1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম
মাদারীপর “ল কলেজ”কর্তৃকপক্ষের দুই এমপিকে সংবর্ধনা প্রদান ভারতের পাহাড়ি ঢল ও টানা ভারী বর্ষণে উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা মিঠাপুকুরে নিখোঁজের পর ফসলি জমি থেকে কৃষকের মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জে মাদক,জুয়া ও নারী শিশু নির্যাতন বিরোধী কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ধর্ষণের অভিযোগে গ্রেফতার-১ বদলগাছীতে নারীকে গলা ও পেটে ছুরিকাঘাত করে হত্যা নওগাঁ শহর সহ কয়েকটি উপজেলার রাস্তা ঘাট বৃষ্টির ঢলের পানিতে সয়লাব ঢাকাকে বাসযোগ্য শহর হিসেবে গড়তে হবে: প্রধানমন্ত্রী বিতর্কে আর্জেন্টিনা-মিসর ম্যাচ,ফিফার তদন্তে মিসর জিতলে কী হবে? বিশ্ববাজারে নতুন করে কমতে শুরু করেছে স্বর্ণের দাম Mostbet – Mostbet-də voleybol mərclərinin elmi əsasları – Beysbol mərcləri – Mostbet-də statistik modellər – key points, tips, and quick explanations Betandreas ilə Kiberidman Mərclər – Betandreas Kiberidman Oyunlarının Simvolik Strukturu 1win Android Tətbiqində Kriptovalyuta Oyunlarının Xüsusiyyətləri – 1win Android Tətbiqinin Quraşdırma Prosesi ইউপি নির্বাচনকে কেন্দ্র করে কাজিপুর সদর ইউনিয়নে বিএনপির পার্টি অফিসে অতর্কিত হামলা বিকেবি,মুন্সীগঞ্জ অঞ্চলের মুখ‍্য আঞ্চলিক কার্যালয়ের উধ্বর্তন মুখ্য কর্মকর্তার বদলী জনিত বিদায় সংবর্ধনা গোপালগঞ্জ–ঢাকা সরাসরি ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে, সম্ভাব্য উদ্বোধন ১৮ জুলাই সিরাজগঞ্জে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে জাতীয় জুট মিল জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা স্থানীয় ভোটে কাজে লাগাতে চায়: ইসি সানাউল্লাহ যে কারণে দুই কর্মকর্তাকে বরখাস্ত করল ফিফা অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা যে একাদশ নিয়ে মিসরের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা সিংগাইরে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প পরিদর্শনঃ প্রধানমন্ত্রী মুকসুদপুরে জনতা ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সেবা চালু, স্কলার্স পাবলিক স্কুলের সঙ্গে সমঝোতা স্মারক বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা কতদিনে পাওয়া যাচ্ছে রাজাপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত “উন্নত পল্লী সম্মৃদ্ধ দেশ”মুকসুদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন,আলোচনা সভা ও ঋণ বিতরণ ঈশ্বরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন নলছিটিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মাদারীপর “ল কলেজ”কর্তৃকপক্ষের দুই এমপিকে সংবর্ধনা প্রদান

  • প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

শরীফ ফায়েজুল কবীর,মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুর “ল কলেজ” কর্তৃপক্ষ দুই এমপিকে একত্রে সংবর্ধনা প্রদান করেছে। শুক্রবার (১০ জুলাই) বিকেলে উক্ত কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও জজকোর্ট মাদারীপুর এর সরকারী কৌঁশলী (জিপি) এবং সদর উপজেলা বিএনপি’র সভাপতি এডভোকেট গুলজার আহম্মেদ চিশতী মস্তফার সভাপতিত্বে মাদারীপুর সদর-২ ও ৩ আসনের সংসদ সদস্য যথাক্রমে- জাহান্দার আলী মিয়া ও আনিসুর রহমান তালুকদার খোকন এমপি-কে একসাথে সংবর্ধনা প্রদান করে। এসময় উপস্থিত ছিলেন ‘ল’ কলেজের প্রিন্সিপাল এইচ,এম রেজাউল করিম, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মুরাদ, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, পৌর বিএনপি’র সভাপতি ও জজকোর্ট, মাদারীপুর এর পিপি শরীফ মোঃ সাইফুল কবীর, অতিরিক্ত জিপি এ্যাডভোকেট সাইফুর রহমান চুন্নু, গণমাধ্যম কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী-সমর্থকবৃন্দ।

অনুষ্ঠানে দুই এমপিকে ফুলের শুভেচ্ছায় সিক্ত করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দক্ষিণবঙ্গে আগমন উপলক্ষ্যে জরুরী আরেকটি প্রোগ্রাম থাকায় সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন ‘ল’ কলেজের সংবর্ধনা অনুষ্ঠান সংক্ষিপ্ত করে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। পরে মাদারীপুর সদর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া তার বক্তব্যে সংবর্ধনা প্রদানের জন্য ‘ল’ কলেজ কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বিগত পতিত সরকারে আমলে দেশের আদালত ও বিচারব্যবস্থা ভেঙ্গে পড়েছিলো, স্বাধীনভাবে বিচারকরা কাজ করতে পারেননি, বিচার ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছিলো দলীয়দৃষ্টিভঙ্গী দিয়ে। বর্তমানে দেশে ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার থাকায় বিচার ব্যবস্থা এখন সম্পূর্ণ স্বাধীন এবং মানুষ ন্যায়বিচার পাচ্ছে। এসময় তিনি মাদারীপুর ‘ল’ কলেজ কর্তৃপক্ষকে সুনাম বৃদ্ধি ও দক্ষ আইনজীবী তৈরীর লক্ষ্যে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার আহবান জানান এবং এজন্য তাদের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। এছাড়াও কলেজটির সার্বিক উন্নয়ন, ছাত্রী-ছাত্রীদের নিরাপত্তা বাড়ানো, আবাসিক সুবিধা ইত্যাদির সার্বিক উন্নয়নে সহযোগিতা বৃদ্ধিতে তাদের অগ্রণী ভূমিকা থাকবে বলে উল্লেখ করেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট