ত্রপাতি ও সম্পদ দেখভালে প্রতিমাসে সরকারের খরচ পড়েছে প্রায় ৬৫ থেকে ৭০ লক্ষ টাকা। এক সময়ের হাজারো শ্রমিকের কর্ম চঞ্চল্য ভরা এই রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠানটি লোকসান অব্যবস্থাপনায় দফায় দফায় বন্ধ হওয়ায় থমকে গেছে এর উপর নির্ভরশীল শ্রমিকদের জীবন।সব জটিলতা কাটিয়ে দ্রুত মিলটি পূনরায় চালুর দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দা ও কর্মহীন শ্রমিকরা।
জানা যায়, সিরাজগঞ্জ পৌরসভায় রায়পুর এলাকায় ১৯৬০ সালে ৭৫ একর জায়গার উপর নির্মাণ করা হয় এই জুট মিলটি। এটি জাতীয়করণ হয়ে “জাতীয় জুট মিল” নামে পরিচিত পায়। দীর্ঘদিন লাভজনক থাকলেও দুর্নীতি, আমলা তান্ত্রিক জটিলতা ও অব্যবস্থাপনায় কারণে লোকসান পড়ে ২০০৭ সালে প্রথমবারের মিলটি উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে শ্রমিকরা আন্দোলনের মুখে ২০১১ সালে পুনরায় চালু হলেও ২০২০ সালের ১লা জুন আবার এটি বন্ধ হয়ে যায়। সর্বশেষ ২০২২ সালের কুষ্টিয়ার রশিদ গ্রুপ লিজ নিয়ে উৎপাদন শুরু করলেও মাত্র দুই বছরের মাথায় ২০২৪ সালে শ্রমিকরা বেতন ভাতা ও বোনাস বকেয়া রেখেই পুনরায় মিলটি বন্ধ করে দেয়। এরপর থেকেই চরম সংকটে পারে শ্রমিক কর্মচারীরা।
বর্তমানে জুট মিলটির মরিচা ধরা মেশিন ও কোটি টাকার যন্ত্রাংশে দেখভাল করার জন্য ১১৭৯ জন কর্মকর্তা ও কর্মচারী রয়েছে। মিলের উৎপাদন বন্ধ থাকলেও তাদের নিয়মিত বেতন ও বিদ্যুৎ বিল সহ নানা খরচ মেটাতেই প্রতি মাসে সরকারের এই বিপুল পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে
জুট মিলটি বন্ধ হওয়ার পর বহু শ্রমিক বাধ্য হয়ে পেশা পরিবর্তন করেছে। মিলের সাবেক কর্মচারী রফিক মিয়া জানান,মিল যখন চালু ছিল তখন প্রতিমাসে চার থেকে ৫ হাজার টাকা আয় করতাম। সংসার ভালো চলত। মিলটি বন্ধ হওয়ার পর বাধ্য হয়ে ঘটকালির ব্যবসা করছি। এখনো তেমন উপার্জন ক্ষমতা না থাকাই খুব কষ্টে কৃষি কাজ করছি। আর এক শ্রমিক আনোয়ার জানান, এ জুটমিলটি পরিবারের প্রধান আয়ের উৎস ছিল। মিলটি বন্ধ হওয়ার পর বউও ছেলে পেলে অনেক কষ্টের জীবন যাপন করছি।
স্থানীয়দের অভিযোগ, দলীয় করন লুটপাটের কারণেই মিলটি বন্ধের মুখে পড়েছে। এবং হাজার হাজার মানুষ কর্মহীন হয়েছে। মিলটি পুনরায় চালু হোক এই দাবি সকল শ্রমিকদের।
জাতীয় জুট মিলের ব্যবস্থাপক সাজ্জাদ হোসেন বলেন,বাংলাদেশ জুট মিল কর্পোরেশন থেকে সিরাজগঞ্জ জাতীয় এ জুট মিলটি পরিচালনা হয়ে থাকে। মিলটি পুনরায় চালু হতে বাংলাদেশ জুট মিল কর্পোরেশন (বিজেএমসি) থেকে লিজের জন্য চেষ্টা চলছে। কেউ নিজ নিলে মিলটি পুনরায় চালু হবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট