1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম
মাদারীপুর পৌরসভায় ২০২৬-‘২৭ অর্থবছরে প্রায় ১১১ কোটি টাকার চ্যালেঞ্জিং চূড়ান্ত বাজেট অনুমোদন বদলগাছী উপজেলায় খাস খাজনা অনিয়ম এর অভিযোগ হামলা স্থগিত করে ফের আলোচনায় বসছে ইরান-যুক্তরাষ্ট্র আজ ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় সৎ মায়ের সঙ্গে অভিমান করে তরুণের আত্মহত্যা মৌলভীবাজারে ক্যাডেট এএসআই নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৫ লাখ শিশু পাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল জেলা যুবদল নেতা ওয়ারেছ উদ্দিন ফারাস ওয়ারেছ আর নেই রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ৩টি অঙ্গ একসাথে শেষ হয়ে যাচ্ছে না তো? সকালে যা খাচ্ছেন,একটু মিলিয়ে নিন! রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের অবৈধ ৭ কর্মকর্তা ও কর্মচারী বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো ইরান আজ থেকে চালু ভারতের পর্যটন ভিসা, যেভাবে করবেন আবেদন একচেটিয়া আধিপত্যে জয় নিয়ে গ্রুপপর্ব শেষ করল আর্জেন্টিনা মাদারীপুরে পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাই চক্রের চাকুরীচ্যুত সেনা ও পুলিশ সদস্য ২ জনসহ মোট গ্রেফতার-৩ ফরিদপুরে ছাত্র শিবিরের মাদক বিরোধী সাইকেল র‍্যালি একের পর এক হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রশংসায় ভাসছেন লক্ষীছড়ি থানার এএসআই রাফিদুল ইসলাম শ্রীপুরে ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদককে পিটিয়ে আহত করতে হবে এনআইডি নবায়ন,মেয়াদ ও ফি কত? আর্জেন্টিনা-ব্রাজিলসহ নকআউটে ২৭ দল,দেখুন কবে কোন দলের খেলা দেম্বেলের হ্যাটট্রিকে উড়ে গেল হালান্ডের নরওয়ে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে চন্ডিপুরে র‍্যালি ও আলোচনা সভা ব্যক্তিগত সফরে গিয়ে গণসংবর্ধনা পেলেন মাদারীপুর সদর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের,ছেলের ঘরে হলো না ঠাঁই রুহিয়া উপজেলায় গুপ্ত জামাত,এখন ইউনিয়ন বিএনপির নেতা চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ সিরাজগঞ্জ যমুনাচরে লাল সোনা খ্যাত মরিচের বাম্পার ফলন টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিতকল্পে ২০টি তরুণ সামাজিক সংগঠন নিয়ে মাদারীপুরে কর্মশালা অনুষ্ঠিত তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে বন্ধ হয়ে যাওয়া রাস্তার পুনঃসংস্কার কাজের শুরু হাতীবান্ধায় ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ চরফ্যাশনে দক্ষিণ আইচা কলেজের-২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত

মাদারীপুর পৌরসভায় ২০২৬-‘২৭ অর্থবছরে প্রায় ১১১ কোটি টাকার চ্যালেঞ্জিং চূড়ান্ত বাজেট অনুমোদন

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

শরীফ ফায়েজুল কবীর,ষ্টাফ রিপোর্টারঃ

মাদারীপুর পৌরসভা কর্তৃক বিগত ১৭ ই জুন/’২৬ তারিখে ১১০ কোটি ৬৭ লাখ ১৬ হাজার টাকার খসড়া বাজেট প্রণয়ন করে তা গণ্যমান্য পৌর নাগরিক সহ গণমাধ্যম কর্মী, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সামাজিক সংগঠন সহ সবার সামনে উপস্থাপন করা হয়েছিলো – যা বিভিন্ন গণমাধ্যম প্রচার করে। এ প্রেক্ষিতে সোমবার (২৯, জুন) উক্ত খসড়া বাজেটের উপর চুলচেরা বিশ্লেষণ ও পরীক্ষা- নিরীক্ষা শেষে প্রথম শ্রেণীর এই পৌরসভাটি কোনোরুপ কাটছাট ছাড়াই গণ্যমান্য সকলের উপস্থিতিতে প্রস্তাবিত পূর্বের খসড়া বাজেট অনুযায়ী হুবহু ১১০ কোটি ৬৭ লাখ, ১৬ হাজার টাকার চূড়ান্ত বাজেট উপস্থাপন ও অনুমোদন করলো। বাজেটটি উপস্থাপন করেন মাদারীপুর পৌরসভা প্রশাসক (উপসচিব) মোছাঃ জেসমিন আক্তার বানু। এসময় তাকে সহায়তা করেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকতা মোঃ আসমত হোসেন, নির্বাহী কর্মকতা খন্দকার আবু আহমেদ ফিরোজ ইলিয়াস সহ অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।বাজেট অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীরা ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি’র জেলা শাখার সিনিয়র যুগ্ম- আহবায়ক মোঃ সোহরাব হোসেন হাওলাদার, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটু, সিভিল সার্জন (সাবেক) ও নিরাময় হাসপাতাল (প্রাইভেট) লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মোঃ সরোয়ার হোসেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা নাজনীন আফরোজ, টিআইবি’র জেলা শাখার সভাপতি খান মোঃ শহীদ, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর জেলা শাখার সভাপতি এনায়েত নান্নু, জেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, সিনিয়র সাংবাদিক মাহাবুবুর রহমান বাদল সহ অন্যান্য সাংবাদিক, মানবাধিকার কর্মী শরীফ মোঃ ফায়েজুল কবীর, এনজিও প্রতিনিধি ফরিদা ইয়াসমিন লাকি, সামাজিক সংগঠক আন্না আক্তার সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সভাপতি ও পৌর প্রশাসক ( উপসচিব) জেসমিন আক্তার বানু তার বাজেট বক্তব্যে বলেন, মাদারীপুর পৌরসভাটি একটি প্রাচীণ ও প্রথম শ্রেনীর পৌরসভা, এখানে নানাবিধ সমস্যা রয়েছে এবং তার সমাধানকল্পে তারা বদ্ধপরিকর, নাগরিকদের সেবার মান উন্নয়নই তাদের একমাত্র লক্ষ্য। বাজেট এর আকার গতবারের তুলনায় অননেটা বড় ও চ্যালেঞ্জিং হলেও সুষ্ঠু ব্যবস্থাপনা, স্বচ্ছতা, ট্যাক্স দিতে সক্ষম অথচ এর বাইরে থাকা ট্যাক্স হোল্ডারদের সম্পৃক্তকরণ, টেকসই উন্নয়ন, জলাবদ্ধতা দূরীকরণে ড্রেণেজ ব্যবস্থার উন্নয়ন সহ গৃহীত সকল প্রকল্পে সঠিক পরিকল্পনার সাথে পৌর নাগরিকদের সম্পৃক্তকরণ ও সকলের সহযোগিতা পেলে তা বাস্তবায়ন করা অসম্ভব হবে না। আমন্ত্রিত অতিথিদের অনেকে বাজেটটি-কে উচ্চাভিলাষী বলে অভিহিত করে তা বাস্তবায়নে সন্দেহ প্রকাশ করলেও চ্যালঞ্জিং এই বাজেটকে পৌর নাগরিকবান্ধব হবে বলে আশাবাদ ব্যক্ত করে পৌরকর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট