1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
মাদারীপুরের চরনাচনায় মসজিদ নির্মাণকে কেন্দ্র সংঘর্ষের আশঙ্কা,আদালতে মামলা দায়ের সুরুপী সাালিনাবক্সা উচ্চ বিদ্যালয়ের গভার্নিং বডির সভাপতি নির্বাচিত হলেন বদিউজ্জামান লস্কর  গোপালগঞ্জে আঞ্চলিক মহাসড়ক বেহাল,বাড়ছে দুর্ঘটনার শঙ্কা দুর্ভোগে সাধারণ মানুষ  বর্ষায় গবাদিপশুদের যেসব যত্ন ও সর্তকতা জরুরী নাসিরের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো সংবাদ প্রকাশের প্রতিবাদে তীব্র নিন্দা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযানের হুঁশিয়ারি ইরানের যে ৫ কারণে এবারও চ্যাম্পিয়ন হতে পারে আর্জেন্টিনা দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী সোনার মূর্তি বিক্রির নামে প্রতারণা,ভাই-বোন গ্রেপ্তার আমতলীতে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার ও পথসভা অনুষ্ঠিত কাজিপুরে ট্রাক চাপায় ভ্যানচালক নিহত মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: সাবরিনা বিনতে আহমেদ কলমাকান্দার পোগলা ইউনিয়নের মান্দারোয়া বিল, ঘুমাই নদী ও দুগদই খাল উন্মুক্ত করায় আনন্দে এলাকাবাসী বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী কৃষকের মুখে হাসি ফুটলেই বাংলাদেশ হাসে,বাংলাদেশের অর্থনীতি হাসে-মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার ঘোড়াঘাটে এনসিপির পথসভা নিরপেক্ষ সরকার গঠন ও ধানের শীষের মর্যাদার আহ্বান কাতার, কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা লামিনে ইয়ামালকে নিয়ে স্পেন দলে দুঃসংবাদ নতুন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম উলিপুরে ‘জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহীদ দিবস উপলক্ষে বীরগঞ্জে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ ও গণঅভ্যুত্থান দিবস উদযাপিত কাজিপুর উপজেলার ৬ টি ইউনিয়ন নিয়ে “যমুনা” উপজেলার প্রস্তাব প্রেরণ। ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬ পাস,গঠিত হচ্ছে একক বিনিয়োগ সংস্থা আন্তর্জাতিক বাজারে লাফিয়ে বাড়ছে তেলের দাম পিছিয়ে পড়েও অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ফাইনালে আর্জেন্টিনা মুক্তিযোদ্ধার সঠিক তালিকা প্রণয়নে রাজনীতিকরণ হয়েছেঃ প্রধানমন্ত্রী কাজিপূরে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ মোস্তফীহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায়  মাদারীপুরে প্রবাসী স্বামী নির্যাতনের করুণ কাহিনি,নারী ও শিশু নির্যাতনে স্ত্রীর মামলায় জামিন নিতে হলো স্বামীকে

মাদারীপুরের চরনাচনায় মসজিদ নির্মাণকে কেন্দ্র সংঘর্ষের আশঙ্কা,আদালতে মামলা দায়ের

  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ফায়েজুল কবীর,ষ্টাফ রিপোর্টারঃ

মাদারীপুর সদর উপজেলার চরনাচনা গ্রামে পুস্তি বাড়ী এলাকায় একটি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে প্রথমে থানায় ও পরে আদালতে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় বাদী-বিবাদী দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরম উত্তেজনা বিরাজ করছে এবং যে কোনো সময় উক্ত ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। শনিবার (১৮ ই জুলাই) দুপুরে সরেজমিনে অকুস্থলে গিয়ে দেখা যায় আদালতে বিষয়টি নিষ্পত্তির হবার আগেই বিবাদী পক্ষ ও মসজিদ কমিটি সেখানে কাজ চলমান রেখেছেন। এ বিষয়ে জায়গার মালিক ও মামলার বাদী চরনাচনার মৃত মাঈনদ্দিন কুস্তির পুত্র সরোয়ার কুস্তি ( ৭০) বলেন, “আমার দলিলকৃত জায়গায় মসজিদ কমিটির লোকজন জোরপূর্বক মসজিদ নির্মাণ করছেন, তাদের সাথে শক্তিতে আমি দুর্বল হওয়ায় আদালতে ন্যায়বিচার পাবার লক্ষ্যে মামলা করেছি কিন্তু তারা তা অগ্রাহ্য করে জোরপূর্বক মসজিদের কাজ পুরোদমে চলমান রেখেছেন, এছাড়াও তারা আমাকে ও আমার পরিবারের লোকজনকে খুন-জখমের হুমকি-ধমকি দিচ্ছেন”।

অপরদিকে মসজিদ কমিটির অন্যতম সদস্য গোলাম রসুল পুস্তি বলেন, “আমরা জহুরা বিবি কর্তৃক মসজিদের নামে ৫ শতাংশ দান করা দলিলের জায়গায়ই মসজিদটির নির্মাণ করছি এবং নিজেও ১ শতাংশ জায়গা দিয়েছি”। তিনি আরো বলেন, এই ৬ শতাংশ জায়গার বাইরে বাকী জায়গা এলজিইডি’র পাকা সড়কের পাশে পড়ে থাকা জায়গা থেকে নেয়া, কাজেই মসজিদের কাজ চলমান থাকবে। এতদসংক্রান্ত বিষয়াদি নিয়ে বর্তমানে বড় ধরণের সংঘর্ষের আশংঙ্কা দেখা দিয়েছে বলে মামলার বাদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ প্রেক্ষিতে মাদারীপুর সদর মডেল থানা থেকে নিয়োজিত পুলিশের তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে দুই পক্ষকেই আইন অমান্য না করার কঠোর নির্দেশনা দিয়ে আসেন। মামলার বাদী সরোয়ার কুস্তি বলেন, “মসজিদের মতো পবিত্র প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে কেউ যেন ব্যক্তিগত স্বার্থে আমার জমি দখল করতে না পারে এবং মামলাটি আদালতে চূড়ান্ত ফয়সালা না হওয়া পর্যন্ত যেনো সকল কাজ বন্ধ থাকে- এ ব্যাপারে তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর জোরালো তৎপরতার পাশাপাশি তার নিজের ও পরিবারের নিরাপত্তার দাবি জানিয়েছেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট