
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচী পালিত হয়েছে। ১লা জুলাই সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত লায়ন্স ক্লাব অব ঢাকা ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে এবং লিও ক্লাব অব ঢাকা ব্রাহ্মণবাড়িয়ার সহযোগিতায় এই কর্মসূচী সম্পন্ন হয়।
দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে শহরের লোকনাথ দিঘীর পাড় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পরবর্তীতে স্থানীয় আনন্দময়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
কর্মসূচীতে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ব্রাহ্মণবাড়িয়ার ফাউন্ডার লায়ন এ টি এম ফয়জুল কবির, আনন্দময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু জামাল, সামাজিক সংগঠন ‘তরী বাংলাদেশ’-এর আহ্বায়ক শামীম আহমেদ
ক্লাব – সেক্রেটারি লায়ন স্বপন কুমার দেবনাথ, লিও এডভাইজার লায়ন স্থপতি রুবেল মিয়া
এছাড়াও উপস্থিত ছিলেন পাস্ট প্রেসিডেন্ট লিও সুমাইয়া খানম মিলা, বর্তমান প্রেসিডেন্ট লিও ইভান মিয়া, সহ অন্যান্য লায়ন্স ও লিও সদস্যরা। এসময় অতিথিরা শিক্ষার্থীদের নিয়মিত গাছের পরিচর্যা করার আহ্বান জানান এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।
Leave a Reply