1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম
রাজৈর উপজেলা ইউএনও এর গাড়ীচালকের বিরুদ্ধে ঘুষ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ বর্ষার আগমনী সুরে প্রকৃতি কদমের ছোঁয়ায় নতুন প্রাণ ফিরে পেয়েছে গোপালগঞ্জে সম্ভাবনাময় নৌকা নির্মাণশিল্প, সরকারি সহায়তা পেলে বড় জাহাজ তৈরির স্বপ্ন সততা,নিষ্ঠা আর দায়িত্বশীলতার পুরষ্কার রুখে দেওয়া যায় না অসমাপ্ত নার্সিং কলেজ প্রকল্প ২৮কোটি টাকা বিল উত্তোলনের পর উধাও ঠিকাদার নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরির আঘাতে হত্যা ট্রাম্পকে ‘মহাশয়তান’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি মোজতবা খামেনির ১৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের ১০ গোলের অবিশ্বাস্য এক থ্রিলারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড মাদারীপুরের চরনাচনায় মসজিদ নির্মাণকে কেন্দ্র সংঘর্ষের আশঙ্কা,আদালতে মামলা দায়ের সুরুপী সাালিনাবক্সা উচ্চ বিদ্যালয়ের গভার্নিং বডির সভাপতি নির্বাচিত হলেন বদিউজ্জামান লস্কর  গোপালগঞ্জে আঞ্চলিক মহাসড়ক বেহাল,বাড়ছে দুর্ঘটনার শঙ্কা দুর্ভোগে সাধারণ মানুষ  বর্ষায় গবাদিপশুদের যেসব যত্ন ও সর্তকতা জরুরী নাসিরের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো সংবাদ প্রকাশের প্রতিবাদে তীব্র নিন্দা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযানের হুঁশিয়ারি ইরানের যে ৫ কারণে এবারও চ্যাম্পিয়ন হতে পারে আর্জেন্টিনা দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী সোনার মূর্তি বিক্রির নামে প্রতারণা,ভাই-বোন গ্রেপ্তার আমতলীতে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার ও পথসভা অনুষ্ঠিত কাজিপুরে ট্রাক চাপায় ভ্যানচালক নিহত মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: সাবরিনা বিনতে আহমেদ কলমাকান্দার পোগলা ইউনিয়নের মান্দারোয়া বিল, ঘুমাই নদী ও দুগদই খাল উন্মুক্ত করায় আনন্দে এলাকাবাসী বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী কৃষকের মুখে হাসি ফুটলেই বাংলাদেশ হাসে,বাংলাদেশের অর্থনীতি হাসে-মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার ঘোড়াঘাটে এনসিপির পথসভা নিরপেক্ষ সরকার গঠন ও ধানের শীষের মর্যাদার আহ্বান কাতার, কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা লামিনে ইয়ামালকে নিয়ে স্পেন দলে দুঃসংবাদ নতুন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম উলিপুরে ‘জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহীদ দিবস উপলক্ষে বীরগঞ্জে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

অসমাপ্ত নার্সিং কলেজ প্রকল্প ২৮কোটি টাকা বিল উত্তোলনের পর উধাও ঠিকাদার

  • প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

শিবচর প্রতিনিধিঃ

দেশে দক্ষ নার্সের সংকট দূর করে স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষ্যে মাদারীপুরে আধুনিক নার্সিং কলেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি ও প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগে প্রায় দুই বছর ধরে বন্ধ রয়েছে নির্মাণকাজ। ৩৩ কোটি ২৫ লাখ ৪৬ হাজার টাকা ব্যয়ের এ প্রকল্পে ৮৮ শতাংশ কাজ সম্পন্ন দেখিয়ে ২৮ কোটি ২৫ লাখ টাকা বিল উত্তোলনের পর অসমাপ্ত অবস্থায় কাজ ফেলে চলে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান। ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত এবং আগের দরপত্র বাতিল করে নতুন করে দরপত্র আহ্বান করে দ্রুত অবশিষ্ট কাজ সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে নির্মাণাধীন ভবনটি মাদকসেবী ও অসামাজিক কর্মকাণ্ডের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, কলেজ ক্যাম্পাসজুড়ে জন্মেছে আগাছা ও লতাপাতা। ভবনের বিভিন্ন কক্ষে পড়ে আছে মাদক সেবনের সরঞ্জাম, চারদিকে ছড়িয়ে রয়েছে মাদকের দুর্গন্ধ। নিরাপত্তার কোনো ব্যবস্থা না থাকায় ভবনটিতে নিয়মিত মাদকসেবীদের আনাগোনা চলছে। দীর্ঘদিন অরক্ষিত থাকায় বৈদ্যুতিক সরঞ্জামসহ বিভিন্ন নির্মাণসামগ্রী চুরির ঘটনাও ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, নির্জন পরিবেশের সুযোগ নিয়ে সেখানে নানা ধরনের অসামাজিক কর্মকাণ্ডও চলছে।

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, শিবচর উপজেলার বড় বাহাদুরপুর ও বড়দোয়ালী মৌজায় ২০২১ সালের ১০ মার্চ ৩৩ কোটি ২৫ লাখ ৪৬ হাজার টাকা ব্যয়ে নার্সিং কলেজ নির্মাণকাজ শুরু হয়। চুক্তি অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুন প্রকল্পটি শেষ হওয়ার কথা ছিল। রাজধানীর পূর্ব শেওড়াপাড়াভিত্তিক মেসার্স এমএনএইচসিএল ও এইচএমএইচই নামে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান যৌথভাবে নির্মাণকাজের দায়িত্ব পায়। তবে কাজের অগ্রগতি ৮৮ শতাংশ দেখিয়ে প্রায় ২৮ কোটি ২৫ লাখ টাকা বিল নেওয়ার পর প্রতিষ্ঠান দুটি অসমাপ্ত অবস্থায় কাজ ছেড়ে চলে যায়। পরে কর্তৃপক্ষ তাদের কার্যক্রম বাতিল করে।

স্থানীয় বাসিন্দা মো. আলমগীর হাসান বলেন, দীর্ঘদিন ধরে কোনো শ্রমিক বা কর্মকর্তা এখানে আসে না। ভবনটি এখন বখাটে ও মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে।

আরেক বাসিন্দা সাব্বির হোসেন বলেন, দিনে জায়গাটি নির্জন আর রাতে ভয়ংকর হয়ে ওঠে। সন্ধ্যার পর সাধারণ মানুষ এ পথে চলাচল করতে ভয় পায়। দ্রুত কলেজের কাজ শেষ করে এটি চালু করা প্রয়োজন।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) শিবচর উপজেলা শাখার সভাপতি আবুল খায়ের খান বলেন, দেশে দক্ষ নার্সের চাহিদা ক্রমেই বাড়ছে। দ্রুত নির্মাণকাজ শেষ করে কলেজটি চালু করা গেলে স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং স্থানীয় শিক্ষার্থীরাও উপকৃত হবে।

এ বিষয়ে মাদারীপুর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হয়েছে এবং আগের দরপত্র বাতিল করা হয়েছে। নতুন করে দরপত্র আহ্বান করে দ্রুত অবশিষ্ট কাজ সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয়দের দাবি, কোটি কোটি টাকা ব্যয়ের এ গুরুত্বপূর্ণ প্রকল্প দীর্ঘদিন অচল থাকায় একদিকে যেমন সরকারি অর্থের অপচয় হচ্ছে, অন্যদিকে দক্ষ নার্স তৈরির একটি সম্ভাবনাময় প্রতিষ্ঠান চালু না হওয়ায় স্বাস্থ্যসেবা খাতও বঞ্চিত হচ্ছে। তারা দ্রুত নির্মাণকাজ সম্পন্ন করে নার্সিং কলেজটি চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট