
ধামরাই প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ে ডিম ও মুরগির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় পোল্ট্রি খামারিরা আজ ২৯শে জুন (২০২৬) সোমবার সকালে ধামরাইয়ের ঢুলিভিটা এলাকার কচমচে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
ধামরাই পোল্ট্রি উন্নয়ন সমবায় সমিতির ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে উপজেলার বিভিন্ন অঞ্চলের শতাধিক ক্ষুদ্র ও মাঝারি পোল্ট্রি খামারি অংশ নেন।
মানববন্ধনে পোল্ট্রি খামারির সভাপতি আনোয়ার হোসেন বলেন, বর্তমান বাজারে পোল্ট্রি খাদ্যের (ফিড) দাম ও ওষুধের মূল্য অতিরিক্ত বৃদ্ধি পাওয়ায় উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে। কিন্তু সেই তুলনায় পাইকারি বাজারে ডিম ও মুরগির সঠিক মূল্য পাচ্ছেন না প্রান্তিক খামারিরা। ফলে ধামরাইয়ের অনেক খামারি দিন দিন লোকসানের মুখে পড়ছেন এবং অনেকেই খামার বন্ধ করতে বাধ্য হচ্ছেন।
খামারিদের দাবি, পোল্ট্রি শিল্পের এই সংকটময় অবস্থা থেকে উত্তরণের জন্য অবিলম্বে ডিম ও মুরগির ন্যায্য মূল্য নির্ধারণ করতে হবে এবং পোল্ট্রি ফিডের বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে হবে। অন্যথায় এই অঞ্চলের পোল্ট্রি শিল্প বড় ধরনের হুমকির মুখে পড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
মানববন্ধনে পোল্ট্রি খামারির সাধারন সম্পাদক খোকন আহমেদ প্রান্তিক এই খামারিদের রক্ষার্থে এবং দেশের প্রোটিনের চাহিদা সচল রাখতে সরকারের সংশ্লিষ্ট মহলের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন পোল্ট্রি উন্নয়ন সমবায় সমিতির নেতৃবৃন্দুরা।
এই মানববন্ধনে কুল্লা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সুজন মাহমুদ বলেন, ডিম ও মুরগির ন্যায্য মূল্য না দিলে এই খামারিরা সব খামার বন্ধ করে দিতে হবে। এরা লোন করে ঋণের মাধ্যমে এই খামারগুলো দীর্ঘ ছয় মাস ধরে পরিচালনা করে আসছে। এদের পক্ষে আর এভাবে খামার চালানো সম্ভব না। তাই তারা ঢাকা-আরিচা মহাসড়কে ডিম ভেঙে এই মানববন্ধন করেন। তাই খুব দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী খামারীরা।
Leave a Reply