1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম
প্রতিবেশীর কোদালের আঘাতে ঘর জামাই হাসপাতালে কবি প্রকৌশলী ও শিক্ষাবিদ শেখ নুরুল ইকবালকে স্মরণে ব্যতিক্রমধর্মী স্মরণসভা অনুষ্ঠিত বিষখালী নদীর ভাঙন পরিদর্শনে এমপি-ডিসিসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা আমতলীতে পিতার হাতে ছেলের মৃত্যুর অভিযোগ এইচএসসি পরীক্ষা ঢাকা থেকে মনিটরিং করা হবে: শিক্ষামন্ত্রী পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্রাহ্মণবাড়িয়ায় সারাদিনব্যাপী বৃক্ষরোপনের কর্মসূচি পালন অবশেষে নকআউটে মেক্সিকোর জয় সোনার দাম আরও কমেছে, এখনই কি কেনার উপযুক্ত সময়? যমুনা নদীর ভাঙ্গনে গৃহহীন হচ্ছে শত শত পরিবার ডিমলায় নাশিদ প্রতিযোগিতা ২০২৬ এর আবেদন ফরম বিতরন প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ ৮ম শ্রেণি-এসএসসি পাসেই মিলবে এসএসএফে চাকরির সুযোগ ১১ বছর পর আজ থেকে কার্যকর নবম পে-স্কেল, জানা গেল গেজেটের খবরও মাদকমুক্ত গোদাগাড়ী গড়ার প্রত্যয়ে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত বেতন বঞ্চিত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী সমন্বয় করা হলো জ্বালানি তেলের দাম ওয়ান চাইল্ড ওয়ান ট্রি” কর্মসূচি উপলক্ষে নলছিটির নান্দিকাঠী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপন ‘র‍্যালি,আলোচনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জের এক প্রাথমিক প্রধান শিক্ষকের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে অভিভাবকবৃন্দ অতিষ্ঠ প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ শেষ মুহুর্তের গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল মাদারীপুরে দুই মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের গুরুতর আহত-৬ ঢাকার ধামরাইয়ে ডিম ও মুরগির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে পোল্ট্রি খামারিরা কাজিপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে স্বাস্হ্য প্রতিনিধিদের দূর্গম চরাঞ্চলে পরিদর্শন মাদারীপুর পৌরসভায় ২০২৬-‘২৭ অর্থবছরে প্রায় ১১১ কোটি টাকার চ্যালেঞ্জিং চূড়ান্ত বাজেট অনুমোদন বদলগাছী উপজেলায় খাস খাজনা অনিয়ম এর অভিযোগ হামলা স্থগিত করে ফের আলোচনায় বসছে ইরান-যুক্তরাষ্ট্র আজ ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় সৎ মায়ের সঙ্গে অভিমান করে তরুণের আত্মহত্যা মৌলভীবাজারে ক্যাডেট এএসআই নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৫ লাখ শিশু পাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল জেলা যুবদল নেতা ওয়ারেছ উদ্দিন ফারাস ওয়ারেছ আর নেই রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ৩টি অঙ্গ একসাথে শেষ হয়ে যাচ্ছে না তো? সকালে যা খাচ্ছেন,একটু মিলিয়ে নিন!

আমতলীতে পিতার হাতে ছেলের মৃত্যুর অভিযোগ

  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

আমতলী প্রতিনিধিঃ

বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি রিপন কাজী (৩৫) হত্যাকাণ্ডে তার বাবা মিজানুর ওরফে ভুট্টো কাজীর বিরুদ্ধে নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, বাবার একাধিক বিয়ের প্রতিবাদ,জমিজমা ও পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তবে এ বিষয়ে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

মঙ্গলবার (৩০ জুন) রাত পৌনে ১২টার দিকে পটুয়াখালী সদর উপজেলার গগণখা এলাকার ফারুক ডাক্তারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রিপন কাজীকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রিপন কাজীর বাড়ি বরগুনার আমতলী উপজেলার ১নং গুলিশাখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কালীবাড়ী গ্রামের ভুট্টো কাজীর বড় ছেলে। তিনি ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি ছিলেন।

পরিবারের অভিযোগ, রিপন কাজী দীর্ঘদিন ধরে তার বাবার একাধিক বিয়ের প্রতিবাদ ও জমিজমা নিয়ে বাপ চাচাদের বিরোধ চলছিল। একই সঙ্গে স্থানীয় রাজনৈতিক আধিপত্য নিয়েও রিপনের সঙ্গে তার চাচাতো ভাই, গুলিশাখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রিফাত কাজীর বিরোধ ছিল। এসব বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে রিপনকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন নিহতের ছোট ভাই সাব্বির কাজী।

প্রত্যক্ষদর্শী ও নিহতের চাচাতো ভাই রাজিব কাজীর ভাষ্য, মঙ্গলবার রাতে তারা মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে গগণখা এলাকায় পৌঁছালে কয়েকজন তাদের গতিরোধ করে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে রিপনের ওপর হামলা চালানো হয়। হামলার মুখে তিনি পাশের খালে লাফিয়ে পড়ে প্রাণে রক্ষা পেলেও রিপনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই সাব্বির কাজী অভিযোগ করেন, তার বাবা মিজানুর কাজী, চাচাতো ভাই রিফাত কাজী, সজিব কাজী এবং তাদের সহযোগীরা পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নিহতের মা আমেনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলেকে যারা হত্যা করেছে, আমি তাদের কঠোর বিচার চাই।

ঘটনার পর স্থানীয়রা জড়িত সন্দেহে মোস্তফা কাজী ও ফিরোজ কাজী নামে দুইজনকে আটক করে আমতলী থানা পুলিশের কাছে সোপর্দ করেন। পরে তাদের পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, ঘটনাস্থল পটুয়াখালী সদর থানার আওতাধীন হওয়ায় আইনগত ব্যবস্থা সেখান থেকেই নেওয়া হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে, যা প্রাথমিকভাবে নিহতের বাবা মিজানুর কাজীর ব্যবহৃত বলে জানা গেছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট