1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম
ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত  নিলুফার মনির জুলাইবিরোধী বক্তব্য পরিকল্পিত চক্রান্তের অংশ: জেডিপি সবজির দাম নিয়ন্ত্রণে থাকলেও ইলিশের বাজারে আগুন,বেড়েছে মুরগির দাম এফডিসিপাড়ায় উৎসবের আমেজ,চলছে শিল্পী সমিতির নির্বাচন হত্যাস্থলে খামেনির মরদেহ,বিদায় অনুষ্ঠানে ব্যাপক জনসমাগমের প্রস্তুতি সকাল ৯টার মধ্যে ঝড়ের পূর্বাভাস,নদীবন্দরে সতর্কসংকেত ক্রিশ্চিয়ানো রোনালদোর নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল বদলগাছীতে উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন,কৃষি প্রণোদনা ও নগদ টাকা বিতরণ রংপুরে ধর্ষণের পর হত্যা শিশুটির পরিবারের পাশে প্রধানমন্ত্রী পক্ষে সাইফুল ইসলাম চরফ্যাশনে বিএনপি’র নেতা সিরাজুল ইসলাম সবুজ খানের সরেজমিনে রাস্তা সংস্কার পরিদর্শন ভুয়া চিকিৎসার কাগজপত্র দাখিল করে জামিনের চেষ্টা, হসপিটালের এস্টাপসহ ৩ জনের জেল নিউইয়র্কের বাফেলোয় বাংলাদেশের নদ-নদী ও প্রবাসীদের ভাবনায়: তিস্তাসহ ৫৪ অভিন্ন নদীর ন্যায্য হিস্যার জোর দাবি হাফেজ সৈয়দ নাঈম আহমদের মুক্তির দাবীতে ফরিদপুরে মানববন্ধন ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা ফিলিস্তিনি গোল কিপারকে গুলি করে হত্যা করেছে ইসরায়েল মাদারীপুরে প্রতিবেশীর ঘরে লাগা আগুন নেভাতে গিয়ে উপকারী-ই হলো মামলার আসামী এক লাখের বেশি শিক্ষক নিয়োগ দেবে সরকার বিশ্ববাজারে ৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে তেলের দাম খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার মাদারীপুরে একই বংশে ১১২ জন গ্রাজুয়েট,৩২ জন মাষ্টার্স ডিগ্রী ও বিসিএস কর্মকর্তা-১৫ প্রতিবেশীর কোদালের আঘাতে ঘর জামাই হাসপাতালে কবি প্রকৌশলী ও শিক্ষাবিদ শেখ নুরুল ইকবালকে স্মরণে ব্যতিক্রমধর্মী স্মরণসভা অনুষ্ঠিত বিষখালী নদীর ভাঙন পরিদর্শনে এমপি-ডিসিসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা আমতলীতে পিতার হাতে ছেলের মৃত্যুর অভিযোগ এইচএসসি পরীক্ষা ঢাকা থেকে মনিটরিং করা হবে: শিক্ষামন্ত্রী পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্রাহ্মণবাড়িয়ায় সারাদিনব্যাপী বৃক্ষরোপনের কর্মসূচি পালন অবশেষে নকআউটে মেক্সিকোর জয় সোনার দাম আরও কমেছে, এখনই কি কেনার উপযুক্ত সময়? যমুনা নদীর ভাঙ্গনে গৃহহীন হচ্ছে শত শত পরিবার ডিমলায় নাশিদ প্রতিযোগিতা ২০২৬ এর আবেদন ফরম বিতরন

সবজির দাম নিয়ন্ত্রণে থাকলেও ইলিশের বাজারে আগুন,বেড়েছে মুরগির দাম

  • প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

অর্থনীতি ডেস্কঃ

মুরগি ও চালের বাড়তি দামে যখন রাজধানীর ক্রেতাদের পকেটে টান পড়ছে, তখন কিছুটা স্বস্তি জোগাচ্ছে স্থিতিশীল সবজির বাজার। সপ্তাহখানেকের ব্যবধানে ব্রয়লার ও সোনালি মুরগির দাম কেজিতে ২০ টাকা পর্যন্ত বাড়লেও বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় সবজির দাম সাধারণ মানুষের নাগালের মধ্যেই রয়েছে। তবে দুই-তিন সপ্তাহ আগে বাড়া চালের দাম এখনো অপরিবর্তিত রয়েছে।

শুক্রবার (৩ জুলাই) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারের চিত্র বিশ্লেষণ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের এই হালনাগাদ তথ্য পাওয়া গেছে।

বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের ১৬০-১৭০ টাকা কেজির ব্রয়লার মুরগি আজ বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৯০ টাকায়। একই সাথে সোনালি মুরগির দামও কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়ে ৩৪০ টাকা ছুঁয়েছে।

অন্যদিকে, চালের বাজারে নতুন করে দাম না বাড়লেও দুই-তিন সপ্তাহ আগের সেই বাড়তি দামেই কিনতে হচ্ছে মিনিকেট ও নাজিরশাইল। খুচরা ব্যবসায়ীদের মতে, মিল পর্যায় থেকে সরবরাহ স্বাভাবিক থাকলেও মোকামে দাম কমানোর কোনো লক্ষণ নেই, যার কারণে খুচরা বাজারেও দাম কমছে না।

গ্রীষ্ম ও শীতকালীন সবজির পর্যাপ্ত জোগান থাকায় সবজি বাজার এখন বেশ শান্ত। আলু প্রতি কেজি ২৫ টাকা এবং পেঁয়াজ ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে।

সবজির দরদাম: বাজারে ঢ্যাঁড়স, পেঁপে ও পটল মিলছে মাত্র ৪০ টাকা কেজিতে। এছাড়া করলা, কাঁকরোল, কহি ও ঝিঙে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকার মধ্যে। তবে বেগুনের দাম কিছুটা বেশি, প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকা।

মাছের বাজারে চাষের কৈ (১৮০ টাকা), কাতলা (৪০০ টাকা) কিংবা পাবদা (৪০০ টাকা) সাধারণ ক্রেতাদের বাজেটের মধ্যে থাকলেও মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেছে ইলিশ। বাজারে এক কেজি ওজনের একটি ইলিশ কিনতে গুনতে হচ্ছে ২ হাজার ৮০০ টাকা এবং দেড় কেজি ওজনের বড় ইলিশের কেজি ঠেকেছে ৩ হাজার ৫০০ টাকায়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট