
সরাইল প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার পুলিশ গত ২৪ ঘণ্টায় পরিচালিত বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৬ জন, নিয়মিত মামলার ১ জন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ১ জনসহ মোট ৮ জন আসামিকে গ্রেপ্তার করেছে।
শনিবার (২০ জুন) সরাইল থানা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি সাইফুল ইসলাম প্রকাশ সাইকুল (২৮) রয়েছেন। এছাড়া বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি হিসেবে সাইদুর ইসলাম, মাজেদ মিয়া (৩৫), অলিদ হাসান, সাত্তার মিয়া (৩৫), মোশারফ আলম ভূঁইয়া (৩৮) এবং সাইদুর ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় পশ্চিম মোগলটোলা এলাকার সোহরাব খানের ছেলে সাইমুন খান (২০)-কে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভুঁইয়া।
Leave a Reply