1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম
বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা কতদিনে পাওয়া যাচ্ছে রাজাপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত “উন্নত পল্লী সম্মৃদ্ধ দেশ”মুকসুদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন,আলোচনা সভা ও ঋণ বিতরণ ঈশ্বরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন নলছিটিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত বগুড়ার শিবগঞ্জে ধান ভাঙ্গা মিলের মালিককে হত্যা মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড নতুন দায়িত্বে আইন,জ্বালানি ও বাণিজ্যমন্ত্রী, প্রজ্ঞাপন জারি Mostbet Platformunun Hərtərəfli İcmalı və İlk Addımlar – Mostbet Qeydiyyatı – Adi Səhvlərdən Çəkinin ভাঙ্গুড়ায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ২ জনকে অর্থদন্ড ও কারাদণ্ড এইচএসসি ফরম পূরণের নামে প্রতারণা, শিবগঞ্জে কলেজ কর্মচারী গ্রেপ্তার জনগণের বিশ্বাস ও ভালবাসার ওপর নির্ভরতা রাখতে চাই: প্রধানমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত অর্ধশত যাত্রী রাজাপুরে খোকন মল্লিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মাদারীপুরে ওয়াজিউদ্দিন মাতুব্বর স্মৃতি গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নই আমাদের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামকে নাগরিক সংবর্ধনা বদলগাছীতে মাদক মুক্ত ওপুলিশিং সভা অনুষ্ঠিত খামেনিকে শ্রদ্ধা জানাতে তেহরানে মানুষের ঢল ঈশ্বরগঞ্জে যুব বিভাগের মাদকবিরোধী র‍্যালি নেত্রকোণার কলমাকান্দা সীমান্তে ৫০ লাখ টাকার ভারতীয় কেমিক্যাল জব্দ ফরিদপুরে ১১দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল কেপ ভার্দের অবিশ্বাস্য লড়াইয়ের পরও জয় নিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী মাদারীপুরে মাদ্রাসা শিক্ষার্থী ও এতিমদের সাথে এনটিভি’র ২৪ তম বছরে পদার্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি খোকন তালুকদার বাবার জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন আসামি সাইফুল ইসলাম উদ্ভাবনী কাজে কম সুদে ঋণের উদ্যোগ নেয়া হবে: মির্জা ফখরুল ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত 

বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্কঃ

নির্ধারিত ৯০ মিনিট লড়াইয়ের পর অতিরিক্ত সময়ের ঠিক আগমুহূর্তে মিকেল মেরিনোর গোলে পর্তুগালকে বিদায় করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ২০১০ আসরের চ্যাম্পিয়ন স্পেন।

সোমবার (৬ জুলাই) রাতে ডালাসে অনুষ্ঠিত শেষ ষোলোর রুদ্ধশ্বাস ম্যাচে ১-০ গোলের জয়ে শিরোপার দৌড়ে টিকে থাকল ‘লা রোহা’রা। অন্যদিকে, বিশ্বকাপে ক্রিশ্চিয়ানো রোনালদোদের পথচলা থামল শেষ ষোলো থেকেই।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়েছিল। নবম মিনিটে স্পেন এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ নষ্ট করেন মিকেল ওইয়ারসাবাল। এর তিন মিনিট পরই পাল্টা আক্রমণে রোনালদোর জোরালো শট দুর্দান্তভাবে রুখে দেন স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমন। প্রথমার্ধে দুই দলের গোলরক্ষকই ছিলেন উজ্জ্বল। বিশেষ করে ১৭তম মিনিটে এবং প্রথমার্ধের শেষ দিকে দিয়েগো কস্তা পর্তুগালের ত্রাতা হয়ে দাঁড়িয়ে বারবার নিশ্চিত গোল ঠেকিয়ে দেন।

দ্বিতীয়ার্ধে ম্যাচের উত্তাপ বাড়লেও গোলের দেখা মিলছিল না। ৫৬তম মিনিটে নুনো মেন্দেসের ইনজুরি পর্তুগালের রক্ষণভাগে কিছুটা ছন্দপতন ঘটায়। পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ জোয়াও ফেলিক্স ও জোয়াও কানসেলোকে উঠিয়ে নেন। তাদের বদলে রাফায়েল লিয়াও ও দিয়োগো দালতকে নামিয়ে আক্রমণের ধার বাড়ানোর চেষ্টা করলেও ফল আসেনি।

ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে গড়াচ্ছিল, তখনই ম্যাচের ভাগ্য লিখে দেন বদলি খেলোয়াড় মিকেল মেরিনো। যোগ করা সময়ের প্রথম মিনিটে ফেরান তোরেসের নিখুঁত পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন এই মিডফিল্ডার। এই একটি গোলই শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দেয়।

শেষ বাঁশি বাজার সাথে সাথে উল্লাসে ফেটে পড়ে স্পেন শিবির। অন্যদিকে, বিশ্বকাপে রোনালদোর শিরোপা জয়ের স্বপ্ন ধূলিসাৎ হলো এই এক গোলের আঘাতেই। জয়ের আনন্দে ভাসছে স্পেন, আর হারের বেদনায় বিমর্ষ পর্তুগাল বিদায় জানাল টুর্নামেন্টকে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট