1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম
মুকসুদপুরে জনতা ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সেবা চালু, স্কলার্স পাবলিক স্কুলের সঙ্গে সমঝোতা স্মারক বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা কতদিনে পাওয়া যাচ্ছে রাজাপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত “উন্নত পল্লী সম্মৃদ্ধ দেশ”মুকসুদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন,আলোচনা সভা ও ঋণ বিতরণ ঈশ্বরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন নলছিটিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত বগুড়ার শিবগঞ্জে ধান ভাঙ্গা মিলের মালিককে হত্যা মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড নতুন দায়িত্বে আইন,জ্বালানি ও বাণিজ্যমন্ত্রী, প্রজ্ঞাপন জারি Mostbet Platformunun Hərtərəfli İcmalı və İlk Addımlar – Mostbet Qeydiyyatı – Adi Səhvlərdən Çəkinin ভাঙ্গুড়ায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ২ জনকে অর্থদন্ড ও কারাদণ্ড এইচএসসি ফরম পূরণের নামে প্রতারণা, শিবগঞ্জে কলেজ কর্মচারী গ্রেপ্তার জনগণের বিশ্বাস ও ভালবাসার ওপর নির্ভরতা রাখতে চাই: প্রধানমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত অর্ধশত যাত্রী রাজাপুরে খোকন মল্লিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মাদারীপুরে ওয়াজিউদ্দিন মাতুব্বর স্মৃতি গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নই আমাদের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামকে নাগরিক সংবর্ধনা বদলগাছীতে মাদক মুক্ত ওপুলিশিং সভা অনুষ্ঠিত খামেনিকে শ্রদ্ধা জানাতে তেহরানে মানুষের ঢল ঈশ্বরগঞ্জে যুব বিভাগের মাদকবিরোধী র‍্যালি নেত্রকোণার কলমাকান্দা সীমান্তে ৫০ লাখ টাকার ভারতীয় কেমিক্যাল জব্দ ফরিদপুরে ১১দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল কেপ ভার্দের অবিশ্বাস্য লড়াইয়ের পরও জয় নিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী মাদারীপুরে মাদ্রাসা শিক্ষার্থী ও এতিমদের সাথে এনটিভি’র ২৪ তম বছরে পদার্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি খোকন তালুকদার বাবার জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন আসামি সাইফুল ইসলাম উদ্ভাবনী কাজে কম সুদে ঋণের উদ্যোগ নেয়া হবে: মির্জা ফখরুল

মুকসুদপুরে জনতা ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সেবা চালু, স্কলার্স পাবলিক স্কুলের সঙ্গে সমঝোতা স্মারক

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধিঃ
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ডিজিটাল আর্থিক সেবার সম্প্রসারণের অংশ হিসেবে জনতা ব্যাংক পিএলসি, মুকসুদপুর শাখা এবং স্কলার্স পাবলিক স্কুলের মধ্যে ডিজিটাল পেমেন্ট সেবা চালুর লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

এই সমঝোতার ফলে এখন থেকে স্কলার্স পাবলিক স্কুলের শিক্ষার্থীদের বেতনসহ অন্যান্য সকল ধরনের ফি জনতা ব্যাংকের ডিজিটাল অ্যাপের মাধ্যমে ঘরে বসেই নিরাপদ, সহজ ও দ্রুত পরিশোধ করা যাবে। এতে অভিভাবকদের ব্যাংক বা শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর প্রয়োজন হবে না এবং আর্থিক লেনদেন হবে আরও স্বচ্ছ ও ঝামেলামুক্ত।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক পিএলসি, ফরিদপুর অঞ্চলের এরিয়া অফিসের উপমহাব্যবস্থাপক সৈয়দ আবু জাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক পিএলসি, ফরিদপুর অঞ্চলের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ এস্কেন্দার আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনতা ব্যাংক পিএলসি, মুকসুদপুর শাখার ব্যবস্থাপক মোঃ এনামুল হাসান।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্কলার্স পাবলিক স্কুলের প্রধান শিক্ষক অহিদুল ইসলাম, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া, সহ-সভাপতি হাফিজুর রহমান লেবু, সাধারণ সম্পাদক কাজী ওহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফেন মুক্তা, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কার্যকরী সদস্য নূর আলম শেখসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস লেনদেনের প্রসারে জনতা ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে ফি আদায়ের প্রক্রিয়া আরও সহজ, নিরাপদ ও আধুনিক হবে। পাশাপাশি স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে ডিজিটাল আর্থিক সেবা সম্প্রসারণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

অনুষ্ঠি শেষে উপস্থিত অতিথিরা এ উদ্যোগকে সময়োপযোগী ও জনবান্ধব উল্লেখ করে এর সফল বাস্তবায়ন কামনা করা হয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট