1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম
খামেনিকে শ্রদ্ধা জানাতে তেহরানে মানুষের ঢল ঈশ্বরগঞ্জে যুব বিভাগের মাদকবিরোধী র‍্যালি নেত্রকোণার কলমাকান্দা সীমান্তে ৫০ লাখ টাকার ভারতীয় কেমিক্যাল জব্দ ফরিদপুরে ১১দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল কেপ ভার্দের অবিশ্বাস্য লড়াইয়ের পরও জয় নিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী মাদারীপুরে মাদ্রাসা শিক্ষার্থী ও এতিমদের সাথে এনটিভি’র ২৪ তম বছরে পদার্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি খোকন তালুকদার বাবার জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন আসামি সাইফুল ইসলাম উদ্ভাবনী কাজে কম সুদে ঋণের উদ্যোগ নেয়া হবে: মির্জা ফখরুল ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত  নিলুফার মনির জুলাইবিরোধী বক্তব্য পরিকল্পিত চক্রান্তের অংশ: জেডিপি সবজির দাম নিয়ন্ত্রণে থাকলেও ইলিশের বাজারে আগুন,বেড়েছে মুরগির দাম এফডিসিপাড়ায় উৎসবের আমেজ,চলছে শিল্পী সমিতির নির্বাচন হত্যাস্থলে খামেনির মরদেহ,বিদায় অনুষ্ঠানে ব্যাপক জনসমাগমের প্রস্তুতি সকাল ৯টার মধ্যে ঝড়ের পূর্বাভাস,নদীবন্দরে সতর্কসংকেত ক্রিশ্চিয়ানো রোনালদোর নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল বদলগাছীতে উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন,কৃষি প্রণোদনা ও নগদ টাকা বিতরণ রংপুরে ধর্ষণের পর হত্যা শিশুটির পরিবারের পাশে প্রধানমন্ত্রী পক্ষে সাইফুল ইসলাম চরফ্যাশনে বিএনপি’র নেতা সিরাজুল ইসলাম সবুজ খানের সরেজমিনে রাস্তা সংস্কার পরিদর্শন ভুয়া চিকিৎসার কাগজপত্র দাখিল করে জামিনের চেষ্টা, হসপিটালের এস্টাপসহ ৩ জনের জেল নিউইয়র্কের বাফেলোয় বাংলাদেশের নদ-নদী ও প্রবাসীদের ভাবনায়: তিস্তাসহ ৫৪ অভিন্ন নদীর ন্যায্য হিস্যার জোর দাবি হাফেজ সৈয়দ নাঈম আহমদের মুক্তির দাবীতে ফরিদপুরে মানববন্ধন ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা ফিলিস্তিনি গোল কিপারকে গুলি করে হত্যা করেছে ইসরায়েল মাদারীপুরে প্রতিবেশীর ঘরে লাগা আগুন নেভাতে গিয়ে উপকারী-ই হলো মামলার আসামী এক লাখের বেশি শিক্ষক নিয়োগ দেবে সরকার বিশ্ববাজারে ৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে তেলের দাম খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার মাদারীপুরে একই বংশে ১১২ জন গ্রাজুয়েট,৩২ জন মাষ্টার্স ডিগ্রী ও বিসিএস কর্মকর্তা-১৫ প্রতিবেশীর কোদালের আঘাতে ঘর জামাই হাসপাতালে

খামেনিকে শ্রদ্ধা জানাতে তেহরানে মানুষের ঢল

  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

ইরানের রাজধানী তেহরানে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নেমেছে। শনিবার (৪ জুলাই) ভোর থেকেই রাজধানীর ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লার বাইরে হাজারো মানুষ দীর্ঘ সারিতে দাঁড়িয়ে শেষ বিদায় জানানোর অপেক্ষায় ছিলেন। আলজাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এর আগে, শুক্রবার তেহরানে আনুষ্ঠানিকভাবে আয়াতুল্লাহ আলী খামেনির শোক ও দাফন অনুষ্ঠান শুরু হয়েছে। টানা সাত দিন ধরে ইরান ও ইরাকের বিভিন্ন শহরে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও শোকযাত্রা অনুষ্ঠিত হবে। গতকাল তেহরানে বিদেশি নেতাদের বেশির ভাগই খামেনির প্রতি শেষশ্রদ্ধা জানিয়েছেন বলে জানা গেছে।

আজ ও রোববার সাধারণ মানুষের জন্য রাষ্ট্রীয়ভাবে শেষ শ্রদ্ধা নিবেদনের সুযোগ রাখা হয়েছে। এ সময় সর্বস্তরের মানুষ আয়াতুল্লাহ খামেনি এবং তার পরিবারের প্রয়াত সদস্যদের প্রতিও শ্রদ্ধা জানাবেন।

সাড়ে তিন দশক দেশটির নেতৃত্বে থাকা আয়াতুল্লাহ খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে আগামী তিন দিনে শুধু তেহরানেই দেড় থেকে দুই কোটি মানুষের সমাগম হতে পারে বলে জানিয়েছে ইরানের কর্তৃপক্ষ।

গতকাল সন্ধ্যা থেকেই বহু মানুষ ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লার বাইরে অপেক্ষা করছিলেন। আজ সকাল নাগাদ সেটা জনসমুদ্রে রূপ নেয়। ছয়টা থেকে জনসাধারণের জন্য অনুষ্ঠানস্থলের মূল ফটক খুলে দেওয়া হয়েছে।

শ্রদ্ধা জানাতে এসে দীর্ঘ সারিতে দাঁড়ানো সোমায়ি হামেদি নামের এক ব্যক্তি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমরা আমাদের নেতাকে শেষবিদায় জানাতে চাই। তাই এভাবে অপেক্ষা করাটা আমাদের জন্য বেদনাদায়ক কিংবা কঠিন কিছু নয়।’

বিপুল জনসমাগমকে কেন্দ্র করে রাজধানীজুড়ে জোরদার নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে ইরান সরকার। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল সীমিত করা হয়েছে। পাশাপাশি আকাশপথেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পর্যবেক্ষকদের মতে, ১৯৮৯ সালে ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজার পর এটিই হতে যাচ্ছে ইরানের সবচেয়ে বড় শোকসমাবেশ। সে সময় তাঁর জানাজায় প্রায় এক কোটি মানুষের অংশগ্রহণের কথা উল্লেখ করা হয়।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী সোমবার আয়াতুল্লাহ খামেনির শোকযাত্রা ইরানের দক্ষিণাঞ্চলের কোম শহরের উদ্দেশে যাত্রা করবে এবং মঙ্গলবার পর্যন্ত তা চলবে। বুধবার ইরাকের নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে খামেনির মরদেহ পৌঁছাবে। সেখান থেকে নাজাফের কারবালা শহরে জনসাধারণের অংশগ্রহণে শোকযাত্রা হবে। সেখানেও শোকাহত মানুষ তার প্রতি শেষশ্রদ্ধা জানাবেন। সবশেষে খামেনির মরদেহ আবার ইরানে ফিরিয়ে আনা হবে। শুক্রবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলের মাশহাদ শহরে অবস্থিত ইমাম রেজার মাজারে খামেনির দাফন সম্পন্ন হবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট