
বগুড়া প্রতিনিধি:
বগুড়ার কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা শনিবার (২০ জুন ২০২৬) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত বাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন এবং আগামী দিনের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় বাজারের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নকিবুল ইসলাম (শুভ) এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মনছুর মিয়া (রতন)। এছাড়াও কমিটির অন্যান্য সদস্যদের নাম ঘোষণা করা হয়। এই সময় আরো উপস্থিত ছিলেন সাবেক কমিশনার জনাব রোস্তম আলী এবং শহর বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আবু বক্কর সিদ্দিক বিদ্যুৎ, সহ-সভাপতি আব্দুল খালেক ২০ নং ওয়ার্ড বিএনপি, জনাব সোহরাব হোসেন লাইজু জেলা শ্রমিক দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট।
বক্তারা বলেন, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে কৈপাড়া বাজারকে আরও আধুনিক, সুশৃঙ্খল ও ব্যবসাবান্ধব বাজার হিসেবে গড়ে তোলা হবে। তারা সকল ব্যবসায়ীর সহযোগিতা কামনা করেন এবং বাজারের সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply