1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড এবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করল শিক্ষার্থীরা হরমুজ ঘিরে আরও তীব্র যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত,চলছে পাল্টাপাল্টি হামলা আদমদীঘির অপহরণ মামলায় কিশোরী উদ্ধার,প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুর সরকারী কলেজের নবীবরণ অনুষ্ঠান থেকে কলেজটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার ঘোষণা এমপি জাহান্দার আলীর স্টার্টআপের জন্য ৫ কোটি টাকা পর্যন্ত পাওয়া যাবে: প্রধানমন্ত্রী চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বীরগঞ্জ থানায় ফলজ বাগানের শুভ উদ্বোধন তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস লালমনিরহাট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ,আহত অন্তত-৮ ঘোড়াঘাটে ভূয়া ডিবির প্রতারণার ফাঁদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা হাজারো জনতার বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে মাদারীপুরে উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাজিপুরে যমুনা নদীর পানি বৃদ্ধিতে চরঞ্চলের বাসিন্দারা ভাঙ্গন ও বন্যার আতঙ্কে  বরিশাল সফরের পথে গোপালগঞ্জে বহর থামিয়ে এমপি সেলিমুজ্জামানকে ডেকে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবার বিশ্বকাপ জিতবে কোন দেশ, জানাল সুপার কম্পিউটার সারাদেশে ২৫ কোটি গাছ লাগাবে সরকার: প্রধানমন্ত্রী কাজিপুরে কাঁঠালের কদর রয়েছে সারাদেশে তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মাদারীপুরে নদী ভাঙ্গণ রোধে ‘জিও ব্যাগ’ নিক্ষেপ কাজের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া মারা গেলেন কাতারের সাবেক আমির শেখ হামাদ আমাকে সম্মান দেখিয়ে কথা বলুন:রেফারিকে মেসি সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে সরকার কালীগঞ্জে মাদক বিক্রির প্রতিবাদ করায় একজনকে কুপিয়ে জখম স্বপ্নের মুকসুদপুর গড়তে চাই শিক্ষকদের সংবধনা অনুষ্ঠানে সেলিমুজ্জামান সেলিম এম পি ধুনটে সুলতান হজ্ব কাফেলার উদ্যোগে হাজী পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ১ জনকে অর্থদন্ড ও কারাদণ্ড মিঠাপুকুরে আম চাষীদের সাথে সংসদ সদস্য জীবা আমিনার মতবিনিময় ও সুধী সমাবেশ মাদারীপুরে থানার পাইপ ভেঙ্গে পালানো নারী আসামী ঢাকার কেরানীগঞ্জে গ্রেফতার রাজাপুরে ধর্মীয় সহাবস্থান ও নৈতিকতা আলোচনা সভা অনুষ্ঠিত

আদমদীঘির অপহরণ মামলায় কিশোরী উদ্ধার,প্রধান আসামি গ্রেপ্তার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘি থানায় দায়ের হওয়া এক অপহরণ মামলার ভিকটিমকে উদ্ধার করেছে র‍্যাব-১২। একই সঙ্গে মামলার প্রধান অভিযুক্ত মো. রাহুল হোসেন (২৪) কে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি) বগুড়া সূত্রে জানা যায়, গত ১৫ জুন সকালে আদমদীঘি উপজেলার হাসপাতাল এলাকায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে ১৫ বছর বয়সী এক কিশোরীকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর তার কোনো সন্ধান না পেয়ে আদমদীঘি থানায় মামলা দায়ের করে।

মামলার তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, এজাহারভুক্ত প্রধান আসামি মো. রাহুল হোসেন কাহালু উপজেলার ভোলতা খানপাড়া এলাকায় অবস্থান করছে। পরে মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাতে র‍্যাবের একটি বিশেষ দল সেখানে অভিযান চালায়।

অভিযানকালে অপহরণ মামলার প্রধান আসামি রাহুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে অপহৃত কিশোরীকেও উদ্ধার করতে সক্ষম হয় র‍্যাব সদস্যরা।

গ্রেপ্তারকৃত আসামি কাহালু উপজেলার ভোলতা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। উদ্ধারকৃত কিশোরী আদমদীঘি উপজেলার ছোট আখিড়া (ছাতিয়ানগ্রাম) এলাকার বাসিন্দা।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষায় অপহরণ, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে র‍্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট