1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুরে ছাত্র শিবিরের মাদক বিরোধী সাইকেল র‍্যালি একের পর এক হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রশংসায় ভাসছেন লক্ষীছড়ি থানার এএসআই রাফিদুল ইসলাম শ্রীপুরে ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদককে পিটিয়ে আহত করতে হবে এনআইডি নবায়ন,মেয়াদ ও ফি কত? আর্জেন্টিনা-ব্রাজিলসহ নকআউটে ২৭ দল,দেখুন কবে কোন দলের খেলা দেম্বেলের হ্যাটট্রিকে উড়ে গেল হালান্ডের নরওয়ে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে চন্ডিপুরে র‍্যালি ও আলোচনা সভা ব্যক্তিগত সফরে গিয়ে গণসংবর্ধনা পেলেন মাদারীপুর সদর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের,ছেলের ঘরে হলো না ঠাঁই রুহিয়া উপজেলায় গুপ্ত জামাত,এখন ইউনিয়ন বিএনপির নেতা চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ সিরাজগঞ্জ যমুনাচরে লাল সোনা খ্যাত মরিচের বাম্পার ফলন টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিতকল্পে ২০টি তরুণ সামাজিক সংগঠন নিয়ে মাদারীপুরে কর্মশালা অনুষ্ঠিত তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে বন্ধ হয়ে যাওয়া রাস্তার পুনঃসংস্কার কাজের শুরু হাতীবান্ধায় ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ চরফ্যাশনে দক্ষিণ আইচা কলেজের-২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত উলিপুরে ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং’ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মৌলভীবাজার চাঁদনী ঘাট ব্রিজ,সারা পৃথিবীতে উড়বে একদিন অপহরণের পর ধর্ষণের দায়ে মাদারীপুরে যুবকের ১৪ বছর কারাদন্ড জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় ২০টি আফটারশক,১ লাখের বেশি মৃত্যুর শঙ্কা! সংসদে কুরআনের যে আয়াতের ব্যাখ্যা নিয়ে বাগ্‌বিতণ্ডা ও হট্টগোল অস্ত্র মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তারেক রহমানের বেইজিং সফর ভারতীয় মিডিয়ার কড়া সমালোচনায় চীনা সংবাদমাধ্যমের ৪ মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা ব্রাজিলের সামনে তিন পথের রোডম্যাপ, কোন সমীকরণে কী? মঠবাড়িয়ার দাউদখালিতে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি চীনের ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী কেমন আছেন মির্জা আব্বাস, জানালেন স্পিকার নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান

একের পর এক হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রশংসায় ভাসছেন লক্ষীছড়ি থানার এএসআই রাফিদুল ইসলাম

  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

লক্ষীছড়ি প্রতিনিধিঃ
‎খাগড়াছড়ির লক্ষীছড়ি থানায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে ধারাবাহিক সাফল্যের নজির স্থাপন করছেন থানার এএসআই মোঃ রাফিদুল ইসলাম। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম সোহাগ-এর দিকনির্দেশনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত অভিযানে একের পর এক হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ায় তিনি স্থানীয়দের প্রশংসা অর্জন করেছেন।

‎এরই ধারাবাহিকতায় শনিবার (২৭ জুন) লক্ষীছড়ি থানার উদ্যোগে আরও একটি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করা হয়।

‎উদ্ধার হওয়া মোবাইলটির মালিক রঞ্জন চাকমা (৪৬)। তিনি সুনীল কান্তি চাকমা ও মায়াবী চাকমা-এর সন্তান। তাঁর বাড়ি আদালত সড়ক, খাগড়াছড়ি সদর থানা, খাগড়াছড়ি পার্বত্য জেলা।

‎পুলিশ জানায়, উদ্ধার হওয়া মোবাইলটি VIVO Y19 মডেলের কালো রঙের একটি স্মার্টফোন, যার ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি রম রয়েছে। মোবাইলটি হারিয়ে যাওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে লক্ষীছড়ি থানা। তদন্তের একপর্যায়ে মোবাইলটির অবস্থান শনাক্ত করে সেটি উদ্ধার করা হয়। পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকের হাতে মোবাইলটি আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেওয়া হয়।

‎হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে রঞ্জন চাকমা আনন্দ প্রকাশ করে বলেন, আমি ভেবেছিলাম মোবাইলটি আর কখনো ফিরে পাব না। কিন্তু লক্ষীছড়ি থানার আন্তরিক প্রচেষ্টা ও দক্ষ তদন্তের কারণে আমার মোবাইলটি ফিরে পেয়েছি। এজন্য ওসি স্যার, এএসআই মোঃ রাফিদুল ইসলাম এবং সংশ্লিষ্ট সকল পুলিশ সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

‎স্থানীয়দের ভাষ্য, সাম্প্রতিক সময়ে লক্ষীছড়ি থানার মাধ্যমে একের পর এক হারানো মোবাইল উদ্ধার হওয়ায় সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা আরও বেড়েছে। বিশেষ করে এএসআই মোঃ রাফিদুল ইসলাম-এর নিষ্ঠা, দক্ষতা ও প্রযুক্তিনির্ভর তদন্তের প্রশংসা করছেন অনেকেই। একই সঙ্গে ওসি মোঃ সাইফুল ইসলাম সোহাগ-এর নেতৃত্বে থানার জনসেবামূলক কার্যক্রমও স্থানীয়দের কাছে ইতিবাচকভাবে মূল্যায়িত হচ্ছে।

‎স্থানীয়দের মতে, লক্ষীছড়ি থানার এ ধরনের উদ্যোগ শুধু হারানো সম্পদ উদ্ধারেই সীমাবদ্ধ নয়, বরং জনগণের সঙ্গে পুলিশের পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের জনবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট