
স্টাফ রিপোর্টারঃ
“সবুজে সবুজে ভরবো দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ ২৫ জুলাই (শনিবার) মাগুরা পুলিশ লাইন্সে জেলা পুলিশ ও গ্রীনভিউ সোশ্যাল ডেভেলপমেন্টের যৌথ আয়োজনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও এমপি জনাব নিতাই রায় চৌধুরী।
মাগুরার পুলিশ সুপার (পিপিএম-সেবা) জনাব মোল্লা আজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি জনাব মো: মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্য সম্মানীয় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক জনাব মোতাকাব্বীর আহমেদ, জেলা পরিষদের প্রশাসক জনাব আলী আহম্মদ, মাগুরা পৌর বিএনপির সভাপতি জনাব মো: মাসুদ হাসান খান কিজিল এবং গ্রীনভিউ সোশ্যাল ডেভেলপমেন্টের সভাপতি জনাব মোহাম্মদ আশরাফুল আলম খান।
Leave a Reply