1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড এবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করল শিক্ষার্থীরা হরমুজ ঘিরে আরও তীব্র যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত,চলছে পাল্টাপাল্টি হামলা আদমদীঘির অপহরণ মামলায় কিশোরী উদ্ধার,প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুর সরকারী কলেজের নবীবরণ অনুষ্ঠান থেকে কলেজটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার ঘোষণা এমপি জাহান্দার আলীর স্টার্টআপের জন্য ৫ কোটি টাকা পর্যন্ত পাওয়া যাবে: প্রধানমন্ত্রী চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বীরগঞ্জ থানায় ফলজ বাগানের শুভ উদ্বোধন তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস লালমনিরহাট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ,আহত অন্তত-৮ ঘোড়াঘাটে ভূয়া ডিবির প্রতারণার ফাঁদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা হাজারো জনতার বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে মাদারীপুরে উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাজিপুরে যমুনা নদীর পানি বৃদ্ধিতে চরঞ্চলের বাসিন্দারা ভাঙ্গন ও বন্যার আতঙ্কে  বরিশাল সফরের পথে গোপালগঞ্জে বহর থামিয়ে এমপি সেলিমুজ্জামানকে ডেকে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবার বিশ্বকাপ জিতবে কোন দেশ, জানাল সুপার কম্পিউটার সারাদেশে ২৫ কোটি গাছ লাগাবে সরকার: প্রধানমন্ত্রী কাজিপুরে কাঁঠালের কদর রয়েছে সারাদেশে তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মাদারীপুরে নদী ভাঙ্গণ রোধে ‘জিও ব্যাগ’ নিক্ষেপ কাজের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া মারা গেলেন কাতারের সাবেক আমির শেখ হামাদ আমাকে সম্মান দেখিয়ে কথা বলুন:রেফারিকে মেসি সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে সরকার কালীগঞ্জে মাদক বিক্রির প্রতিবাদ করায় একজনকে কুপিয়ে জখম স্বপ্নের মুকসুদপুর গড়তে চাই শিক্ষকদের সংবধনা অনুষ্ঠানে সেলিমুজ্জামান সেলিম এম পি ধুনটে সুলতান হজ্ব কাফেলার উদ্যোগে হাজী পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ১ জনকে অর্থদন্ড ও কারাদণ্ড মিঠাপুকুরে আম চাষীদের সাথে সংসদ সদস্য জীবা আমিনার মতবিনিময় ও সুধী সমাবেশ মাদারীপুরে থানার পাইপ ভেঙ্গে পালানো নারী আসামী ঢাকার কেরানীগঞ্জে গ্রেফতার রাজাপুরে ধর্মীয় সহাবস্থান ও নৈতিকতা আলোচনা সভা অনুষ্ঠিত

মাদারীপুর সরকারী কলেজের নবীবরণ অনুষ্ঠান থেকে কলেজটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার ঘোষণা এমপি জাহান্দার আলীর

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

শরীফ ফায়েজুল কবীর,মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুর সরকারী কলেজের ১ম বর্ষ স্নাতক সম্মান (২০২৫-‘২৬) শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উক্ত কলেজটিকে পূর্নাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন মাদারীপুর সদর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া এমপি। মঙ্গলবার (১৪ ই জুলাই) কলেজটির উক্ত নবীনবরণ অনুষ্ঠানে অধ্যক্ষ প্রেফেসর মোঃ লুৎফর রহমান খানের সভাপতিত্বে ও অনুষ্ঠানের আহবায়ক প্রফেসর মোঃ সাইদুর রহমানের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাদারীপুর সদর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া এম,পি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ কাজী হুমায়ুন কবির, প্রফেসর আবু তৌফিক আহম্মেদ, প্রফেসর মোঃ কামাল হোসেন, সহযোগী অধ্যাপক শরীফ মোঃ হুব্বুল কবীর, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মুরাদ, এনসিপি’র নেতৃবৃন্দ সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর শিক্ষার্থীদের এসময় ফুল দিয়ে বরণের পাশাপাশি উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ প্রেফসর লুৎফর রহমান খান প্রধান অতিথি সহ শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বর্তমান সরকারের সম্প্রতি শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট প্রণয়েনর জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া ছাত্রী-ছাত্রীদের সহজ যাতায়াতের জন্য একটি বাস দেয়ার ঘোষণা সহ প্রধানমন্ত্রীর সাথে ব্যক্তিগতভাবে আলাপ করে কলেজটিকে পূর্নাঙ্গ বিশ্ববিদ্যালয় করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি ছাত্রাবাস, খেলার মাঠ, কলেজে প্রবেশ সড়ক, কমনরুম সহ এর বিভিন্ন অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দেন। বাস দেবার ক্ষেত্রে তিনি বলেন, “সরকারীভাবে যদি এটি অনুমোদন বিলম্ব হয় তবে আমি আমার সংসদ সদস্যের বেতনের টাকা দিয়ে একটি বাস খুব দ্রুত সরবরাহ দেবো”। এসময় কলেজটির সকল ছাত্র-ছাত্রীদের তার সন্তানতুল্য বলে অভিহিত করে তাকে সহযোগিতার অনুরোধ জানিয়ে মাদক, কিশোরগ্যাং, চাঁদাবাজ, জবরদখলদার, ভূমিদস্যুদের বিরুদ্ধে তাকে সহযোগিতার অনুরোধ করেন । এছাড়া তিনি বলেন, সবার উপরে ‘৭১ কে স্থান দিয়ে ‘৭১ ও জুলাই গণঅভ্যুত্থানকে আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। কোনো ফ্যাসিবাদী স্বৈরাচারীদের সাথে বিন্দুমাত্র আপোষ করা হবে না। পরে সেখানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট