1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন,মামলা প্রত্যাহার ও দুদকের তদন্তের দাবি  বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ আজ কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক আমতলীতে এনএসএসের ‘ইয়ুথ কেয়ার’ প্রকল্পের পরিচিতি সভা হাওরে মৎস্য সম্পদ রক্ষার্থে মৎস্য অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক মৎস্য আইনে বিশেষ অভিযান লালমনিরহাটে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ মহোদয়ের সপ্তম মৃত্যুবার্ষিকী উদযাপন গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড এবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করল শিক্ষার্থীরা হরমুজ ঘিরে আরও তীব্র যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত,চলছে পাল্টাপাল্টি হামলা আদমদীঘির অপহরণ মামলায় কিশোরী উদ্ধার,প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুর সরকারী কলেজের নবীবরণ অনুষ্ঠান থেকে কলেজটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার ঘোষণা এমপি জাহান্দার আলীর স্টার্টআপের জন্য ৫ কোটি টাকা পর্যন্ত পাওয়া যাবে: প্রধানমন্ত্রী DuckDice Casino Sign In – Play Secure Online Casino Games in the UK চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বীরগঞ্জ থানায় ফলজ বাগানের শুভ উদ্বোধন তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস লালমনিরহাট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ,আহত অন্তত-৮ ঘোড়াঘাটে ভূয়া ডিবির প্রতারণার ফাঁদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা হাজারো জনতার বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে মাদারীপুরে উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাজিপুরে যমুনা নদীর পানি বৃদ্ধিতে চরঞ্চলের বাসিন্দারা ভাঙ্গন ও বন্যার আতঙ্কে  বরিশাল সফরের পথে গোপালগঞ্জে বহর থামিয়ে এমপি সেলিমুজ্জামানকে ডেকে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবার বিশ্বকাপ জিতবে কোন দেশ, জানাল সুপার কম্পিউটার সারাদেশে ২৫ কোটি গাছ লাগাবে সরকার: প্রধানমন্ত্রী কাজিপুরে কাঁঠালের কদর রয়েছে সারাদেশে তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মাদারীপুরে নদী ভাঙ্গণ রোধে ‘জিও ব্যাগ’ নিক্ষেপ কাজের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া মারা গেলেন কাতারের সাবেক আমির শেখ হামাদ আমাকে সম্মান দেখিয়ে কথা বলুন:রেফারিকে মেসি সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে সরকার

গোপালগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন,মামলা প্রত্যাহার ও দুদকের তদন্তের দাবি 

  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। একই সঙ্গে শেখ তুহিনের সম্পদের উৎস ও আর্থিক লেনদেনের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তারা।

আজ সকাল ১০টায় প্রেসক্লাব গোপালগঞ্জের উদ্যোগে প্রেসক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ করতে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়েরের প্রবণতা গণমাধ্যমের স্বাধীনতা, আইনের শাসন ও গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক। তারা অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা সব হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।

বক্তারা আরও বলেন, শেখ তুহিনের সম্পদের উৎস ও আর্থিক কার্যক্রম নিয়ে দুদকের মাধ্যমে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। তদন্তে কোনো অনিয়ম বা দুর্নীতির প্রমাণ মিললে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি জুবায়ের হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি জয়ন্ত শের আলী।

এ সময় বক্তব্য দেন আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি জুয়েল, সিনিয়র সাংবাদিক ফরিদুল ইসলাম, বৈশাখী টেলিভিশনের মোস্তফা জামান, মাই টিভির আরিফুল ইসলাম, দৈনিক প্রিয় দেশ প্রতিদিন-এর গোপালগঞ্জ প্রতিনিধি ও প্রেসক্লাব গোপালগঞ্জের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ অন্যান্য সাংবাদিক নেতারা।

বক্তারা বলেন, ভয়ভীতি, হয়রানি কিংবা মিথ্যা মামলার মাধ্যমে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পথ রুদ্ধ করা যাবে না। তারা গণমাধ্যমের স্বাধীনতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন।

কর্মসূচির শেষদিকে সাংবাদিক নেতারা বলেন, উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়িত না হলে সাংবাদিক সমাজ পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট