1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম
শিবগঞ্জে পাঁচ ওষুধের দোকানকে জরিমানা কাশিয়ানীতে ধর্ম অবমাননার অভিযোগে বিক্ষোভ,অভিযুক্তকে আটক করেছে পুলিশ চ্যালেঞ্জের মুখে মোদি সরকার, ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে ফাইনালে হারের পর নীরবতা ভেঙে মেসির আবেগঘন বার্তা বদলগাছীতে পিকনিক খাওয়ার জন্য কলার পাতা কাটা নিয়ে সংঘর্ষে ছোট ভাইয়ের রডের আঘাতে বড় ভাই নিহত সিঙ্গাইরে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ১ জনের মৃত্যু, আহত-৩ মিঠাপুকুরে পৈত্রিক জমি নিয়ে বিরোধ: গাছ ও ফসল কেটে দুই লক্ষ্যধিক টাকার ক্ষতি আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং থাকবো: প্রধানমন্ত্রী গোদাগাড়ীতে চিহ্নিত মাদক কারবারি আবুল কালাম আজাদ গ্রেফতার  সিরাজগঞ্জের যমুনার চরে কাউনের বাম্পার ফলনে খুশি কৃষকরা মিঠাপুকুরে প্রধান শিক্ষক কর্তৃক দূর্নীতি অনিয়ম ও ক্ষুদ্র মেরামতের অর্থ আত্মসাৎ তদন্তে প্রমানিত আর্জেন্টিনার হার,বিয়ে নিয়ে যা বললেন পরীমণি সংবাদ প্রকাশের তিন দিনের মধ্যে টুঙ্গিপাড়া সিঙ্গিপাড়ার জলাবদ্ধতা দূর,স্বস্তি পেল ৩০০ পরিবার জর্ডানের বিমানবন্দরে ইরানের হামলা, মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত মনজুরুল আলমের বিরুদ্ধে এনআইডি সেবায় অনিয়ম ও হয়রানির অভিযোগ,তদন্ত দাবি সেবা গ্রহীতাদের তিন মহাদেশের ৬ দেশে হবে ২০৩০ বিশ্বকাপ, সরাসরি কয়টি দেশ খেলবে? আজ শরিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় রাজৈর উপজেলা ইউএনও এর গাড়ীচালকের বিরুদ্ধে ঘুষ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ বর্ষার আগমনী সুরে প্রকৃতি কদমের ছোঁয়ায় নতুন প্রাণ ফিরে পেয়েছে গোপালগঞ্জে সম্ভাবনাময় নৌকা নির্মাণশিল্প, সরকারি সহায়তা পেলে বড় জাহাজ তৈরির স্বপ্ন সততা,নিষ্ঠা আর দায়িত্বশীলতার পুরষ্কার রুখে দেওয়া যায় না অসমাপ্ত নার্সিং কলেজ প্রকল্প ২৮কোটি টাকা বিল উত্তোলনের পর উধাও ঠিকাদার নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরির আঘাতে হত্যা ট্রাম্পকে ‘মহাশয়তান’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি মোজতবা খামেনির ১৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের ১০ গোলের অবিশ্বাস্য এক থ্রিলারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড মাদারীপুরের চরনাচনায় মসজিদ নির্মাণকে কেন্দ্র সংঘর্ষের আশঙ্কা,আদালতে মামলা দায়ের সুরুপী সাালিনাবক্সা উচ্চ বিদ্যালয়ের গভার্নিং বডির সভাপতি নির্বাচিত হলেন বদিউজ্জামান লস্কর  গোপালগঞ্জে আঞ্চলিক মহাসড়ক বেহাল,বাড়ছে দুর্ঘটনার শঙ্কা দুর্ভোগে সাধারণ মানুষ  বর্ষায় গবাদিপশুদের যেসব যত্ন ও সর্তকতা জরুরী

ফাইনালে হারের পর নীরবতা ভেঙে মেসির আবেগঘন বার্তা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্কঃ

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের হারের পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তা দিয়েছেন লিওনেল মেসি। সেখানে তিনি লিখেছেন, এই পরাজয়ের যন্ত্রণা গভীর হলেও তিনি ভালো স্মৃতিগুলোই ধরে রাখতে চান। তার ভাষায়, ব্যথাটা অনেক গভীর এবং এই ক্ষত শুকাতে অনেক সময় লাগবে। কিন্তু আমি ভালো স্মৃতিগুলোকেই আঁকড়ে ধরে রাখতে চাই।

মেসি বলেন, পুরো টুর্নামেন্টে আর্জেন্টিনা যেভাবে লড়াই করেছে, কঠিন মুহূর্ত থেকে ঘুরে দাঁড়িয়েছে এবং সমর্থকদের ভালোবাসা পেয়েছে, সেসব স্মৃতি চিরকাল তার মনে থাকবে।

তিনি লিখেন, যে ম্যাচগুলোতে আমরা সবটুকু উজাড় করে দিয়ে ঘুরে দাঁড়িয়েছিলাম, সেগুলো আমাদের স্মৃতিতে অমলিন হয়ে থাকবে। একটি পুরো দেশের সমর্থন, এই দলের পরিশ্রম ও প্রচেষ্টার সঙ্গে মিলে আমাদের আবারও বিশ্বের সেরাদের মধ্যে জায়গা করে দিয়েছে।

ফাইনালে হারলেও এই আর্জেন্টিনা দলের অর্জনকে ছোট করে দেখার সুযোগ নেই বলেও মনে করেন মেসি। তার মতে, টানা দুটি বিশ্বকাপের ফাইনালে ওঠা নিজেই একটি বড় সাফল্য। তিনি লিখেন, আজ আমরা যা করেছি, তার মূল্যায়ন করা কঠিন। কিন্তু এই দলটি টানা দুটি বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে।

সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। তিনি বলেন, বিশ্বকাপজুড়ে দেশের মানুষের যে সমর্থন ও ভালোবাসা দল পেয়েছে, তা তাদের অনুপ্রেরণা জুগিয়েছে। তিনি আরও লিখেন, প্রতিটি শুভেচ্ছা এবং প্রতিটি বার্তার জন্য হৃদয়ের গভীর থেকে অনেক ধন্যবাদ। আবারও আমরা একটি জাতি হিসেবে একত্রিত হতে পেরেছি এবং সবাই মিলে আর্জেন্টাইন হওয়ার গর্ব ভাগ করে নিয়েছি।

নিজেদের স্বপ্নভঙ্গের বেদনার মধ্যেও নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে শুভেচ্ছা জানাতে ভোলেননি তিনি। সংক্ষিপ্ত এক বাক্যে লিখেছেন, চ্যাম্পিয়ন হওয়ার জন্য স্পেনকেও অভিনন্দন জানাতে চাই।

বিশ্বকাপজুড়ে মেসির পারফরম্যান্স ছিল অসাধারণ। ৩৯ বছর বয়সেও তিনি টুর্নামেন্টে ৮টি গোল করেছেন এবং সতীর্থদের দিয়ে আরও ৪টি গোল করিয়েছেন। সব মিলিয়ে বিশ্বকাপ ক্যারিয়ারে তার নামের পাশে এখন ২১টি গোল ও ১২টি অ্যাসিস্ট। ব্যক্তিগত নৈপুণ্যে উজ্জ্বল থাকলেও শেষ পর্যন্ত আরেকটি বিশ্বকাপ ট্রফি হাতে তোলার স্বপ্ন পূরণ হয়নি তার।

নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শেষ বাঁশি বাজার পর যে দৃশ্য দেখা গেছে, তা ছিল হতাশা আর অপূর্ণতার। বিশ্বকাপের আরেকটি ফাইনালে হেরে মাঠ ছাড়লেও মেসির বার্তায় ফুটে উঠেছে পরাজয় মেনে নেয়ার মানসিকতা, সতীর্থদের প্রতি গর্ব, সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা এবং প্রতিপক্ষের সাফল্যকে সম্মান জানানোর ক্রীড়াসুলভ দৃষ্টান্ত।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট