1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন,সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার ঘোড়াঘাটে ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার অপসারণ ও শাস্তির দাবিতে বিএনপির ঘন্টা ব্যাপী মানববন্ধন কাজিপুরে বৃষ্টির কারণে কাঁচাবাজারে মূল্য বৃদ্ধি গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক সংলাপ গোপালগঞ্জ আদালতে নারী শিক্ষানবিশ আইনজীবী আহতের ঘটনায় বিক্ষোভ,বিচারকের অপসারণের দাবিতে আন্দোলন ঢাকায় ডিবির হাতে গ্রেফতার সাবেক আওয়ামী লীগের দুই নেতা চমক রেখে বিশ্বকাপে সেরা একাদশ ঘোষণা ফিফার, নেই ব্রাজিলের কেউ পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা তৌহিদুল মোল্লা হত্যা মামলার ২ নম্বর আসামি র‍্যাবের হাতে গ্রেফতার কাজিপুরে মাদক বিরোধী যৌথ অভিযানে ৭ জনের কারাদন্ড গোপালগঞ্জে শ্রমিক লীগের সহ-সভাপতি’র দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন টেন্ডার ছাড়াই রাতের আঁধারে গাছ কাটার অভিযোগ, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে বিশ্বজয়: ইয়ামাল ও নিকোর রূপকথার গল্প রাজশাহীতে বাসে মিলল ১৫টি পলিথিন প্যাকেট ১ কোটি ৫০ লাখ টাকার হেরোইনসহ আটক-১ আইন-শৃঙ্খলা ব্যবস্থাপনা,অপরাধ দমনে মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত  বীরগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগ,থানায় মামলা ইরানে টানা বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, রাজধানীজুড়ে দফায় দফায় বিস্ফোরণ স্থানীয় সরকার নির্বাচনে যাদেরকে প্রার্থী হতে না দেওয়ার সিদ্ধান্ত কাজিপুরে যমুনা নদীর ভাঙ্গনে চরাঞ্চলের বাসিন্দারা আতঙ্কে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৫১টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস শিবগঞ্জে পাঁচ ওষুধের দোকানকে জরিমানা কাশিয়ানীতে ধর্ম অবমাননার অভিযোগে বিক্ষোভ,অভিযুক্তকে আটক করেছে পুলিশ চ্যালেঞ্জের মুখে মোদি সরকার, ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে ফাইনালে হারের পর নীরবতা ভেঙে মেসির আবেগঘন বার্তা বদলগাছীতে পিকনিক খাওয়ার জন্য কলার পাতা কাটা নিয়ে সংঘর্ষে ছোট ভাইয়ের রডের আঘাতে বড় ভাই নিহত সিঙ্গাইরে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ১ জনের মৃত্যু, আহত-৩ মিঠাপুকুরে পৈত্রিক জমি নিয়ে বিরোধ: গাছ ও ফসল কেটে দুই লক্ষ্যধিক টাকার ক্ষতি Nudify.pt entrega resultados consistentes nos seus visuais para imagens profissionais

কাজিপুরে বৃষ্টির কারণে কাঁচাবাজারে মূল্য বৃদ্ধি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

বর্ষা মৌসুমে দেশের বিভিন্ন জায়গায় টানা বৃষ্টির কারনে সরবরাহ কম হওয়ার অজুহাতে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় এক সপ্তাহের ব্যবধানে সবজির দাম কেজিপ্রতি ২০ টাকা থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২০০ টাকায়। ২/৩ টি সবজি ছাড়া প্রায় সব ধরনের সবজির দামই বেড়েছে।

২৩ জুলাই (বৃহস্পতিবার) পৌরসভা ও কয়েকটি সবজি বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়। কয়েকজন ব্যবসায়ি জানান, কয়েক দিনের বৃষ্টির কারণে সবজি আড়তে সবজির সরবরাহ কমে যাওয়ায় প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। কৃষকরা তাদের সবজিবাহী পিক-আপ, রিকসা ভ্যান আড়তে পৌঁছাতে দেরি হওয়ায় চাহিদার তুলনায় সরবরাহ অনেকটা কমে গেছে। ভারী বৃষ্টিতে অনেক এলাকার সবজির খেত পানিতে তলিয়ে যাওয়ায় ৪০ শতাংশ উৎপাদনও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর কারনে বাজারে সরবরাহ অর্ধেকে নেমেছে বলে জানা যায়।

কাজিপুর পৌরসভা, সোনামুখী মাথাইচাপড়, শিমুলদাইড়, গান্ধাইল ও মেঘাই সবজি বাজার ঘুরে দেখা যায়, পেটল ৫০-৬০ টাকা, করলা ৫০-৬০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা কেজি, ঢেঁড়শ ৫০ টাকা কেজি, পুঁইশাক, মুলাশাক ৩০ টাকা কেজি, বেগুন বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে। করলার দাম ৮০ টাকা, পটোল ৬০ টাকায়, ঢেঁড়স ৮০ টাকায়, ঝিঙা ৭০ টাকা, শসা ১০০ টাকা, কাঁচা মরিচ ২০০ টাকা, লাউ ৫০ টাকা, সবজি ৩০-৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহ খানিক আগের তুলনায় এসব সবজির দাম প্রতি কেজিতে ২০ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। গত ৭ দিন আগেও একেকটি লাউ বিক্রি হয়েছে ২০ টাকায়, কিন্তু বর্তমানে বিক্রি হচ্ছে আকার ভেদে ৫০ টাকায়। প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে ৪০ টাকায়, গাজর ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ডিম ৪৫ টাকা হালি, সোনালী মুরগী ৩০০ টাকা, ব্রয়লার মুরগী ২০০ টাকা। আর দেশি মুরগী সারে ৪৫০-৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস সারে ৭০০ টাকা আর খাসির মাংস বিক্রি হচ্ছে ৯০০ টাকা থেকে ১০০০ টাকা কেজি দরে।

কাজিপুর পৌর সবজি বাজারের শহিদুল হোসেন নামের এক সবজি বিক্রেতা জানান, কয়েকদিনের বৃষ্টির কারণে কাজিপুরের সবজির সরবরাহ হয়েছে এবং হচ্ছে প্রায় অর্ধেক। যেসব এলাকায় সবজির চাষাবাদ বেশি, সেসব এলাকা বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ায় আবাদ হয়েছে প্রায় অর্ধেক। আর একারনেই সবজির সংকট দেখা দিয়েছে। তবে বৃষ্টির পানি শুকিয়ে গেলেই সবজির দাম কমতে পারে বলে জানান তিনি। এক মহিলা ক্রেতা বলেন, সরবরাহ সংকটের কথা বলে কিছু ব্যবসায়ী দিগুণ মুনাফার জন্য সবজি প্রতি ২০ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত বেশি নিচ্ছেন। ফলে নিম্ন মধ্য বিত্ত ক্রেতাদের নাভিশ্বাস অবস্থার সৃষ্টি হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট