1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় ২০টি আফটারশক,১ লাখের বেশি মৃত্যুর শঙ্কা! সংসদে কুরআনের যে আয়াতের ব্যাখ্যা নিয়ে বাগ্‌বিতণ্ডা ও হট্টগোল অস্ত্র মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তারেক রহমানের বেইজিং সফর ভারতীয় মিডিয়ার কড়া সমালোচনায় চীনা সংবাদমাধ্যমের ৪ মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা ব্রাজিলের সামনে তিন পথের রোডম্যাপ, কোন সমীকরণে কী? মঠবাড়িয়ার দাউদখালিতে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি চীনের ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী কেমন আছেন মির্জা আব্বাস, জানালেন স্পিকার নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ আজ হতে মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ঘোষণা শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া

সংসদে কুরআনের যে আয়াতের ব্যাখ্যা নিয়ে বাগ্‌বিতণ্ডা ও হট্টগোল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

পবিত্র কুরআনের একটি আয়াতের ব্যাখ্যা ঘিরে জাতীয় সংসদে বাগ্‌বিতণ্ডা ও হট্টগোলের সৃষ্টি হয়েছে। বুধবার (২৪ জুন) বিকেলে সংসদ অধিবেশনে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা চলাকালে এ ঘটনা ঘটে।

এদিন সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। আলোচনার একপর্যায়ে কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ নিজ বক্তব্যে বাজেটের নানা দিক তুলে ধরে বলেন, এই বাজেট জনগণের স্বস্তির বাজেট। এবারের বাজেট ঘোষণার পর নিত্য-পণ্যের দাম বাড়েনি। সাধারণ মানুষ রাস্তায় মিছিল-মিটিং করেনি, যা দেশ স্বাধীনের পর একটি বিরল ঘটনা।

এ সময় প্রস্তাবিত বাজেট ঘোষণার দিন বিরোধী দলের মিছিলের প্রসঙ্গ টানার পাশাপাশি পবিত্র কুরআনের সুরা ইব্রাহিমের একটি আয়াতের উদ্ধৃতি দিয়ে তিনি বিরোধী দলকে শোকর (শুকরিয়া) আদায় করতে বলেন। সুরা ইব্রাহিমের সেই আয়াতটি হলো- ‘লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ’ (সুরা ইব্রাহিম, আয়াত: ৭)। আয়াতটির অর্থ: ‘যদি তোমরা শুকরিয়া আদায় কর, তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেবো, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন।’

এই আয়াতের উদ্ধৃতি দিয়ে সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বিরোধী দলকে উদ্দেশ্য করে বলেন, ‘শোকর করতে হবে জীবনের, শোকর করতে হবে বরাদ্দের, শোকর করতে হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের, শোকর করতে হবে মন্ত্রীদের। তারা শোকর করে না, কিন্তু অস্বীকার করে। সেজন্য তাদের ওপর লাশাদীদুল আযাব, কঠিন আযাব তাদের সম্মুখীন করতে হবে।’

এরপর আবারও সুরা ইব্রাহিমের আরেকটি আয়াতের উদ্ধৃতি দেন কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। আয়াতটি হলো- ‘ওয়ামাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খাইরুল মাকিরীন’ (সুরা ইমরান, আয়াত: ৫৪)। আয়াতটির অর্থ: ‘আর তারা কূটকৌশল করেছে এবং আল্লাহ কৌশল করেছেন। আর আল্লাহ সর্বোত্তম কৌশলকারী।’ এই আয়াতের উদ্ধৃতি দিয়ে সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বিরোধী দলকে উদ্দেশ্য করে বলেন, ‘তোমরা বুঝেছ, তোমরাই কৌশলী, আপনারাই কৌশলী, কিন্তু আল্লাহ বলছেন- আমি শ্রেষ্ঠ কৌশলী। আর যারা আমার সঙ্গে কৌশল খাটায় তাদের অবস্থা খুবই শোচনীয়।’

এ নিয়ে তার বক্তব্যের পর সংসদে হট্টগোল শুরু হয়। পরে ‘পয়েন্ট অব অর্ডারে’ দাঁড়িয়ে পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেন, কুরআনের আয়াত ও হাদিসে রাসুল (সা.) এর বাণী ঠাট্টা করার কোনো বিষয় না। এটি নিয়ে ঠাট্টা-বিদ্রূপ খুবই দুঃখজনক। এখানে কুরআনের আয়াত কোট করা হয়েছে। এটা ভুল ব্যাখ্যা হচ্ছে। এ ব্যাপারে রাসুল (সা.) এর কঠোর সতর্কবাণী এসেছে। এ সময় কুরআন-হাদিসের ভুল ব্যাখ্যা দেয়ার বিষয়টি এক্সপাঞ্জ করার দাবি জানান তিনি।

একপর্যায়ে স্পিকার হাফিজ উদ্দিন বলেন, কুরআন-হাদিসের যদি ভুল ব্যাখ্যা দেয়া হয়, সেটি এক্সপাঞ্জড হবে। বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ, এই দেশে কুরআন-হাদিসের ভুল ব্যাখ্যা কখনোই গ্রহণযোগ্য হবে না।

পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দাঁড়িয়ে আবারও বলেন, আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ একজন মাওলানা এবং মাদরাসার ছাত্র। তিনি সম্পূর্ণ সৎ উদ্দেশ্যেই বলেছেন। এটিকে রাজনৈতিকভাবে ভুল ব্যাখ্যা করা বা এটা নিয়ে পয়েন্ট অব অর্ডার তোলা মোটেও ঠিক হয়নি।

এরপর আবারও হট্টগোল শুরু হলে স্পিকার হাফিজ উদ্দিন (বীর বিক্রম) সবাইকে শান্ত করার চেষ্টা করেন। তবে এতেও হট্টগোল চলতে থাকলে একপর্যায়ে স্পিকারের কাছে কথা বলার অনুমতি চান রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান। এরপর স্পিকার অনুমতি দিলে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের তীব্র বিরোধিতা করেন তিনি। সেই সঙ্গে কুরআনের আয়াতটি নাজিল হওয়ার প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, আল্লাহ বলেছেন- তোমরা যদি আল্লাহর নেয়ামত গুণতে চাও তাহলে গুনে শেষ করতে পারবে না। মানুষের উচিত এই শক্তি দিয়ে আল্লাহর বিধিনিষেধের পক্ষে কথা বলা। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আয়াতটির নাজিল হওয়ার প্রেক্ষাপটকে আড়াল করে এটিকে সম্পূর্ণ দলীয় রূপ দেয়ার চেষ্টা করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

পরবর্তীতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে স্পিকার আবারও সব সংসদ সদস্যদের শান্ত করার চেষ্টা করেন। তবে এতেও পরিস্থিতির উন্নতি না হলে একপর্যায়ে নতুন করে যাতে বিতর্ক সৃষ্টি না হয় সেই শর্তে মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামানকে কথা বলার সুযোগ দেন। এরপর তিনি স্পিকারের কাছে এ বিষয়ে ওয়াদা করে বলেন, ‘পবিত্র কুরআনের আয়াতের মধ্যেই রয়েছে যে ‘আমরা শুনলাম এবং তা পালন করলাম।’ এজন্য তিনি আলেম-ওলামাদের প্রতি শ্রদ্ধা রেখে যেটি সঠিক, সেটির ওপর যেন সবাই আমল করে এবং এই আমলের মধ্য দিয়েই যেন সবার পরিশুদ্ধতা আসে এই আহ্বান জানান।

একপর্যায়ে স্পিকারের কাছে কথা বলার অনুমতি চান চিফ হুইপ নূরুল ইসলাম মণি। পরে স্পিকার অনুমতি দিলে বিতর্কের অবসান ঘটানোর উদ্দেশ্যে তিনি বলেন, ‘যখন সংসদের সিনিয়র লিডাররা কথা বলবেন, তখন অন্য সদস্যদের স্বাভাবিকভাবেই আসন গ্রহণ করা উচিত।’

চিফ হুইপ আরও বলেন, ‘আমরা সবাই যেহেতু আল্লাহ ও রাসুলের (সা.) প্রতি গভীরভাবে বিশ্বাসী এবং অভিযুক্ত সদস্য মাহফুজ উল্লাহ নিজে একজন আলেম, তাই তিনি কোনো ব্যঙ্গাত্মক বা পরিহাসের উদ্দেশ্যে এই কথা বলেননি। বরং সবার আমলকে আরও সহিহ এবং শক্তিশালী করার জন্য অত্যন্ত হৃদয় খুলে তিনি কথাটি বলেছেন।’ এ সময় সব সংসদ সদস্যদের এ বিষয়ে আলোচনা এখানেই শেষ করার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট