1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জের কামারখন্দে পূর্ব শক্রতার জের ধরে পরিকল্পিত হামলায় আহত-১,থানা মামলা দায়ের ডিমলায় পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ছোটবেলার ছবিটির পেছনের গল্প বলে আবেগপ্রবণ হয়ে পড়লেন পূর্ণিমা গোপালগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন,মামলা প্রত্যাহার ও দুদকের তদন্তের দাবি  বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ আজ কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক আমতলীতে এনএসএসের ‘ইয়ুথ কেয়ার’ প্রকল্পের পরিচিতি সভা হাওরে মৎস্য সম্পদ রক্ষার্থে মৎস্য অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক মৎস্য আইনে বিশেষ অভিযান লালমনিরহাটে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ মহোদয়ের সপ্তম মৃত্যুবার্ষিকী উদযাপন গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড এবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করল শিক্ষার্থীরা হরমুজ ঘিরে আরও তীব্র যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত,চলছে পাল্টাপাল্টি হামলা আদমদীঘির অপহরণ মামলায় কিশোরী উদ্ধার,প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুর সরকারী কলেজের নবীবরণ অনুষ্ঠান থেকে কলেজটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার ঘোষণা এমপি জাহান্দার আলীর স্টার্টআপের জন্য ৫ কোটি টাকা পর্যন্ত পাওয়া যাবে: প্রধানমন্ত্রী DuckDice Casino Sign In – Play Secure Online Casino Games in the UK চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বীরগঞ্জ থানায় ফলজ বাগানের শুভ উদ্বোধন তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস লালমনিরহাট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ,আহত অন্তত-৮ ঘোড়াঘাটে ভূয়া ডিবির প্রতারণার ফাঁদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা হাজারো জনতার বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে মাদারীপুরে উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাজিপুরে যমুনা নদীর পানি বৃদ্ধিতে চরঞ্চলের বাসিন্দারা ভাঙ্গন ও বন্যার আতঙ্কে  বরিশাল সফরের পথে গোপালগঞ্জে বহর থামিয়ে এমপি সেলিমুজ্জামানকে ডেকে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবার বিশ্বকাপ জিতবে কোন দেশ, জানাল সুপার কম্পিউটার সারাদেশে ২৫ কোটি গাছ লাগাবে সরকার: প্রধানমন্ত্রী কাজিপুরে কাঁঠালের কদর রয়েছে সারাদেশে তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মাদারীপুরে নদী ভাঙ্গণ রোধে ‘জিও ব্যাগ’ নিক্ষেপ কাজের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া

সিরাজগঞ্জের কামারখন্দে পূর্ব শক্রতার জের ধরে পরিকল্পিত হামলায় আহত-১,থানা মামলা দায়ের

  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

সিরাজগঞ্জের কামারখন্দে পূর্ব শত্রুতার জেরে ১৪ বছরের এক কিশোরকে পিটিয়ে আহত করলো প্রতিপক্ষের লোকজন। আহত কিশোর মোঃ বেল্লাল হোসেন (১৪) এর মাতা বিজলী খাতুন (৩৮) এতদসংক্রান্তে বাদী হয়ে কামারখন্দ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহার সূত্র, আহত কিশোরের মা বিজলী বেগম ও তার পারিবারের লোকজন জানান,পার্শ্ববর্তী খামার বড়ধূল এলাকার আবু বকর সিদ্দিকের পুত্র রাশেদুল হাসান ও তার দলবলের লোকজনের সাথে দীর্ঘদিন যাবত জমিজমা সংক্রান্ত ও পারিবারিক বিরোধ চলে আসছিলো। ঘটনার দিন গত ৫ই ফেব্রুয়ারী নান্দিনা কামালিয়া গ্রামের হযরত শাহ কামাল ইয়ামেনী (রঃ) এর ওরশ চলছিলো এবং আমার ছেলে বেল্লাল হোসেন সেই ওরশ শরীফে যোগদান করে। সেখানে একটি দোকানে ঝালমুড়ি কিনে খেতে গেলে পূর্ব পরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা সন্ত্রাসী রাশেদুল হাসান ও তার সাথে থাকা একই দলবলের আরো ৪/৫ জন অতর্কিতে হত্যার উদ্দেশ্যে লাঠিসোটা,লোহার রড ও ধারালো দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে তাকে মারাত্মক আহত করলে সে মাটিয়ে লুটিয়ে পড়ে। উক্ত সন্ত্রাসী দলের সাথে থাকা সহযোগী আরাফাত,শিফাত আলী, পারভেজ আলী ও কামরুল ইসলামকে আহত বেল্লাল হেসেন চিনে ফেলে। এসময় তার আর্তচিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে এলে উল্লেখিত হামলাকারীরা দ্রুত সেখান থেকে সটকে পড়ে,কিন্ত যাবার সময় হুমকি দিয়ে যায় বেল্লালসহ তার পরিবারের সবাইকে তারা দেখে নেবে,খুন-জখম করে ফেলবে।

এ ব্যাপারে মামলার বাদী বিজলী খাতুন বলেন,যে কোনো সময় উক্ত সন্ত্রাসীরা আবার তার ১৪ বছরের আহত কিশোরপুত্র বেল্লালসহ পরিবারের অন্যান্য সদস্যদের খুন-জখম করে ফেলতে পারে এবং এজন্য ভীত-সন্ত্রস্ত হয়ে থানায় মামলা দায়ের করেছেন যার মামলা নং-০২/২০২৬ইং যাতে আসামীরা গ্রেফতার হয়ে আইনের আওতায় আসে। এছাড়াও,তারা নিরাপত্তার জন্য পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তা কামনা করছেন। ঘটনার বিষয়ে কামারখন্দ থানায় একটি মামলা চলমান আছে। পুলিশ বলছে, আসামীপক্ষ কোন ধরনের হুমকি দামকি দিলে থানায় একটি লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট