1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্রিশ্চিয়ানো রোনালদোর নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল বদলগাছীতে উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন,কৃষি প্রণোদনা ও নগদ টাকা বিতরণ রংপুরে ধর্ষণের পর হত্যা শিশুটির পরিবারের পাশে প্রধানমন্ত্রী পক্ষে সাইফুল ইসলাম চরফ্যাশনে বিএনপি’র নেতা সিরাজুল ইসলাম সবুজ খানের সরেজমিনে রাস্তা সংস্কার পরিদর্শন ভুয়া চিকিৎসার কাগজপত্র দাখিল করে জামিনের চেষ্টা, হসপিটালের এস্টাপসহ ৩ জনের জেল নিউইয়র্কের বাফেলোয় বাংলাদেশের নদ-নদী ও প্রবাসীদের ভাবনায়: তিস্তাসহ ৫৪ অভিন্ন নদীর ন্যায্য হিস্যার জোর দাবি হাফেজ সৈয়দ নাঈম আহমদের মুক্তির দাবীতে ফরিদপুরে মানববন্ধন ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা ফিলিস্তিনি গোল কিপারকে গুলি করে হত্যা করেছে ইসরায়েল মাদারীপুরে প্রতিবেশীর ঘরে লাগা আগুন নেভাতে গিয়ে উপকারী-ই হলো মামলার আসামী এক লাখের বেশি শিক্ষক নিয়োগ দেবে সরকার বিশ্ববাজারে ৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে তেলের দাম খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার মাদারীপুরে একই বংশে ১১২ জন গ্রাজুয়েট,৩২ জন মাষ্টার্স ডিগ্রী ও বিসিএস কর্মকর্তা-১৫ প্রতিবেশীর কোদালের আঘাতে ঘর জামাই হাসপাতালে কবি প্রকৌশলী ও শিক্ষাবিদ শেখ নুরুল ইকবালকে স্মরণে ব্যতিক্রমধর্মী স্মরণসভা অনুষ্ঠিত বিষখালী নদীর ভাঙন পরিদর্শনে এমপি-ডিসিসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা আমতলীতে পিতার হাতে ছেলের মৃত্যুর অভিযোগ এইচএসসি পরীক্ষা ঢাকা থেকে মনিটরিং করা হবে: শিক্ষামন্ত্রী পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্রাহ্মণবাড়িয়ায় সারাদিনব্যাপী বৃক্ষরোপনের কর্মসূচি পালন অবশেষে নকআউটে মেক্সিকোর জয় সোনার দাম আরও কমেছে, এখনই কি কেনার উপযুক্ত সময়? যমুনা নদীর ভাঙ্গনে গৃহহীন হচ্ছে শত শত পরিবার ডিমলায় নাশিদ প্রতিযোগিতা ২০২৬ এর আবেদন ফরম বিতরন প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ ৮ম শ্রেণি-এসএসসি পাসেই মিলবে এসএসএফে চাকরির সুযোগ ১১ বছর পর আজ থেকে কার্যকর নবম পে-স্কেল, জানা গেল গেজেটের খবরও মাদকমুক্ত গোদাগাড়ী গড়ার প্রত্যয়ে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত বেতন বঞ্চিত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী সমন্বয় করা হলো জ্বালানি তেলের দাম ওয়ান চাইল্ড ওয়ান ট্রি” কর্মসূচি উপলক্ষে নলছিটির নান্দিকাঠী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপন ‘র‍্যালি,আলোচনা সভা অনুষ্ঠিত

ক্রিশ্চিয়ানো রোনালদোর নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল

  • প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদকঃ

ক্রিশ্চিয়ানো রোনালদোর বিশ্বকাপ নকআউটে প্রথম গোল এবং যোগ করা সময়ে গনসালো রামোসের নাটকীয় জয়সূচক গোলে ক্রোয়েশিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোয় উঠেছে পর্তুগাল। শেষ বাঁশির আগমুহূর্তে ক্রোয়েশিয়া গোল করলেও অফসাইডের কারণে সেটি বাতিল হওয়ায় জয় নিশ্চিত হয় পর্তুগালের।

প্রথমার্ধে আক্রমণে আধিপত্য ছিল পর্তুগালের। ম্যাচের চতুর্থ মিনিটেই রাফায়েল লিয়াওয়ের দারুণ দৌড় থেকে পরপর দুটি শট নিয়েছিলেন ব্রুনো ফার্নান্দেজ। তবে দুইবারই দুর্দান্ত সেভ করে দলকে রক্ষা করেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক দমিনিক লিভাকোভিচ। একাধিক সুযোগ তৈরি হলেও বিরতির আগে গোলের দেখা পায়নি কোনো দল।

বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। ৫৩তম মিনিটে দ্রুত থ্রো-ইন থেকে গড়ে ওঠা আক্রমণে ইয়োসিপ স্তানিসিচের পাস পেয়ে বাঁ পায়ের নিখুঁত শটে ক্রোয়েশিয়াকে এগিয়ে দেন ইভান পেরিসিচ।

পিছিয়ে পড়ার পর মরিয়া হয়ে আক্রমণে নামে পর্তুগাল। ৬০তম মিনিটে বল জালে পাঠিয়েও অফসাইডের কারণে গোলবঞ্চিত হন রোনালদো। তবে আট মিনিট পর পেনাল্টি থেকে স্বভাবসুলভ ঠান্ডা মাথার ফিনিশিংয়ে দলকে সমতায় ফেরান পর্তুগিজ অধিনায়ক। এটি ছিল বিশ্বকাপের নকআউট পর্বে রোনালদোর ক্যারিয়ারের প্রথম গোল এবং চলতি আসরে তার তৃতীয় গোল।

এরপর ম্যাচ জয়ের সুবর্ণ সুযোগ পেয়েছিল ক্রোয়েশিয়া। ৭৫তম মিনিটে মাতেও কোভাচিচের দূরপাল্লার জোরালো শট পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বলেও গোলের চেষ্টা করেছিলেন তিনি, কিন্তু দুর্দান্ত ডাইভ দিয়ে নিশ্চিত গোল ঠেকিয়ে দেন পর্তুগালের গোলরক্ষক দিয়োগো কস্তা।

৮১তম মিনিটে রোনালদোকে তুলে নেন কোচ রবার্তো মার্তিনেজ। তার জায়গায় নামেন রুবেন নেভেস। মাঠ ছাড়ার সময় কিছুটা হতাশই দেখা যায় পর্তুগিজ অধিনায়ককে।

তবে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় যোগ করা সময়ের চতুর্থ মিনিটে। বাঁ প্রান্ত থেকে রাফায়েল লিয়াওয়ের নিখুঁত ক্রসে দুই ডিফেন্ডারের মাঝখান থেকে লাফিয়ে উঠে হেডে বল জালে পাঠান গনসালো রামোস। সেই গোলেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় পর্তুগাল।

শেষ মুহূর্তে হাল ছাড়েনি ক্রোয়েশিয়া। অতিরিক্ত সময়ে তারা একবার বল জালেও পাঠিয়েছিল। কিন্তু ভিডিও সহকারী রেফারির (ভিএআর) সহায়তায় অফসাইডের সিদ্ধান্ত দেয়ায় গোলটি বাতিল হয়। ফলে নাটকীয় এই লড়াইয়ে ২-১ ব্যবধানের জয় নিয়েই শেষ ষোলোয় জায়গা করে নেয় পর্তুগাল।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট