
ফরিদপুর প্রতিনিধি :
গণভোটের গণরায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষে বিক্ষোভ মিছিল করে ১১দলীয় ঐক্য ফরিদপুর জেলা।
মিছিলটি ফরিদপুর প্রেসক্লাব থেকে শুরু হয়ে জনতা ব্যাংকের মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রিয় পরিষদ সদস্য প্রফেসর আব্দুত তাওয়াব বলেন “আমরা সরকারকে জানাতে চাই, আপনি নিজে একটু চিন্তা করে দেখেন, কোথায় ছিলো আপনার অবস্থান? কোথায় ছিলো বিরোধী দলের অবস্থান। কাউকে থাকতে হয়েছে লন্ডনে কাউকে থাকতে হয়েছে শিলংয়ে আবার কাউকে থাকতে হয়েছে বন-জঙ্গলে। তিনি সরকারকে উদ্দেশ্য করে আরো বলেন আপনারা ভুলে যাবেন না যে কাদের অবদানে আপনারা আজ সরকারে।সুতরাং তাদের যথাযথ মূল্যায়ন করুন”।
এছাড়াও উপিস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ও জাতীয় নাগরিক পার্টির স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ।
Leave a Reply